অভিনব কায়দায় মাদক পাচার! দমদমে এসটিএফের জালে ২

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কলকাতায় মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেল স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে ডুমডুম রোডের মেট্রো হকার্স মার্কেটের কাছে অভিযান চালিয়ে দু’জনকে গ্রেফতার করা হয়। ধৃতরা হলেন সন্তু গায়েন (৩৫) এবং সুমি ওঝা (৩৭)। সন্তু গায়েন উত্তর ২৪ পরগনার দক্ষিণ দমদমের বাসিন্দা এবং সুমি ওঝা আমডাঙার শান্তিনগরের বাসিন্দা বলে জানা গিয়েছে।

পুলিশ সূত্রে খবর, সন্দেহের ভিত্তিতে ওই দুই ব্যক্তিকে আটক করে তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় সুমি ওঝার কাছ থেকে প্রায় ৩.৭ কেজি গাঁজা উদ্ধার হয়। অভিযোগ, গাঁজাগুলি তিনি অত্যন্ত কৌশলে নিজের পোশাকের ভিতরে, পেটের নীচের অংশ এবং উরুর কাছে লুকিয়ে রেখেছিলেন। এই বিষয়ে সন্তোষজনক ব্যাখ্যা দিতে না পারায় সঙ্গে সঙ্গেই তা বাজেয়াপ্ত করা হয়। তদন্তে জানা যায়, উদ্ধার হওয়া গাঁজার চালানটি সুমি ওঝা সন্তু গায়েনের হাতে তুলে দিতে এসেছিলেন।এরপরই দু’জনকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুনঃ লিভ-ইন সঙ্গীকে উপহার দেওয়া ৫০ লাখের বাড়ি সিল, কারণ কী?

এই ঘটনায় এসটিএফ থানায় ১১ এপ্রিল ২০২৬ তারিখে এনডিপিএস আইনের ২০(বি) (২) (বি) ও ২৯ ধারায় মামলা দায়ের করা হয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদের সময় সন্তু গায়েন গুরুত্বপূর্ণ তথ্য দেন। তারই ভিত্তিতে রবিবার ভোরে এসটিএফের একটি দল বাবুঘাট বাসস্ট্যান্ডে অভিযান চালায়। সেখানে শ্রীকুঞ্জ ট্রাভেলসের কাউন্টার থেকে একটি বস্তায় ভরা ১৪টি প্যাকেটে মোট ১৪.৬৫১ কেজি গাঁজা উদ্ধার ও বাজেয়াপ্ত করা হয়। পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৭ লক্ষ ৩০ হাজার টাকা। প্রাথমিক তদন্তে জানা গেছে, মাদকগুলির চালান ওড়িশার ভুবনেশ্বর থেকে বাসযোগে কলকাতায় আনা হয়েছিল। ঘটনার তদন্তে নেমেছে এসটিএফ।

ভোজনরসিকদের জন্য দারুণ চমক! বানিয়ে নিন পুঁটি মাছের কেবাং

মারধর করে বাড়ি থেকে বের করে দিল ছেলে-বউমা, প্রতিবাদে রাস্তায় ধর্নায় বসলেন বৃদ্ধ দম্পতি

ছাত্র সংসদ নির্বাচন নিয়ে ৭ অক্টোবর হাইকোর্টে‌ শুনানি

বাড়িতে দই আছে? ১০ মিনিটেই বানিয়ে ফেলুন মুচমুচে দই-মশলা পরোটা

কুকুরের বেল্ট থেকে ঝুলছে হকি খেলোয়াড়ের দেহ, ফরম্যাট করা মোবাইল ঘিরে রহস্য

‘অনেক কিছু করা এখনও বাকি’, ইনস্টাগ্রামে চোখের ছবি পোস্ট করে কী ইঙ্গিত অভিষেকের?

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নামে এবার দেউলটি স্টেশন, প্রস্তাব গেল রাষ্ট্রপতি- প্রধানমন্ত্রীর দফতরে

আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামবেন মেসি, কবে ও কোথায় হবে খেলা?

ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতর নিয়ে দমকলের নোটিশ খারিজ কলকাতা হাইকোর্টের

রুশ তেল কিনলেই ভারতের উপর ১০০ শতাংশ শুল্ক? বড় পদক্ষেপ নিতে চলেছে ট্রাম্প প্রশাসন

বাস দুর্ঘটনার খবর সংগ্রহের সময় ভয়াবহ বিপর্যয়, হেলিকপ্টার ভেঙে মৃত ৩

দিঘা যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, বাসের সঙ্গে মুখোমুখি ধাক্কায় মৃত্যু যুবকের

ডাবল ইঞ্জিনের উড়ান! কেন্দ্রের মেগা প্রকল্পে সচল হচ্ছে বাংলার ৪টি বিমানবন্দর

নীল থেকে গেরুয়া! বদলে যাচ্ছে অস্থায়ী হোমগার্ডদের পোশাকের রঙ