শহরবাসীর জন্য নয়া পরিষেবা চালু কলকাতা পুলিশের

Share:

সুব্রত রায়: কলকাতা পুলিশের উদ্যোগে শুক্রবার শহরবাসীর সুবিধার্থে নতুন প্রকল্প “প্রণামের” উদ্বোধন হল। এই প্রণাম কল সেন্টার ২৪ঘন্টা মানুষকে সহায়তা দিতে সক্ষম থাকবে। যেকোনো সমস্যা কথা এই কল সেন্টারের মাধ্যমে জানানো যাবে এবং কলকাতা পুলিশের তত্ত্বাবধানে এই কল সেন্টার সহায়তা করবে। এছাড়াও এদিনের অনুষ্ঠানে উদ্বোধন করা হয়, ‘প্রণাম’ অ্যাপ ‘র।

এই অ্যাপের মাধ্যমে যেকোনো রকমের সমস্যার কথা নাগরিকদের পক্ষ থেকে জানানো যাবে। কলকাতার কমিশনার পুলিশ বিনীত গোয়েল এদিন লালবাজারে এই অ্যাপটির উদ্বোধন করেন। এর আগে কলকাতা পুলিশের তৈরি করা “বন্ধু” থেকেই কলকাতাবাসীকে বিভিন্নভাবে সাহায্য করা হত।যেমন পোস্টমর্টেম রিপোর্ট, থানায় কোন মিসিং ডায়েরি ইত্যাদি। সেই অ্যাপকে আপডেট করে পুনরায় জনগণের সুবিধার্থে আবার সামনে আনা হলো। এর ফলে শহরের নাগরিকরা যেকোনো অসুবিধা বা বিপদের সম্মুখীন হলে তৎক্ষণাৎ প্রণাম কল সেন্টারে যোগাযোগ করলে কলকাতা পুলিশ তৎক্ষণাৎ সহযোগিতার হাত বাড়িয়ে দেবে । এমনটাই সাংবাদিক সম্মেলনে জানান, কলকাতার পুলিশ কমিশনার বিনীত কুমার গোয়েল।

‘প্রণাম’ অ্যাপের কল সেন্টারের নম্বর হলো—- ৯৪৭৭৯ ৫৫৫৫৫। যেকোনো প্রয়োজনে এই নম্বরে ফোন করলে তৎক্ষণাৎ নাগরিকদের প্রয়োজনীয় তথ্য দেওয়ার পাশাপাশি যে কোন বিপদে স্পটে স্থানীয় থানা বা ডিউটিরত পুলিশ অফিসারকে পাঠিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেবে কলকাতা পুলিশ। এর আগে কলকাতা পুলিশের উদ্যোগে রাতের শহরে অপরাধ ঠেকাতে বিশেষ মোটরসাইকেল টিম বের করা হয় শুধু তাই নয় শহরের মহিলাদের নিরাপত্তায় মহিলা পুলিশ মোটরসাইকেল টিম প্রতিদিন টহল দেয়। এবার শহরের নাগরিকদের নিরাপত্তা আরও সুরক্ষিত করতে চালু হলো অত্যাধুনিক প্রণাম ও কল সেন্টার।

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

সুখেন্দুর পর রাজ্যসভার সাংসদ পদ ছাড়ছেন সুস্মিতা! চাপে তৃণমূল

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের