চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বৃষ্টিকে পালটা চ্যালেঞ্জ ছুড়েই আনন্দে মেতেছে দর্শনার্থীরা, মহাসপ্তমীতে রাজপথে জনসুনামি

নিজস্ব প্রতিনিধি: বৃষ্টির চোখরাঙানিকে উপেক্ষা করে মহাসপ্তমীর সন্ধেয় প্রাণের উৎসবে মেতেছে মানুষ। সোমবার সকাল থেকেই রাজপথের দখল নিয়েছিলেন দর্শনার্থীরা। উত্তর থেকে দক্ষিণ কলকাতা, পূর্ব শহরতলী থেকে দক্ষিণ শহরতলীর পুজোমণ্ডপে জনসুনামি হয়ে আছড়ে পড়েছে ভিড়। বড় পুজোমণ্ডপগুলিতে ভিড়ের চোটে চিড়ে-চ্যাপ্টা হওয়ার উপক্রম। প্রতিমা ও মণ্ডপ দর্শনের জন্য ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও যেন কোনও ক্লান্তি নেই। পুজোর উদ্যোক্তারা তাদের পরিশ্রম সার্থক হওয়ায় যেমন খুশি, তেমনই খুশি পুজো মণ্ডপের কাছাকাছি খাবার ও সাজার পসরা নিয়ে বসা বিক্রেতারা।

আকাশ পরিস্কার থাকায় সকাল থেকেই সেজেগুজে পুজো দেখতে বেরিয়ে পড়েছিলেন আট থেকে আশি বছর বয়সীরা।  দুপুরে চড়া রোদের মধ্যেই ভিড় ছিল চোখে পড়ার মতো। বিধান সরণি, অরবিন্দ সরণি কিংবা বাগবাজার স্ট্রিটের মতো রাস্তা সম্পূর্ণ ভিড়ের দখলে। একাধিক রাস্তায় গাড়ি চলাচল কার্যত বন্ধ। বাকি রাস্তায় গাড়ি চললেও তার গতি কচ্ছপের মতো। শ্রীভূমি স্পোর্টিং, দমদম পার্কের পুজো দেখে অনেকে ছুটেছেন বাগুইআটি, অর্জুনপুরে সেখান থেকে উল্টোপথে ঘুরে ঢুঁ মারছেন উল্টোডাঙার সংগ্রামী, তেলেঙ্গাবাগান, করবাগান যুববৃন্দ, হাতিবাগান সর্বজনীন, কাশী বোস লেন, সিকদার বাগান, বাগবাজার সর্বজনীন, জগ‍ৎ মুখার্জি পার্কের মণ্ডপে। সেখান থেকে মেট্রো বা বাসে চেপে পৌঁছে গিয়েছেন দক্ষিণের চেতলা অগ্রণী, সুরুচি ত্রিধারা সম্মিলনী, দেশপ্রিয় পার্ক, ম্যাডক্স স্কোয়ার একডালিয়া এভারগ্রিনে। খানিকটা জিরিয়ে পেটে কিছু দিয়ে ছুটেছেন বোসপুকুর তালবাগান, বোসপুকুর শীতলামন্দির ও রাজডাঙা নব উদয় সংঘের মণ্ডপে।

পথে বেরিয়ে অনেকেই হাতেগোনা ঠাকুর দেখে ঢুঁ  মেরেছেন সিনেমা হলগুলিতে। সপ্তমীতে রাত যত বেড়েছে, পুজোর আমেজে ততই বেশি রং ধরেছে। মণ্ডপের গান-পুলিশের ঘোষণা-ভেঁপুর শব্দে অনেক জায়গাতেই কান পাতা দায়। দুর্ঘটনা এড়াতে রাস্তায় নিরাপত্তার কড়াকড়িও বেশ চোখে পড়ল। কোথাও গাড়ি থামাতেই মারমুখী মেজাজে তেড়ে এলেন ট্র্যাফিক কনস্টেবল-হোমগার্ডরা। ‘একদম এখানে গাড়ি দাঁড় করাবেন না’, ‘বয়স্কদের নিয়ে এই ভিড়ে কেন বেরিয়েছেন?’ –এমন শব্দগুচ্ছও ভেসে এল কানে।  কোথাও গোল করে কাল-পরশুর কর্মসূচি নিয়ে আলোচনা সেরে নিচ্ছেন তরুণ-তরুণীরা। সময় থমকে যাচ্ছে মণ্ডপে ঢোকার আগের লাল সিগন্যালে। তীব্র যানজটে ঘাম টপটপ করে ঝরছে। কিন্তু তাতে কী?  শুধু কলকাতাই নয়, শহরের বাইরে থেকেও অগুণতি মানুষ ভিড় জমিয়েছেন প্যান্ডেলে-প্যান্ডেলে।

Published by:

Share Link:

More Releted News:

পুলিশের অনুমতি না মেলায় বৃহস্পতিবার রাহুল গান্ধীর কলকাতা সফর বাতিল

নন্দীগ্রামের পুলিশ পর্যবেক্ষক বদল কেন, সদুত্তর দিতে পারলেন না মনোজ

কলিন্স লেনে মিটিং করার অনুমতি না পেয়ে চা খেয়ে জনসংযোগ সারলেন মমতা

ফের রাজপথে মমতা, ২৭ এপ্রিল যাদবপুর থেকে ভবানীপুর পর্যন্ত মিছিলে হাঁটবেন

বঙ্গে দ্বিতীয় দফার ভোটে ২৩২১ কোম্পানি আধা সেনা, কলকাতায় কত?

ভোটের কাজ করতেই হবে অধ্যাপকদের, জানিয়ে দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ