আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বৃহস্পতিবার রাত থেকে লাফিয়ে লাফিয়ে তাপমাত্রা কমবে কলকাতায়

নিজস্ব প্রতিনিধি: আগামী তিন দিনে দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি কমবে । কলকাতা সহ তার পার্শ্ববর্তী এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা এক ধাক্কায় ১২ ডিগ্রিতে নামতে পারে। জেলাগুলিতে এই সর্বনিম্ন তাপমাত্রা আরো কমবে। বুধবার আলিপুর আবহাওয়া দপ্তরের(Alipur Weather Office) অন্যতম অধিকর্তা সৌরিশ বন্দ্যোপাধ্যায় এই খবর জানান। তিনি বলেন, দিনের তাপমাত্রা খুব একটা চেঞ্জ থাকবে না আগামী তিন দিন।

কলকাতা বা তার পার্শ্ববর্তী অঞ্চলে গত ২৪ ঘণ্টাতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২১ দশমিক 8 ডিগ্রির কাছাকাছি। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.১ ডিগ্রির এর কাছাকাছি। আগামী তিন দিনে তাপমাত্রা খুব একটা চেঞ্জ হবে না । কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা কলকাতার (Kolkata) ক্ষেত্রে আরও ২ডিগ্রির মতো কমবে । আর কমে ১২ ডিগ্রির কাছাকাছি নামবে। আর অন্যান্য জেলাগুলোতে তিন থেকে চার ডিগ্রি মতো কমবে। ৮ জানুয়ারির পর থেকে আবার সামান্য একটু তাপমাত্রা বাড়বে, দিনের এবং রাতের।

উত্তরবঙ্গের (North Bengal)ক্ষেত্রে প্রধানত শুষ্ক পরিষ্কার ওয়েদার থাকবে আর রাতের তাপমাত্রা দু -তিন ডিগ্রি মতো কমবে। আগামী দুই বা তিন দিন উত্তরবঙ্গের ক্ষেত্রে কুয়াশা থাকবে সকালের দিকে। সৌরিশ বাবু বলেন, স্বাভাবিকভাবে বছরে এই সময় ঠান্ডা থাকার কথা কিছুদিন ধরে সেটা ছিল না। উত্তর পশ্চিমের শীতল হাওয়াটা যেটা থাকার কথা সেটা ছিল না। এবার সেটা স্বাভাবিকে ফিরে আসছে। উত্তর পশ্চিমের হাওয়া শক্তি একটু বেশি রয়েছে । জলীয় বাষ্পপূর্ণ হাওয়া যেটা আমাদের রাজ্যে প্রবেশ করছিল সেটা বেরিয়ে গেছে। এর ফলে স্বাভাবিকে ফিরে আসছে আবহাওয়া। আগামী পাঁচদিন রাজ্যে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। কোথাও প্রধানত শুষ্ক পরিষ্কার ওয়েদার থাকবে। ৮ তারিখের পর থেকে দু-এক ডিগ্রি তাপমাত্রা বাড়বে জলীয় বাষ্পর প্রবেশ বাড়লে আমাদের রিজিনে।

Published by:

Share Link:

More Releted News:

স্ট্রং রুমের সামনে মমতা ৪ ঘন্টা পাহারা দেওয়ার পরে সতর্ক শুভেন্দু ,দলীয় কর্মীদের নিয়ে ডাকলেন জরুরি বৈঠক

পোলিং এজেন্টদের নিয়ে বৈঠকে অভিষেক, স্ট্রংরুমে কারচুপিই কি মূল ইস্যু?‌

কলকাতার ৭ টি স্ট্রং রুমের বাইরে ২০০ মিটার পর্যন্ত ১৬৩ ধারা জারি করল কমিশন

ভোট দিতে এসে চরম সমস্যায় মানুষজন, ট্রেন–বিমানের টিকিট নিয়ে নাকাল অবস্থা

স্ট্রংরুমের নিরাপত্তায় ২৪ ঘণ্টা থাকবেন কমিশনের আধিকারিকরা,নজরদারিতে আর কী থাকছে?

‘হেরে যাওয়া মানুষের নাটক শুরু’, স্ট্রংরুমকাণ্ডে মমতাকে তোপ দিলীপের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ