প্রজাতন্ত্র দিবসে ’সম্প্রীতি একতা’ বার্তা দিলেন মমতা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ প্রজাতন্ত্র দিবসের দিন ফের আরও একবার সংহতির বার্তা দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার  রেড রোডে প্রজাতন্ত্র দিবসের ট্যাবলো ছিল ’সম্প্রীতি একতা’।  আর এই ট্যাবলোতে লেখা ছিল ‘ধর্ম যার যার,উৎসব সবার’ । এছাড়াও ছবিতে ছিল দক্ষিণশ্বরের মন্দির, নাখোদা মসজিদ ও গির্জার ছবি।  মনে করা হচ্ছে এই ট্যাবলোটি রাজ্য রাজনীতিতে বেশ  তাৎপর্যপূর্ণ ।

প্রসঙ্গত, ২২ শে জানুয়ারি রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিন মহানগরের রাজপথে সম্প্রীতির  মিছিল করেছেন  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মিছিলের মূল স্লোগান ছিল, ‘ধর্ম যার যার,উৎসব সবার’ । একাধিক ধর্মীয় ব্যক্তিদের সঙ্গে নিয়ে এই মিছিল করেছিলেন মমতা।

শুধু ’সম্প্রীতি একতা’ ট্যাবল নয় এদিন রেড রোডে ছিল রাজ্য সরকারের নানান প্রকল্প। পথশ্রী, কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডারের মত নানান প্রকল্প ছিল এদিনের ট্যাবলতে। তবে এই প্রথমবার প্রকল্পের উপভক্তারা কুচকাওয়াজে হাঁটেন।

উল্লেখ্য, শুক্রবার বেলা ১১ টা নাগাদ রেড রোডে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে ছিলেন স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী। এদিন জাতীয় পতাকা উত্তোলন করেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। প্রতিবছরের মত ৭৫ তম প্রজাতন্ত্র দিবসে সেজে উঠেছিল রেড রোড। কুচকাওয়াজের শুরুতে হয় নানান সাংস্কৃতিক অনুষ্ঠান। এদিন ভোর থেকেই রেড রোডে সাজান হয়েছিল প্রজাতন্ত্র দিবসের নানান ট্যাবল।  

সাত বছরের নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার অভিযুক্ত

খাস কলকাতায় নাবালিকাকে অপহরণ করে বিয়ের চেষ্টা, গ্রেফতার অভিযুক্ত

দমদমে চলন্ত অটোতে মহিলাকে শ্লীলতাহানির চেষ্টা! আটক অভিযুক্ত

প্রেক্ষাগৃহে পুনরায় মুক্ত পাচ্ছে না আমিরের ‘থ্রি ইডিয়টস্’, গুজব উড়িয়ে দিলেন নির্মাতারা

কাকলিদের অভিযোগের ভিত্তিতে লোকসভার বাদল অধিবেশনে সাসপেন্ড কল্যাণ

সলমন রুশদির উপরে হামলাকারীর বিরুদ্ধে সন্ত্রাসবাদী আইনে মামলা চলবে

‘দুর্নীতিতে নাম এলে তদন্ত হবেই, যত বড়ই নেতা হোন’, ২৫ জুলাই CAG রিপোর্ট পেশ করার ঘোষণা শুভেন্দুর

অক্সিটোসিন ইনজেকশন দেওয়া গরুর দুধ কি সত্যিই স্বাস্থ্যের জন্য বিপজ্জনক?

দীর্ঘ ১৪ বছর পর বিধানসভায় স্বরাষ্ট্র বাজেট নিয়ে বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী, কোন কোন প্রকল্প নিয়ে ঘোষণা?

এনডিএ-তে সামিল হচ্ছেন শরদ পওয়ার, কন্যা সুপ্রিয়াকে নিয়ে মোদির সঙ্গে বৈঠক

দিল্লি পুলিশের মারে রক্তাক্ত ‘আরশোলা’রা, জরুরি শুনানিতে নারাজ প্রধান বিচারপতি

জঙ্গিদের হামলায় জম্মু-কাশ্মীরে নিহত পুলিশকর্মী, ফের রক্তাক্ত ভূস্বর্গ

বর্ষায় অতিরিক্ত চুল পড়ছে? নারকেল তেলের সঙ্গে ৩ উপাদান মেশালেই হবে ম্যাজিক

রোজকার পাতে থাকুক সবুজ মহৌষধ, জেনে নিন পাটশাকের ৬টি  উপকারিতা