Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বামেদের প্রার্থী তালিকা প্রকাশ, মুর্শিদাবাদ থেকে লড়ছেন মহম্মদ সেলিম

Share:

নিজস্ব প্রতিনিধি: আসন্ন লোকসভা ভোটের জন্য তৃতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ করল বামফ্রন্ট। শনিবার আলিমুদ্দিন স্ট্রিটে তৃতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ করেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। মোট চারটি আসনের প্রার্থীর নাম জানানো হয়েছে। তার মধ্যে মুর্শিদাবাদ থেকে লড়ছেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। রানাঘাটে প্রার্থী হয়েছেন প্রাক্তন সাংসদ অলকেশ দাস, বর্ধমান-দুর্গাপুরে সুকৃতি ঘোষাল এবং বোলপুরে প্রাক্তন বিধায়ক শ্যামলী প্রধান। এ নিয়ে মোট ২১ টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করল বামফ্রন্ট। 

গত ১৪ মার্চ বামফ্রন্টের তরফে প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছিল। প্রথম দফায় মোট ১৬ আসনের প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছিল। তার মধ্যে ১৩ জনই সিপিআইএমের। আর একটি করে আসন ছাড়া হয়েছিল তিন শরিক দল আরএসপি, সিপিআই ও ফরওয়ার্ড ব্লককে। ওই তালিকা অনুযায়ী শ্রীরামপুরে প্রার্থী করা হয়েছিল ছাত্র নেত্রী দীপ্সিতা ধরকে। দমদমে দাঁড়িয়েছেন সুজন চক্রবর্তী, যাদবপুরে এসএফআই নেতা সৃজন ভট্টাচার্য। কলকাতা দক্ষিণে প্রার্থী হয়েছেন সায়রা শাহ হালিম। কৃষ্ণনগরে প্রার্থী হয়েছেন দাপুটে সিপিএম নেতা এসএম সাদি। পরের দিন আলিপুরদুয়ার আসনের প্রার্থীর নাম ঘোষণা করা হয়।

গত কয়েকদিন ধরেই কংগ্রেসের সঙ্গে বামেদের জোট নিয়ে জোর চর্চা চলছে। যদিও এখনও পর্যন্ত জোট নিয়ে দুই শিবিরের চূড়ান্ত কথাবার্তা হয়নি। গত বৃহস্পতিবার রাতে অবশ্য কংগ্রেসের তরফে প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। প্রথম তালিকায় আট আসনের প্রার্থীর নাম ঘোষণা করা হয়। বহরমপুর থেকে ফের প্রার্থী হয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী। উত্তর কলকাতা থেকে লড়ছেন আর এক প্রাক্তন প্রদেশ সভাপতি প্রদীপ ভট্টাচার্য।

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

আজকের রাশিফল: কাছের বন্ধুদের থেকে ধোঁকা খাওয়ার সম্ভাবনা, বিদেশ ভ্রমণের সুযোগ

বাংলাতেও ভোট চুরি হয়েছে, মমতাকে ফোনে জানালেন রাহুল গান্ধী

পাঁচ বছরের জন্য বাংলায় বিশেষ দায়িত্বে ‘সিংহম’ অজয় পাল শর্মা!

বিজেপি নয়, বামেদের প্রাপ্ত ভোটই টালিগঞ্জে অরূপের হারের মূল ফ্যাক্টর!

গেরুয়া ঝড়ে কুপোকাত রাজ্যের হেভিওয়েট মন্ত্রীরা, গড় ধরে রাখতে ব্যর্থ সুজিত-অরূপরা

ঝাড়গ্রামের ৪ আসনেই বিজেপির জয়, তৃণমূলের ঝুলিতে শূন্য

ঘরের মাঠে জ্বলে উঠলেন রোহিত, ৬ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারাল মুম্বই

D০ Or Die ম্যাচে মুম্বইকে বড় রানের টার্গেট দিল লখনউ সুপার জায়ান্টস

নন্দীগ্রামের পরে ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের