আগামী ২৫ বছর বিধাননগরের মানুষকে ভাবতে হবে না! দাবি কৃষ্ণার

উন্নয়নের নিরিখে বিধাননগরের মানুষ তৃণমূলকেই যে ক্ষমতায় ফেরাবে সেটা এবার জোর গলায় জানিয়ে দিলেন বিদায়ী পুরবোর্ডের মেয়র কৃষ্ণা চক্রবর্তী। তিনি জোর গলায় দাবি করেছেন, বিধাননগরে যে উন্নয়ন হয়েছে আর যা হবে তা দেখে আগামী ২৫ বছর বিধাননগরের মানুষকে আর ভাবতে হবে না।

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী ২২ জানুয়ারি রাজ্যের যে চারটি পুরনিগমে নির্বাচন রয়েছে তার মধ্যে অন্যতম হল কলকাতা লাগোয়া বিধাননগর পুরনিগম। পুরসভা থেকে পুরনিগমে উন্নীত হওয়ার পর থেকেই এই পুরসংস্থার ক্ষমতায় রয়েছে তৃণমূল। উন্নয়নের নিরিখে বিধাননগরের মানুষ তৃণমূলকেই যে ক্ষমতায় ফেরাবে সেটা এবার জোর গলায় জানিয়ে দিলেন বিদায়ী পুরবোর্ডের মেয়র কৃষ্ণা চক্রবর্তী। তিনি জোর গলায় দাবি করেছেন, বিধাননগরে যে উন্নয়ন হয়েছে আর যা হবে তা দেখে আগামী ২৫ বছর বিধাননগরের মানুষকে আর ভাবতে হবে না। অস্বীকার করার উপায় নেই তৃণমূল জমানায় কার্যত ভোল বদলে গিয়েছে কলকাতার লাগোয়া এই পুরনিগমের এলাকাগুলিতে। ৪১ ওয়ার্ড বিশিষ্ট এই পুরনিগমের মধ্যে শুধু সল্টলেক এলাকাই নেই, আছে হয়েছে রাজারহাট নিউটাউন-সহ বিস্তীর্ণ এলাকা। স্বাভাবিক ভাবেই এই হাইপ্রোফাইল এলাকার পুরভোট নিয়ে কিন্তু রাজ্য রাজনীতিতে রীতিমত নজর রয়েছে।

তৃণমূলের দাবি, বাম জমানায় সল্টলেক যখন পুরসভা হিসাবে ছিল তখন এই উপনগরী ছিল আতঙ্ক নগরী। চুরি ডাকাতি ছিনতাই ছিল নিত্যদিনের ঘটনা। এমনকী ডাকাতি করতে এসে ধর্ষণের ঘটনাও ঘটেছে। এমনকি ২০০৪ সালে এখানেই ঘটেছিল বিখ্যাত রোমা ঝাওয়ার অপহরণের ঘটনা যা রাজ্যের পাশাপাশি জাতীয় স্তরের সংবাদেও শিরোনামে উঠে এসেছিল। সল্টলেকের বুকে তো বটেই, আশেপাশের এলাকাতেও চলত মস্তানরাজ। সিপিএমের বড় নেতাদের হাত মাথার ওপর থাকায় সেই সব মস্তানরা হয়ে উঠেছিল ছিল বেপরোয়া। কিন্তু তৃণমূল জমানায় সেই ছবি পুরোপুরি বদলে গিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে সল্টলেক ও রাজারহাট এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাবের লক্ষ্যে তৈরি হয়েছে বিধাননগর পুলিশ কমিশনারেট। তাই অপরাধ সংক্রান্ত ঘটনা এখন অনেকটাই কম। এবারের পুরনির্বাচনে সন্দেহ নেই এই আইনশৃখলার উন্নতির ঘটনাটি তৃণমূলকে অবশ্যই অ্যাডভান্টেজ এনে দেবে।

এর পাশাপাশি তো রয়েছে উন্নয়নের কর্মযজ্ঞ। সেই বিষয়ে রীতিমত আত্মবিশ্বাসের সঙ্গে কৃষ্ণা চক্রবর্তী জানিয়েছেন, বিধাননগরকে তাঁরা এমনভাবে গড়ে তুলছেন যাতে আগামী ২৫ বছর এখানকার নাগরিকদের পরিষেবাগত বা উন্নয়নগত কোনও অভিযোগ থাকবে না। ইতিমধ্যেই এই পুরনিগম এলাকায় ৮টি হাসপাতাল সহ একাধিক স্বাস্থ্যকেন্দ্র গড়ে তোলা হয়েছে। রাস্তাঘাটের হাল ফেরানো হয়েছে। সব থেকে বড় বিষয় কলকাতার মতো এখন বিধাননগরবাসীও বিশুদ্ধ পানীয় জল পাচ্ছেন বাড়িতে বাড়িতে। নজর রাখা হচ্ছে এই পুরনিগমে বসবাস করা বৃদ্ধ-বৃদ্ধাদের দিকেও। তাঁদের ছেলেময়েরা অনেকেই কর্মসূত্রে বিদেশে থাকেন। এঁদের নিত্যদিনের খোঁজ রাখে পুলিশ ও পুরনিগম। অসুখ-বিসুখে দায়িত্ব নিয়ে তাঁদের হাসপাতালে ভর্তি করার কাজও করে পুলিশ ও পুরনিগম।

আগে সল্টলেকে যত্রতত্র আবর্জনা পড়ে থাকত। এখন আধুনিক প্রযুক্তির মাধ্যমে তা নিত্যদিন সরিয়ে নেওয়া হয়। সংযুক্ত এলাকার উন্নয়নও হয়েছে চোখে পড়ার মতো। বিধাননগরের মার্কেটগুলিকও আধুনিক রূপ দেওয়া হয়েছে। উপনগরী হয়েছে আলো ঝলমলে। পরিবহণ ব্যবস্থাকে ঢেলে সাজানো হয়েছে। সেই সঙ্গে ডানা মেলেছে বেশ কিছু উড়ালপুল। সব মিলিয়ে বিধাননগর এখন এক চোখধাঁধানো আধুনিক শহর। তাই এবারের পুরনির্বাচনে আবারও জয় নিয়ে বিন্দুমাত্র ভাবনা নেই কৃষ্ণা চক্রবর্তীর। কারণ তিনি মনে করেন, যে কাজ তাঁরা করেছেন তার নিরিখেই বিধাননগরের মানুষ আবারও তাঁদের পাশেই থাকবেন। আবারও পুরবোর্ড গড়বে তৃণমূল কংগ্রেস।  

কর্মক্ষেত্রে তুমুল অশান্তি, বড় সিদ্ধান্ত ঠাণ্ডা মাথায় নিন, বিদেশে ভ্রমণের সুযোগ

গর্ভাবস্থায় মাছ খেলেই কমতে পারে প্রেগন্যান্সি হাইপারটেনশনের ঝুঁকি

কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপে বাড়ির জানলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা বিজ্ঞানীর

স্ট্রোকের হাত থেকে প্রিয়জনকে বাঁচাতে চান? এই লক্ষণ দেখলেই সতর্ক হোন

তিন বন্ধুকে দিয়ে স্ত্রীকে গণধর্ষণ করাল পাষণ্ড স্বামী, হাড়হিম ঘটনা হায়দরাবাদে

হাতে সময় কম? সকালে চটজলদি বানিয়ে ফেলুন প্রোটিন সমৃদ্ধ ছোলার স্যান্ডউইচ

সৌদি আরবে রক্ষা মন্ত্রকের কার্যালয়ে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

ভারত-সহ ২৯ দেশের নাগরিকদের যুদ্ধক্ষেত্রে পাঠিয়েছে রাশিয়া, বিস্ফোরক তথ্য রাষ্ট্রপুঞ্জের তদন্ত কমিশনের

‘ইন্দিরাজির মৃত্যুর পরে রাজীবের প্রধানমন্ত্রী হওয়ার তীব্র বিরোধী ছিলাম’, স্মৃতিচারণ সোনিয়ার

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে চমক, আসছেন রজনীকান্ত-প্রভাস

১ নভেম্বর রামলীলা ময়দানে বিক্ষোভ সমাবেশের জন্য কংগ্রেসকে শর্তসাপেক্ষে অনুমতি

‘এমন বন্ধু আর কে আছে’.. বিধানসভায় দেখা হতেই কোলাকুলি কুণাল-সন্দীপনের

অস্বাস্থ্যকর পরিবেশ, কৈখালির Haldiram’s বন্ধের নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের

উত্তাল সমুদ্র, মন্দারমণিতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত পর্যটক