২২ দিন সিংহাসন বদল, শুভমনকে হটিয়ে একদিনের ক্রিকেটে দ্রুততম ডাবল সেঞ্চুরির মালিক ব্রুক

Share:

নিজস্ব প্রতিনিধি: ভেঙে গেল ভারত অধিনায়ক শুভমন গিলের রেকর্ড। শ্রীলঙ্কার বিরুদ্ধে মাত্র ১১৪ বলে দ্বিশতরান (ডাবল সেঞ্চুরি) করে নয়া ইতিহাস লিখলেন ইংলিশ অধিনায়ক হ্যারি ব্রুক। একদিনের ক্রিকেটে সবচেয়ে দ্রুততম দ্বিশতরান করার মালিক হলেন। আর রেকর্ড গড়া ব্রুকের বিধ্বংসী ইনিংস সাজানো ছিল ২১টি চার ও ১০টি ছক্কায়। অর্থা‍ৎ বাউন্ডারি ও ওভার বাউন্ডারিতেই ১৪৪ রান করেছেন তিনি।

গত ৩০ সেপ্টেম্বর অসমের গুয়াহাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে ৪০৬ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ব্যাট হাতে প্রলয় চালিয়েছিলেন ভারত অধিনায়ক শুভমন গিল। ১১৭ বলে ডাবল সেঞ্জুরি হাঁকিয়ে একদিনের ক্রিকেটে দ্রুততম দ্বিশতরানের মালিক হয়েছিলেন। তাঁর  ১৩৩ বলে ২২৩ রানের বিধ্বংসী ইনিংসের দৌলতে মাত্র ৪৩.৪ ওভারে পাহাড়সম রান তাড়া করে জিতে যায় ভারত।  বৃহস্পতিবার (২২ অক্টোবর) পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে ত্রিদেশীয় সিরিজে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড। টস জিতে ইংলিশদের প্রথমে ব্যাট করতে পাঠান লঙ্কা অধিনায়ক কুশল মেন্ডিস।৮৫ রানেই দুই উইকেট খোয়ায় ইংলিশরা। বেন ডাকেট আউট হওয়ার পর চার নম্বরে ব্যাট করতে নামেন ইংল্যান্ড অধিনায়ক হ্যারি ব্রুক।

নেমে অবশ্য খুব একটা রক্ষণাত্মক ভঙ্গিতেই খেলতে শুরু করেন। ৪৩ বলে অর্ধশতরান পূর্ণ করেন। ৩৯তম ওভারে আসিথা ফার্নান্ডেজের বলে স্কুপ শট খেলে ৭৪ বলে শতরানে পৌঁছে যান ইংল্যান্ড অধিনায়ক। আর শতরান পূর্ণ করার পরেই তাণ্ডব চালাতে শুরু করেন। শ্রীলঙ্কার বোলারদের ক্লাব পর্যায়ে নামিয়ে এনে বেধড়ক ঠ্যাঙানি দেন। শেষ ওভারে একটি ছক্কা ও চার হাঁকিয়ে মাত্র ১১৪ বলেই নিজের ডাবল সেঞ্চুরি পূর্ণ করেন। যদিও ইনিংসের শেষ বলেই সাজঘরে ফেরেন। ততক্ষণে শুভমন গিলের রেকর্ড ভেঙে একদিনের ক্রিকেটে দ্রুততম ডাবল সেঞ্চুরির মালিকানা নিজের নামে করে নিয়েছেন। শুধু তাই নয়, ব্রুকই হলেন প্রথম ইংলিশ ক্রিকেটার যিনি একদিনের ক্রিকেটে ডাবল সেঞ্চুরি করলেন।

জ্ঞানেশের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব এলে কী পদক্ষেপ? বড় ঘোষণা ওম বিড়লার

মাসে ১০০০ করে জমিয়ে ২০ বছরে ১০ লক্ষের বেশি টাকার মালিক, কোন বিনিয়োগে এমন লাভ?

কমেনি তৃণমূলের দাদাগিরি! দুর্গাপ্রতিমার বিসর্জনে বিজেপি কর্মীদের বেধড়ক মার, জখম ৩

ছি ছি এত্তা জঞ্জাল! পুরুলিয়ার দেবেন মাহাতো হাসপাতালের সুপার সহ আটজনকে শোকজ

বিয়ের পিঁড়িতে নবদম্পতি, বৌভাতের আসরে বসল রক্তদান শিবির! অভিনব উদ্যোগ নদিয়ায়

ভালুক-আঁচড়ে রক্তাক্ত শেয়ারবাজার, লক্ষ্মীবারেই প্রায় সাড়ে ৩ লক্ষ কোটি লোকসান লগ্নিকারীদের

চোরবাগানের মণ্ডপের নকশা কেমন ছিল? থ্রিডি স্ক্যান করল ফরেনসিক, আটক ঘোষক

নিশুতি রাতে নগ্ন হয়ে মেয়েদের মেসবাড়িতে হানা, অন্তর্বাস নিয়ে চম্পট চোর বাবাজীর

২২ দিন সিংহাসন বদল, শুভমনকে হটিয়ে একদিনের ক্রিকেটে দ্রুততম ডাবল সেঞ্চুরির মালিক ব্রুক

উলটপুরাণ! দুর্গাপুজোয় মেট্রোতে একধাক্কায় অনেকটাই কমল যাত্রী সংখ্যা

চারমূর্তির ব্যাটিং তাণ্ডবে প্রথম ম্যাচেই নিউজিল্যান্ডকে বধ করল টিম ইন্ডিয়া

পাঁচ টাকার ফিনাইল কিনতে খরচ ৩৩,৫০০ টাকা! পুরসভার পাহাড় প্রমাণ দুর্নীতি প্রকাশ্যে

জুঁই-অনন্যাদের পুরভোটে টিকিট নয়, সাফ জানালেন শমীক ভট্টাচার্য

দুর্গার কপালে সিঁদুর ঠেকানোর সঙ্গে সঙ্গেই মাটিতে লুটিয়ে পড়লেন নববধূ, নিমিষেই মৃত্যুর কোলে