ধর্মতলায় মাপজোক করতে গিয়ে ফেঁসে গেলেন কুণাল ঘোষরা, দায়ের এফআইআর

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী ২১ জুলাই দলের শহিদ দিবস উপলক্ষে মঞ্চ বাঁধার হিসেব-নিকেশ করতে ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে ফিতে হাতে হাজির হয়েছিলেন কুণাল ঘোষ-দোলা সেন-বৈশ্বানর চট্টোপাধ্যায়রা। আর ওই কাজের জন্যই বিপাকে পড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরের তিন নেতা। আজ সোমবারই তিন জনের বিরুদ্ধে হেয়ার স্ট্রিট থানায় এফআইআর দায়ের হয়েছে। ভিক্টোরিয়ার সামনে ফিতে হাতে রাস্তা মাপামাপির ফলে যানবাহন চলাচল এবং নিত্যযাত্রীদের স্বাভাবিক যাতায়াত বাধাগ্রস্ত হয়েছে এমন অভিযোগেই ওই এফআইআর হয়েছে। যদিও ওই এফআইআরকে গুরুত্বই দিচ্ছেন না কালীঘাট তৃণমূলের নেতৃত্ব।

আগামী ২১ জুলাই শহিদ দিবস পালন করার অনুমতি চেয়ে ইতিমধ্যেই কলকাতা পুলিশকে চিঠি দিয়েছে কালীঘাট-পন্থী তৃণমূল শিবির। চিঠি পাঠানোর পাশাপাশি গতকাল রবিবার (২৮ জুন) মঞ্চ বাঁধার হিসেব-নিকেশ করতে ফিতে হাতে ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে পৌঁছে গিয়েছিলেন কুণাল ঘোষ-দোলা সেন-বৈশ্বানর চট্টোপাধ্যায় সহ কালীঘাট-পন্থী তৃণমূল শিবিরের নেতা-নেত্রীরা।

পুলিশের অনুমতির আগেই কালীঘাট-পন্থী তৃণমূলের নেতা-নেত্রীদের ভিক্টোরিয়া হাউসের সামনে ফিতে হাতে মাপজোকের ঘটনায় যথেষ্টই ক্ষুব্ধ হন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার (২৯ জুন) বিধানসভায় দাঁড়িয়ে তিনি বলেন, ‘আপনি অ্যাপ্লিকেশন করে দিয়ে কলকাতার রাস্তায় ভিক্টোরিয়ার সামনে ফিতে নিয়ে চলে যাবেন, মামার বাড়ি নাকি? ফিতে নিয়ে যাবেন মাপতে, কে অধিকার দিয়েছে আপনাকে? কে অধিকার দিয়েছে? পারমিশন প্রেয়ার করবেন, কোথায় দেব বলে দেব। আরে আপনাদের লোক প্রচুর। প্রচুর লোক, লক্ষ লক্ষ লোক। ৩০ লাখ লোক হয়। ২০১১ সালে তো ব্রিগেডে গিয়েছিলেন, এবারেও চলুন না ব্রিগেডে যাই। দম আছে? দম আছে? দম থাকলে লড়ুন।’

মুখ্যমন্ত্রী বিধানসভায় ক্ষোভ উগরে দেওয়ার খানিক পরেই কুণাল ঘোষ, দোলা সেনদের বিরুদ্ধে হেয়ার স্ট্রিট থানায় এফআইআর দায়ের করা হয়। ভারতীয় ন্যায় সংহিতার ২৮৫ ধারার অধীনে মামলা নথিভুক্ত করা হয়েছে।

রাওয়ালপিন্ডিতে সক্রিয় প্রদীপ্তর সিম, পাক চরকাণ্ডে STF তদন্তে বাড়ছে রহস্য

যশস্বী-আথিসার পর আরও এক খেলোয়াড়ের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিল ICC, কে তিনি?

ক্লাস চলাকালীন ঘরে ঢুকল বিশাল চন্দ্রবোড়া, আতঙ্কে ছোটাছুটি খুদে পড়ুয়াদের

মঙ্গল সন্ধ্যায় শহরে ঝেঁপে নামবে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস

ওজন তুলতে গিয়ে ছটফট করতে করতে ‘মৃত্যুর কোলে’ রোবট, ভয়ঙ্কর ঘটনার ভিডিও ভাইরাল

‘আত্মসমর্পণ করুন’, কাউন্সিলরকে খুনের মামলায় শেখ হাসিনাকে নির্দেশ যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের

‘দুর্নীতির সামান্যতম প্রমাণ পেলেই আইনি ব্যবস্থা,’ কর্মীদের বার্তা শমীকের

বড় ধাক্কা! তরুণ তেজপালকে ২ সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ সুপ্রিম কোর্টের

‘আর ফুটপাথে থাকতে হবে না’, পার্কস্ট্রিটে দুধ গরমের বিতর্কে সীতাদেবীকে আশ্বাস শুভেন্দুর

রাজনীতি থেকে সন্ন্যাস নিচ্ছেন? বড় ইঙ্গিত নিতিন গড়কড়ির

২৬ হাজার চাকরি বাতিল মামলায় যোগ্যদের স্বস্তি দিল সুপ্রিম কোর্ট

‘সবার ঘুম ভাঙিয়ে দেব,’ নাম না করে ঋতব্রতদের হুঁশিয়ারি কল্যাণের

SIR মামলায় বড় উদ্বেগ সুপ্রিম কোর্টের, ৩৮ লক্ষ আবেদনের নিষ্পত্তি নিয়ে প্রশ্ন

চিনির দামে লাগাম টানতে কড়া পদক্ষেপ কেন্দ্রের, আমদানির নিয়মে বদল