নবান্ন অভিযান : বিশৃঙ্খলা, হাইকোর্টের নির্দেশ অমান্য, কনস্টেবলকে মার! ৫টি FIR দায়ের লালবাজারের

Share:

নিজস্ব প্রতিনিধি : নবান্ন অভিযান ঘিরে বিশৃঙ্খলা, পুলিশ কনস্টেবলকে মারধর করার অভিযোগে ৫টি এফআইআর দায়ের করা হয়েছে। যদিও এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। আরজিকর ঘটনার একবছর পূর্ণের দিনে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছিল। কলকাতা পুলিশ সূত্রে খবর, ৫টির মধ্যে ৪টি নিউমার্কেট থানা ও ১টি হেয়ার স্ট্রিট থানায় এফআইআর দায়ের হয়েছে। একটি রাজনৈতিক দলের নেতা ও সমর্থকদের বিরুদ্ধে দায়ের হয়েছে এফআইআর।

আরজিকর ঘটনার ১ বছরের দিনেই নবান্ন অভিযানের ডাক দিয়েছে নাগরিক মঞ্চ। সেই অভিযানে সকলকে আহ্বান জানানো হয়েছিল। এই অভিযানকে সমর্থন করেছিলেন রাজ্য়ের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অংশ নিয়েছিলেন বিজেপি সমর্থকরাও। কিন্তু এই অভিযানে কোনও অনুমতি দেওয়া হয়নি বলে জানিয়েছিল পুলিশ। প্রতিবাদ করলে রানি রাসমণি অ্যাভিনিউতে করতে বলা হয়েছিল। কিন্তু সেই নির্দেশ অমান্য করে  নবান্নের দিকে মিছিল করা হচ্ছিল। বিজেপি কর্মীদের সঙ্গে হাতাহাতি ও ধস্তাধস্তিও হয় পুলিশের। এই ঘটনায় এক পুলিশকর্মীকে বেধড়ক মারধর করা হয়েছে বলে অভিযোগ। কনস্টেবলকে মার, হকার্স ইউনিয়নের অফিস ভাঙচুর করার ঘটনায় এফআইআর দায়ের করা হয়েছে।

জানা গিয়েছে, নবান্ন অভিযানে বিশৃঙ্খলা ঘিরে মোট ৭টি এফআইআর দায়ের হয়েছে। তারমধ্য়ে ৫টি হয়েছে কলকাতা থেকে।  ৪টি নিউমার্কেট থানা ও ১টি হেয়ার স্ট্রিট থানায় এফআইআর দায়ের হয়েছে। এক সংবাদকর্মীর ক্যামেরা নষ্ট করা এবং তাঁকে জোর করে আটকে রাখার অভিযোগে নিউমার্কেট থানায় এফআইআর দায়ের হয়েছে। অন্য একটি রাজনৈতিক দলের রাখির স্টলে বিশৃঙ্খলা সৃষ্টির করার জন্য দায়ের হয়েছে এফআইআর।

বসনিয়াকে রুখে দিয়ে বিশ্বকাপে প্রথম পয়েন্ট পেল কানাডা

বিধানসভা সই কাণ্ড: কুণালের পর মদন মিত্রকে সিআইডি’র নোটিস

‘অভিষেক আমার সন্তানসম’, তৃণমূলের সেনাপতির উপরে রাগ গলে জল কল্যাণের!

বিধানসভা সই কাণ্ড: কুণাল ঘোষকে রবিবার ভবানী ভবনে তলব সিআইডি’র

হরমুজে ভারতীয় জাহাজে হামলার পিছনে ইরান, আজব দাবি ডোনাল্ড ট্রাম্পের

বাগানবাড়িতে বিলাসবহুল বিছানা, ঝা চকচকে বাথরুম, উদ্ধার সরকারি ত্রিপল, উধাও প্রধান

তৃণমূলের নেতাদের বিরুদ্ধে বিক্ষোভ,খাল দখল করে বাড়ি, মাছের ভেড়ি তৈরীর প্রতিবাদে

কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আক্রমণ নিয়ে মুখ খুললেন অভিষেক, কী বললেন?

আচমকাই বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুক-ইনস্টাগ্রামের পরিষেবা

বিএসএফের ‘পুশ ব্যাক’ রুখতে বিজিবিকে সহযোগিতায় সীমান্তে জড়ো হিযবুত জঙ্গিরা

রাষ্ট্রদূতের দায়িত্ব নিতে ঢাকায় দীনেশ ত্রিবেদী, ‘পুশ ব্যাক’ নিয়ে মন্তব্য এড়ালেন

‘তদন্ত এড়াব না, রবিবারই ফের ভবানী ভবনে যাব,’ জানালেন অভিষেক

UNESCO কাণ্ডে প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন হাইকোর্টে

দক্ষিণের ৭ জেলায় বৃহস্পতিবার পর্যন্ত ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি, উত্তরে চলবে দুর্যোগ