‘ভোটের নামে দেশটাকে বিক্রি করছে একটা দল’, সরব মমতা

এটা দেশকে বাঁচাবার যুদ্ধ। দেশের সংবিধানকে বাঁচানোর যুদ্ধ। কোনও প্ররোচনায় পা দেবেন না। আগুন জ্বালানো সহজ নেভানো সহজ নয় - বার্তা মমতার।

Share:

নিজস্ব প্রতিনিধি: সকাল থেকেই সবাই তাকিয়ে ছিলেন মিছিল শেষে তিনি কী বার্তা দেন সেই দিকে। বার্তা তিনি দিলেন অনেক কিছুই নিয়ে। বার্তা দিলেন বিজেপির(BJP) সঙ্গে চোখে চোখ রেখে লড়াই করার। বার্তা দিলেন তিনি INDIA জোটে থেকেও বাংলার মাটিতে একা লড়াই করার। বার্তা দিলেন তথাকথিত হিন্দুধর্মের ধ্বজাধারীদের। আর আমজনতার কাছে অনুরোধ রাখলেন,‘যুদ্ধ শুরু হয়েছে। এটা দেশকে বাঁচাবার যুদ্ধ। দেশের সংবিধানকে বাঁচানোর যুদ্ধ। বিজেপিকে একটিও ভোট দেবেন না। ভোটের নামে দেশটাকে বিক্রি করছে। দেশের সব ধর্মকে বাঁচিয়ে রাখতে বাংলাকেই উদ্যোগী হতে হবে। আপনাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কোনও প্ররোচনায় পা দেবেন না। ওরা হিন্দু ভোট ভাগ করার চেষ্টা করছে। মুসমিল ভোট ভাগ করার চেষ্টা করছে। সেই ফাঁদে পা দেবেন না। মনে রাখবেন, আগুন জ্বালানো সহজ নেভানো সহজ নয়।’ বার্তা বাংলার অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee)। 

এদিন সংহতি মিছিল শেষে পার্কসার্কাসের সভা থেকে নিজের বক্তব্য তুলে ধরেন মমতা। তিনি বলেন, ‘মানুষ কী খাবে সেটাও ঠিক করে দিচ্ছে। আর খালি বলছে সব গেরুয়া রঙ করে দিতে। শুধু গেরুয়া রং কেন? আরও তো অনেক রং আছে। একটি নির্দিষ্ট দলের পতাকার রং কেন চাপিয়ে দেওয়া হবে? যারা দক্ষিণেশ্বরে স্কাইওয়াক ভাঙতে বলে, তারা আবার নিজেদের ধর্মের প্রবর্তক বলে। রামের পুজো বা শ্যামের পুজো করলে আমার তাতে আপত্তি নেই। নেতাজির জন্মদিনে ওদের ছুটি দেওয়ার কথা বলেছিলাম। দেয়নি। আর আজ ওরা ছুটি চাইছে। ছুটি দিচ্ছে। কারণ আজ নাকি ওদের স্বাধীনতা দিবস। কাপুরুষ নই, ভয় না পেয়েই লড়ব। আপনাদেরও সবাইকে এক হয়ে সাহস নিয়ে চোখে চোখ রেখে লড়াই করতে হবে।’

তবে তাৎপর্যপূর্ণ ভাবে মমতা এদিন তাঁর ক্ষোভ উগরে দিয়েছেন INDIA জোটকে ঘিরে। এমনকি তিনি যে প্রয়োজনে জোট ছেড়ে একা লড়াই করতে প্রস্তুত সেটাও বুঝিয়ে দিয়েছেন। বলেছেন, ‘ জোটের নাম INDIA আমি দিয়েছি, অথচ বৈঠকে সম্মান পাই না। সিপিএম বিরোধী জোট INDIA’র বৈঠক নিয়ন্ত্রণ করে। আমি সেটা মানব না। যে সিপিআইএমের সঙ্গে ৩৪ বছর লড়াই করেছি, তাদের কোনও পরামর্শ শুনব না। আমাকে খুব অসম্মান সহ্য করতে হয়। যে রাজ্যে যে দল শক্তিশালী, সেই রাজ্যে সেই দল সেই রাজ্যে লড়াই করবে।  ৩০০টা আসনে কংগ্রেসের লড়াই করা উচিত। ৩৪ বছরে একটা মাদ্রাসা করেনি সিপিআইএম(CPIM)। কোনও কবরস্থান করেনি সিপিআইএম। কোনও শশ্মান করেনি। দুর্গাপুজোয় যেত না সিপিআইএম। তারা নাকি নাস্তিক। ববি জানে যে আমিও রোজা রাখি।’

ছি ছি এত্তা জঞ্জাল! পুরুলিয়ার দেবেন মাহাতো হাসপাতালের সুপার সহ আটজনকে শোকজ

২২ দিন সিংহাসন বদল, শুভমনকে হটিয়ে একদিনের ক্রিকেটে দ্রুততম ডাবল সেঞ্চুরির মালিক ব্রুক

বিয়ের পিঁড়িতে নবদম্পতি, বৌভাতের আসরে বসল রক্তদান শিবির! অভিনব উদ্যোগ নদিয়ায়

ভালুক-আঁচড়ে রক্তাক্ত শেয়ারবাজার, লক্ষ্মীবারেই প্রায় সাড়ে ৩ লক্ষ কোটি লোকসান লগ্নিকারীদের

চোরবাগানের মণ্ডপের নকশা কেমন ছিল? থ্রিডি স্ক্যান করল ফরেনসিক, আটক ঘোষক

নিশুতি রাতে নগ্ন হয়ে মেয়েদের মেসবাড়িতে হানা, অন্তর্বাস নিয়ে চম্পট চোর বাবাজীর

উলটপুরাণ! দুর্গাপুজোয় মেট্রোতে একধাক্কায় অনেকটাই কমল যাত্রী সংখ্যা

পাঁচ টাকার ফিনাইল কিনতে খরচ ৩৩,৫০০ টাকা! পুরসভার পাহাড় প্রমাণ দুর্নীতি প্রকাশ্যে

চারমূর্তির ব্যাটিং তাণ্ডবে প্রথম ম্যাচেই নিউজিল্যান্ডকে বধ করল টিম ইন্ডিয়া

মঞ্চে সাজানো হয়েছিল রাজা হরিশ্চন্দ্রের ছেলের চিতা, আগুনে ঝলসে গেলেন ১০ জন

সৌদি আরবে চলতি বছরের প্রথম ৬ মাসে বাংলাদেশি-সহ ১০৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর

জুঁই-অনন্যাদের পুরভোটে টিকিট নয়, সাফ জানালেন শমীক ভট্টাচার্য

দুর্গার কপালে সিঁদুর ঠেকানোর সঙ্গে সঙ্গেই মাটিতে লুটিয়ে পড়লেন নববধূ, নিমিষেই মৃত্যুর কোলে

মেসি বিদায় নিলেও আর্জেন্তিনার কোচের দায়িত্বে থাকছেন স্কালোনি