১৭টি নতুন পরিবেশবান্ধব গাড়ি চালু করল কলকাতা পুলিশ

এদিন ১৭ টি ব্যাটারিচালিত গাড়ি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। উপস্থিত ছিলেন নগরপাল বিনীতকুমার গোয়েল, অভিনেতা দেব, অভিনেত্রী রুক্মিণী মৈত্র।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় ৫ জুন। সেই বিশ্ব পরিবেশ দিবসের দিন সচেতনতার বার্তা দিতে বিশেষ উদ্যোগ নিল কলকাতা পুলিশ। এদিন ১৭ টি ব্যাটারিচালিত গাড়ি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হল। পেট্রল ডিজেল চালিত গাড়ির পাশাপাশি ব্যাটারিচালিত গাড়ি চালানোর সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুলিশ। তার অংশ হিসাবে এদিন এই গাড়ি চালানো হয়।

কলকাতা পুলিশের যে সমস্ত গাড়ির বয়স ১৫ বছর হয়ে গিয়েছে। সেই গাড়িগুলিকে বদলে ফেলা হচ্ছে। একইসঙ্গে শহরের রাস্তায় পেট্রল ডিজেল চালিত গাড়ির পাশাপাশি এবার ইলেকট্রিক গাড়ি চালানো হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে কলকাতা পুলিশের তরফে। প্রায় ২৫৬ টি নতুন গাড়ি বা ব্যাটারিচালিত গাড়ি চালাবে কলকাতা পুলিশ। এদিন বিশ্ব পরিবেশ দিবসের দিন প্রাথমিকভাবে ১৭ টি গাড়ি শহরের রাস্তায় নামানো হল আনুষ্ঠানিকভাবে। গাড়িগুলি কলকাতা পুলিশের নানা কাজে ব্যবহৃত হবে। পাশাপাশি এদিন বৃক্ষরোপণ কর্মসূচিও পালন করা হয়। রবিবার কলকাতা পুলিশের তরফে  ময়দানের পুলিশ অ্যাথলেটিক ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে ১৭টি গাড়ি উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতা পুলিশের নগরপাল বিনীতকুমার গোয়েল, অভিনেতা তথা তৃণমূল সাংসদ দেব, অভিনেত্রী রুক্মিণী মৈত্র।

উল্লেখ্য পরিবেশের স্বার্থে সম্প্রতি গত ২১ মে সরসুনা থানায় পরিবেশ বান্ধব ‘সোলার অন গ্রিড’ বৈদ্যুতিক ব্যবস্থা চালু করা হয় কলকাতা পুলিশের তরফে। কলকাতা পুলিশের আওতাধীন কোনও থানায় এই প্রথম এধরনের বৈদ্যুতিক ব্যবস্থা চালু হয়েছে। কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে এর পাশাপাশি পরিবেশ রক্ষার লক্ষ্যে ‘বিট পুলিশিং’ বা নিয়মিত টহলদারির জন্য কলকাতা পুলিশের পক্ষ থেকে রাস্তায় নামানো হবে বেশ কিছু ই-সাইকেল। এদিনের অনুষ্ঠান থেকে কলকাতা পুলিশের নগরপাল-সহ আমন্ত্রিত অতিথিদের সকলেই পরিবেশ রক্ষায় সাধারণ মানুষকে এগিয়ে আসার আবেদন জানান।

‘আমরা তো ডান্ডা-গুলিই খেলতে পারি না ‘, বৈভবকে সান্ত্বনা অমিতাভ বচ্চনের

পুরনো মামলায় গ্রেফতার টিটাগড় পুরসভার প্রাক্তন কাউন্সিলর

‘‌গুজবে কান দেবেন না’‌, অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী

তোলাবাজি সহ একাধিক অভিযোগে গ্রেফতার পঞ্চায়েত সদস্যার স্বামী, কোমরে দড়ি বেঁধে এলাকা ঘোরাল পুলিশ

আইপিএল জয়ের স্বপ্ন ভাঙতেই হাউমাউ করে কাঁদলেন বৈভব সূর্যবংশী, ভাইরাল ভিডিও

মাকে হারালেন দক্ষিণের সুপারস্টার অজিথ

২০০ কোটির গণ্ডি পেরিয়েও ধাক্কা! হঠাৎ কেন নবম দিনে কমল ‘দৃশ্যম ৩’-র আয়?

‘এই সরকারকে কোনও দল নিয়ন্ত্রণ করবে না,’ স্পষ্ট বার্তা শমীকের

‘‌রোগী রেফারে জিরো টলারেন্স নীতি’‌, ক্যানসার টিকাকরণ কর্মসূচিতে এসে বার্তা মুখ্যমন্ত্রীর

বৃষ্টির প্রভাবে নেমেছে পারদ, সপ্তাহান্তে কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

শুভমনের সেঞ্চুরিতে ভাঙল রাজস্থানের স্বপ্ন, ফাইনালে আরসিবির প্রতিপক্ষ গুজরাত

ব্যক্তিগত হেলিকপ্টারে এসে দলে যোগ দিলেও অনুশীলনে নামলেন না নেইমার

তৃণমূল ঘনিষ্ঠ বালি ব্যবসায়ীর বাড়িতে সোনার খনি! পুলিশের তল্লাশিতে উদ্ধার লক্ষাধিক টাকা

ভাঙড়ে নজর দিতে বিভিন্ন থানায় ৬৭ অফিসার, শান্তনু-ঘনিষ্ঠদেরও বদলি করল লালবাজার