তৃণমূলের প্রচারে ‘কাঁচা বাদাম’, হাজির ভুবন বাদ্যকার

বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের অন্তর্গত লক্ষ্মীনারায়ণপুর পঞ্চায়েতের কুড়ালজুড়ি গ্রামের বাসিন্দা। বাদাম বিক্রি করেই চলে জীবন।

Share:

নিজস্ব প্রতিনিধি: বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের অন্তর্গত লক্ষ্মীনারায়ণপুর পঞ্চায়েতের কুড়ালজুড়ি গ্রামের বাসিন্দা। বাদাম বিক্রি করেই চলে জীবন। কিন্তু আচমকাই গোটা বাংলায় জনপ্রিয় হয়েছেন বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকার। তাঁর বাদাম বিক্রির সঙ্গে গাওয়া গান ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। সেই ভুবন বাদ্যকার এবার রাজনৈতিক নেতাদের জন্য প্রচারে সামিল। ‘বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম , আমার কাছে নাই গো বুবু ভাজা বাদাম’, এই গানেই ভাইরাল হওয়া ভুবন বাদ্যকারকে নিয়ে মিছিল করলেন কলকাতা পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী অমল চক্রবর্তী।

ভোটের জন্য নেতাদের হয়ে সাধারণত হুড খোলা গাড়ি কিংবা পথে হেঁটে প্রচার করেন তারকারা। গানের জন্যই আপাতত জনপ্রিয় বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকার। আর তাঁকে নিয়েই প্রচার করে চমক দিলেন উল্টোডাঙ্গার তৃণমূল প্রার্থী অমল চক্রবর্তী। শনিবার ভুবন বাদ্যকারকে নিয়ে প্রচার করেছেন তিনি। অমল বাবু এই বিষয়ে জানিয়েছেন, ‘সোশ্যাল মিডিয়াতে তিনি এখন ভাইরাল। কিন্তু বাদাম বিক্রি করেই সংসার চলে। আমার প্রচারে নিয়ে এলাম যাতে দুটো টাকা পায় ও প্রচারও হয় ওনার।’ কলকাতায় এসে তৃণমূল প্রার্থীর জন্য প্রচার প্রসঙ্গে ভুবন বাদ্যকার জানিয়েছেন, ‘দাদার জন্য প্রচার করছি। বাদামও বিক্রি করছি। কিন্তু ইচ্ছা আছে দিদির সঙ্গে দেখা করার। কিন্তু সেটা হয়ত হবে না। আমি মুখ্যমন্ত্রীর জন্য গান লিখেছি।’

যতই এগিয়ে আসছে কলকাতার পুরভোট ততই উত্তাপ বাড়ছে। শাসক কিংবা বিরোধী সবপক্ষই রাস্তায় নেমেছে হেভিওয়েটদের নিয়ে। এর মাঝে সোশ্যাল মিডিয়ার ট্রেন্ডিং-এ থাকা ভুবন বাদ্যকারকে নিয়ে প্রচার করে বিশেষ চমক দিয়েছেন তৃণমূল প্রার্থী অমল চক্রবর্তী।

তোলাবাজি, শ্লীলতাহানির অভিযোগে দাদপুরে গ্রেফতার তৃণমূল পঞ্চায়েত সদস্য

বরুণ-পূজা থেকে কৈলাশ খের, IPL-এর ফাইনালে পারফরম্যান্স করছেন একঝাঁক বলি-তারকা!

অতীত থেকে শিক্ষা, আইপিএল ফাইনালের আগেই বিশেষ সতর্কতা জারি করল বেঙ্গালুরু পুলিশ

বড় ধাক্কা মমতার, গরহাজির ৬০ বিধায়ক, বাতিল বৈঠক

পুলিশ নয়, ‘অন্নপূর্ণার লক্ষ্মীরা’ ধারাবাহিকে মস্তানের চরিত্রে সৌম্যদীপ, কীভাবে প্রস্তুতি নিয়েছেন?

‘তৃণমূলই আক্রমণ করছে’, কল্যাণের ওপরে হামলা প্রসঙ্গে কটাক্ষ শমীকের

বিজেপির বুথ মিটিংয়ে হামলা, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হাতে আক্রান্ত বিজেপি কর্মীরা

আমেরিকার শক্তিশালী এমকিউ-১ ড্রোন ধ্বংস করার দাবি ইরানের

পোষ্য বিড়ালের মাধ্যমে মিলল ক্যান্সার জয়ের যুগান্তকারী সূত্র

রবিবার আইপিএলের ট্রফি উঠবে কোহলিদের হাতে! ফাইনালের আগে চমকপ্রদ তথ্য

পশ্চিমবঙ্গ থেকে সীমান্ত টপকে ঢোকার সময় ১০ জনকে আটক করল বিজিবি

সরকারি ত্রাণসামগ্রী চুরির অভিযোগ, গ্রেফতার তৃণমূল পঞ্চায়েত সদস্য-সহ ২

তৃণমূলের কার্যালয়ে উদ্ধার ৩ হাজার আধার কার্ড, আলোড়ন পানিহাটিতে

প্রবল ঝড়বৃষ্টির সতর্কতা, আপতত স্থগিত কেদারনাথ যাত্রা