‘ব্যর্থ কেন্দ্রীয় সরকার, পরিস্থিতি হতাশাজনক’, মণিপুর নিয়ে ট্যুইট মমতার

অশান্তি আর খুনোখুনির আগুন নিভছে না মণিপুরের বুকে। তার মাঝেই মমতার ট্যুইট। সন্দেহ নেই এটাই এখন কেন্দ্রের কাছে বড়সড় অস্বস্তির কারণ হয়ে উঠল।  

Share:

নিজস্ব প্রতিনিধি: মণিপুর(Manipur) নিয়ে কেন্দ্রের ক্ষমতাসীন নরেন্দ্র মোদির(Narendra Modi) সরকারকে আরও অস্বস্তিতে ফেলে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। মণিপুরের দুই পড়ুয়াকে অপহরণ এবং খুনের ঘটনা নিয়ে বুধ রাতে শোকপ্রকাশ করে ট্যুইট করেন মমতা। সেখানেই তিনি বিঁধেছেন কেন্দ্র সরকারকে। উত্তর-পূর্ব ভারতের এই রাজ্যে গত ছ’মাস ধরে চলা হিংসার জন্য তিনি দায়ী করেছেন বিজেপির পাশাপাশি সেখানকার ‘ডাবল ইঞ্জিন সরকার’কেও। সন্দেহ নেই মমতার এই ট্যুইট এখন কেন্দ্র সরকারের কাছে বড়সড় অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।  

বুধবার রাতে মমতা ট্যুইট করে লেখেন, ‘মণিপুরে দুই নিহত তরুণের শোকাহত পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা। তাঁদের মায়েদের কান্নায় প্রতিফলিত বেদনা এবং যন্ত্রণা আমাকে গভীর ভাবে প্রভাবিত করেছে। ওখানকার রাজ্য সরকার কারও কোনও দায়িত্ব নিচ্ছে না। তাদের জবাবদিহি করাতে ব্যর্থ কেন্দ্রীয় সরকার। এই পরিস্থিতি হতাশাজনক। ইম্ফলের শান্তিপূর্ণ ছাত্র বিক্ষোভের বিরুদ্ধে বলপ্রয়োগও গ্রহণযোগ্য নয়। আমরা ন্যায়বিচার এবং ঐক্যের দাবিতে মণিপুরের সঙ্গে আছি। আসুন আমরা মণিপুরের চেতনার পুনর্নির্মাণ এবং পুনরুজ্জীবনে সচেষ্ট হই। একসঙ্গে মিলে আমরা একটি সুন্দর ভবিষ্যৎ তৈরি করতে পারি।’

উল্লেখ্য, মেইতেই জনগোষ্ঠীর দুই পড়ুয়ার অপহরণ এবং নৃশংস খুনের ঘটনায় চলতি সপ্তাহে নতুন করে অশান্ত হয়েছে মণিপুর। গুজব ঠেকাতে মঙ্গলবার থেকে সে রাজ্যের বিজেপি সরকার ইন্টারনেট পরিষেবার(Internet Service) ওপর বিধিনিষেধ আরোপ করেছে। বুধবার ঘোষণা করা হয়েছে, কুকি অধ্যুষিত পাহাড়ি অঞ্চলে আগামী ছ’মাসের জন্য বলবৎ থাকবে ‘সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন’ বা Armed Forces Special Powers Act, যাকে অনেকেই AFSPA বলে চেনেন । এই পরিস্থিতিতে বুধবার কেন্দ্রীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন, ‘বাইরে থেকে আসা কিছু ব্যক্তি মণিপুরে হিংসা ছড়াচ্ছে।’ যদিও সেই বাইরের লোক কারা তার ব্যাখা দেননি জয়শঙ্কর।

বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুকের পরিষেবা! অ্যাকাউন্ট খুলতেই পারছেন না ব্য়বহারকারীরা

গরমে ভিন্ন স্বাদ উপভোগ করতে চান? ঘরেই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর কলার আইসক্রিম

জম্মু-কাশ্মীরের রাজৌরিতে হড়পা বানে মৃত ১১, ভেসে গেল বহু গাড়ি

বিয়ের জন্যে চাপ দেওয়ায় বিষের ইঞ্জেকশন দিয়ে নার্স-প্রেমিকাকে খুন, গ্রেফতার প্রেমিক

দুপুরের খাবার মুখে রুচছে না? বিকেলের টিফিনের পাতে রাখুন গরম গরম ফাফড়া!

ভিসা শেষ হলেও শহরে থাকছেন বিদেশিরা! গ্রেফতার করবে কলকাতা পুলিশ

অজগরের বদলে পিৎজা, এই রেস্তোরাঁয় চমকে দেওয়া অফার

চড়া দামে সোশ্যাল মিডিয়া পোস্ট বিক্রি করবেন ট্রাম্প, কত আয় হবে জানেন?

ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জম্মু-কাশ্মীর, আপাতত স্থগিত অমরনাথ যাত্রা

চিকিৎসার নামে সোনমকে হাসপাতালে ‘আটকে’ রাখার দাবি! দিল্লি হাইকোর্টের দ্বারস্থ স্ত্রী

আজ কলকাতায় অমিত শাহ, রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক করবেন স্বরাষ্ট্রমন্ত্রী

রোজ গাজর খেলেই মিলতে পারে উপকার! চোখ থেকে হৃদ্‌যন্ত্র সুস্থ রাখবে এই সবজি

সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকুন, শুভমনদের বার্তা ভারতীয় ক্রিকেট বোর্ডের

দুপুরের ভাতে জমে ক্ষীর! রইল জিভে জল আনা ইলিশ মাছের মাখা রেসিপি