আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মদন মিত্রের নতুন গান কর্নাটক নাকি আঙুর ফল টক ?

নিজস্ব প্রতিনিধি: শুভেন্দু অধিকারী ,নরেন্দ্র মোদী এবং অমিত শাহকে রাজনৈতিকভাবে বিঁধে এবার গান বাঁধলেন কালারফুল বয় মদন মিত্র।সামনেই পঞ্চায়েত ভোট আর তার আগেই কালারফুল বয় মদন মিত্রের (Madan Mitra)নতুন গান কর্নাটক নাকি আঙুর ফল টক?

রাজনীতিতে বিভিন্ন ক্ষেত্রেই নাম উঠে আসে কালারফুল বয় মদন মিত্রের। আর সেই ভাবেই প্রত্যেক নির্বাচনের আগে অথবা সংবাদ বা সোশ্যাল মিডিয়ায় বিভিন্নভাবেই প্রধান আকর্ষণ হিসেবে পশ্চিমবঙ্গ রাজ্য রাজনীতি এবং বিনোদনে নাম এসেছে কামারহাটির বিধায়কের(Kamarhati MLA)। ঠিক সেই ভাবেই পঞ্চায়েত ভোটের আগে এবং কর্নাটকের ভোটের পরে গেরুয়া শিবিরকে নিশানা করে গান রেকর্ড করলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র।

সানগ্লাস চোখে যেন আলাদা স্টাইল নিয়ে গানের রেকর্ড করলেন মদন মিত্র। রাজনীতির আঙিনায় বিজেপি এখন সবচেয়ে বড় বিরোধী তৃণমূল কংগ্রেসের কাছে। তাই গ্রাম বাংলার মাটিতে ঘাসফুল শিবিরের হয়ে অমিত শাহ নরেন্দ্র মোদী ও শুভেন্দু অধিকারীদের (Suvendu Adhikari)নিশানা করে ব্যঙ্গাত্মক স্বরে গান গেয়ে নজর কাড়ার চেষ্টা করলেন মদন মিত্র। তবে এই কালারফুল বয়ের বিজেপিকে নিশানা করে গাওয়া গান গ্রাম বাংলার ভোটের প্রচারে হাতিয়ার হয় কিনা, সেটাই এখন দেখার।

Published by:

Share Link:

More Releted News:

‘মানুষের ভোট যেন সুরক্ষিত থাকে,’ স্ট্রং রুম থেকে বেরিয়ে বললেন মমতা, ক্ষোভ পুলিশের ভূমিকায়

কালবৈশাখীর মধ্যেই ভবানীপুর কেন্দ্রের স্ট্রং রুমের পাহারায় মমতা

তৃণমূলের EVM-বিকৃতির অভিযোগ খারিজ কমিশনের, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের বাইরে মোতায়েন বিশাল কেন্দ্রীয় বাহিনী

কার দখলে থাকবে বাংলা? সোমবার দুপুর ১২টার মধ্যেই পূর্বাভাস দেবে ইভিএম

ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে যাচ্ছেন মমতা, স্ট্রংরুম পাহারায় তৃণমূল সুপ্রিমো

ফের ধেয়ে আসছে কালবৈশাখী, সঙ্গী শিলাবৃষ্টিও, সতর্ক করল হাওয়া অফিস

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ