আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কলকাতার আকাশ থাকবে মেঘলা, বইবে ঠান্ডা হাওয়া

নিজস্ব প্রতিনিধি: আগামী ২৪ ঘন্টা কলকাতার ক্ষেত্রে মূলত মেঘলা আকাশ থাকবে। ঠান্ডা হাওয়ার যে গতিবেগ বাড়ছে ও বইছে তা বজায় থাকবে । শনিবার আলিপুর আবহাওয়া দফতরের (Alipur Weather Office) ডিউটি অফিসার উমাকান্ত সাহা এই খবর জানান। তবে কোথাও বৃষ্টির কোন সম্ভাবনা নেই । আপাতত কলকাতা সহ দক্ষিণবঙ্গে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াস । আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৮ ডিগ্রি সেলসিয়াস।

গত ২৪ ঘন্টায় কলকাতাতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ ডিগ্রি সেলসিয়াস। যেটা স্বাভাবিক থেকে ১ ডিগ্রি কম। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৭ ডিগ্রি সেলসিয়াস। পশ্চিমবাংলার(Westbengal) ওপরে সেই রকম কোন সিস্টেম নেই। আগামী পাঁচ দিন পশ্চিমবাংলার কোন জেলাতেই বৃষ্টির কোন সম্ভাবনা নেই। মূলত শুষ্ক ওয়েদার থাকবে। উত্তরবঙ্গের(North Bengal) ক্ষেত্রেও বৃষ্টির কোন সম্ভাবনা নেই ,আগামী পাঁচ দিন। কোন সতর্কবার্তা নেই কোন জেলার জন্যই।

উত্তর পূর্বের হাওয়া পশ্চিমবঙ্গে প্রবেশ করছে তার জন্য ঠাণ্ডার একটা প্রভাব ও হাওয়ার প্রভাব আমরা দেখতে পাচ্ছি , বলে জানান ওয়েদার অফিসারের উমাকান্ত সাহা।তবে কনকনে ঠান্ডা কবে পড়বে সে ব্যাপারে এখনই নিশ্চিত কোনো দিনক্ষণ বলতে পারছে না আলিপুর আবহাওয়া দফতর। যদি এই একই ধরনের আবহাওয়া চলতে থাকে এবং কোন নতুন করে সিস্টেম তৈরি না হয় সে ক্ষেত্রে আগামী ১৫ই ডিসেম্বর থেকে রাজ্যে শীতের(Winter) প্রকোপ বাড়তে পারে এমনটাই অভিমত আলিপুর আবহাওয়া  দফতরের আধিকারিকদের।

Published by:

Share Link:

More Releted News:

সোমবার গণনার দিন কলকাতা সহ গোটা বঙ্গে ধেয়ে আসছে প্রবল দুর্যোগ

প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি চালানো ইডি অফিসারকে বিশেষ পুরস্কার সংস্থার

সাখাওয়াত মেমোরিয়াল স্কুলের স্ট্রং রুমে কি করছিলেন মমতা? দিল্লিতে রিপোর্ট পাঠালেন ডিইও

কালীঘাটে বৈঠকে মমতা–অভিষেক, পোলিং এজেন্টদের সঙ্গে বসার আগে কোন রণকৌশল?‌

‘রং দে তু মোহে গেরুয়া’, ভোটের ফলের আগেই বড়বাজারে গেরুয়া আবিরের চাহিদা তুঙ্গে

স্ট্রং রুমের সামনে মমতা ৪ ঘন্টা পাহারা দেওয়ার পরে সতর্ক শুভেন্দু ,দলীয় কর্মীদের নিয়ে ডাকলেন জরুরি বৈঠক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ