তৃণমূল থেকে ছেঁটে ফেলা হল সচ্চিদানন্দ ও সুব্রত’র বোন তনিমাকে

দক্ষিণ কলকাতা তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবাশিস কুমারের সুপারিশকে মান্যতা দিল দল। তৃণমূল থেকে ঘাড় ধাক্কা দেওয়া হল প্রয়াত পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের বোন তনিমা চট্ট্যোপাধ্যায়কে

Share:

নিজস্ব প্রতিনিধি: দক্ষিণ কলকাতা তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবাশিস কুমারের সুপারিশকে মান্যতা দিল দল। তৃণমূল থেকে ঘাড় ধাক্কা দেওয়া হল প্রয়াত পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের বোন তনিমা চট্ট্যোপাধ্যায়কে। একই সঙ্গে বহিস্কৃত হলেন সচ্চিদানন্দ বন্দ্যোপাধ্যায়। দু’জনেই দলের অমতে জোড়া পাতা চিহ্নে পুরসভা নির্বাচনে ভোটে লড়ছেন। গত শনিবারই তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ দেন, বিক্ষুদ্ধদের দলে থেকেই কাজ করতে হবে। যারা প্রার্থী হননি, নতুনদের সাহায্য করুন ও দল তাঁদের অন্য কাজে লাগাবে। কিন্তু তা শুনতে নারাজ সচ্চিদানন্দ বন্দ্যোপাধ্যায় ও তনিমা চট্ট্যোপাধ্যায়। ৩ ডিসেম্বর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন থাকলেও যথারীতি ভাবেই অবস্থানে অনড় থেকে প্রার্থী পদ ছাড়েননি দুই বিক্ষুদ্ধ তৃণমূল নেতা। তাই দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশে বহিস্কার করা হল সচ্চিদানন্দ ও তনিমাকে।

৬৮ নম্বর ওয়ার্ডে প্রাক্তন কো-অর্ডিনেটার সুদর্শনা মুখোপাধ্যায়কে সরিয়ে তৃণমূল প্রথমে প্রার্থী করে তনিমাকে। তারপরেই বিক্ষোভ শুরু হয় ৬৮ নম্বর ওয়ার্ডে। সিনিয়র সিটিজেন ও এলাকার শিল্পপতিদের তরফে তৃণমূল প্রার্থী তনিমাকে নিয়ে গুচ্ছ গুচ্ছ অভিযোগ যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। তারপরেই দেবাশিস কুমার দলের নির্দেশে তনিমা চট্ট্যোপাধ্যায়ের সিম্বল লেটার ফিরিয়ে নেন। শেষে তৃণমূল নেত্রী সিদ্ধান্ত নেন তনিমা নয় সুদর্শনাকেই প্রার্থী করা হবে। আর এই ঘোষণাতেই বিক্ষুদ্ধ হয়ে নির্দল হিসেবে মনোয়ন দেন সুব্রত মুখোপাধ্যায়ের বোন। টিকিট না পাওয়ায় নির্দল প্রার্থী হয়েছেন সচ্চিদানন্দ বন্দ্যোপাধ্যায়। ৭২ নম্বর ওয়ার্ডে সুব্রত বক্সির ভাই সন্দীপ বক্সির বিরুদ্ধে ভোটে দাঁড়িয়েছেন তিনি। তাঁকেও প্রার্থী পদ প্রত্যাহার করার কথা বললে কানে নেননি সেই কথা। তাই দুই বিক্ষুদ্ধকেই দল থেকে ছেঁটে ফেলার সিদ্ধান্তে সিলমোহর দিল তৃণমূল।

এই সিদ্ধান্তের প্রেক্ষিতে রাজনৈতিক মহলের ধারণা, দলের উর্দ্ধে কেউ নয়, এটা আবার বোঝাল তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। এছাড়াও আগামী দিনে পুরসভা ও পঞ্চায়েত নির্বাচন রয়েছে জেলায় জেলায়। কলকাতা পুরভোটের ঘটনাকে সামনে রেখে পরবর্তীতে বিক্ষুদ্ধদের সঠিক রাস্তা দেখাতে পারে দল এই বার্তাও দেওয়া হল।

যৌনাঙ্গের যত্নে এই ৬ ভুল করছেন না তো? অজান্তেই বাড়তে পারে সংক্রমণের ঝুঁকি

বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় মৃত্যু তীর্থযাত্রীর, ঘাতক এসইউভি পুড়িয়ে দিল ক্ষুব্ধ জনতা

ক্যান্সার আক্রান্ত শিশুদের পাশে মেসি, হাসপাতাল  নির্মাণে দিলেন ২৬ লক্ষ ইউরো

ফ্রিজে রাখলেই বিষ! এই ৫টি খাবার ভুলেও রেফ্রিজারেটরে রাখছেন না তো?

অক্টোবরেই বিরল ‘মহালক্ষ্মী রাজযোগ’, উন্নতির শিখরে পৌঁছবেন ৪ রাশির জাতকরা

সংসারে টাকার অভাব? আর্থিক সঙ্কট দূর করতে ফ্রিজের উপর রাখুন তিনটি জিনিস

জামুইয়ে মোটরবাইক থেকে তরুণীকে নামিয়ে যৌন হেনস্থাকে ‘ছোট্ট ঘটনা’ আখ্যা মন্ত্রীর

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা, প্রথম স্ত্রী সহ গ্রেফতার সাতক্ষীরার সাংসদ

বিরল কীর্তি গড়তে চলেছেন তারেক, বাবা-মায়ের পর রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভাষণ দিচ্ছেন

ধোনিদের কোচ বদল, ফ্লেমিংয়ের জায়গায় এলেন জাহির খান

মঙ্গলে বাইরে বেরোলে সঙ্গে রাখুন ছাতা, দিনভর ভোগাবে বৃষ্টি

পাসপোর্টের বদলে ১০ হাজার টাকা ঘুষ! হাতেনাতে দুই সিভিক ভলান্টিয়ার গ্রেফতার

বদলের বাংলায় চৈতন্যদেবকে সম্মান, মহাপ্রভুর নামে হচ্ছে বিশ্ববাংলা সরণি?

মন্দারমণির উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন শান্তিপুরের দম্পতি