নবপ্রজন্মকে শিক্ষায় আলোকিত করার মূল কারিগর শিক্ষকরা, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি : শিক্ষক দিবস উপলক্ষ্যে রাজ্যের সকল শিক্ষকদের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী  মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের এক্সহ্যান্ডেলে এক্সপোস্ট করে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। পাশাপাশি প্রাক্তন রাষ্ট্রপতি ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিবসে তাঁকে প্রণাম জানিয়েছেন। বর্তমান সময়ে বাংলায় শিক্ষকদের নিয়ে এক টালবাহানা পরিস্থিতি চলছে। সেই অবস্থার মধ্যেই শিক্ষকদের পাশে থাকার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী।শিক্ষকদিবসের আগের দিন বৃহস্পতিবার ধনধান্য অডিটোরিয়াম থেকে শিক্ষকদের মেধার কথা বলেছেন।

শুক্রবার তিনি লিখেছেন, আজ ‘শিক্ষক দিবস’। প্রাক্তন রাষ্ট্রপতি ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিবস। তাঁকে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম। এই পুণ্যদিনে সকল শিক্ষক-শিক্ষিকা, অধ্যাপক-অধ্যাপিকা ও অশিক্ষক কর্মীবৃন্দকে জানাই জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। নবপ্রজন্মকে শিক্ষার আলোয় আলোকিত করে তোলার মূল কারিগর তাঁরাই। গতকাল যথাযোগ্য মর্যাদায় আমরা ‘শিক্ষক দিবস’-এর অনুষ্ঠান পালন করেছি।

সেখানে সমাজের প্রতি শিক্ষকদের এই অসাধারণ অবদানকে স্বীকৃতি জানাতে রাজ্যের বিভিন্ন স্কুল, আই টি আই – এর বিশিষ্ট শিক্ষক-শিক্ষিকাদের ‘শিক্ষারত্ন’ সম্মাননা জ্ঞাপন করা হয়েছে। সেরা স্কুলগুলোকেও পুরস্কৃত করা হয়েছে। এছাড়া রাজ্যের কৃতী ছাত্রছাত্রী যারা এবারের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, জয়েন্ট এন্ট্রান্স, আলিম, ফাজিল, হাই-মাদ্রাসা, ICSE, ISC, CBSE এবং ভোকেশনাল পরীক্ষায় মেধা তালিকায় স্থান পেয়েছে, তাদেরও সম্মানিত করা হয়েছে। সকলকে আমি আর একবার আমার আন্তরিক অভিনন্দন জানাই।

 

বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী বলেছিলেন,  সেই মেধাই আসল মেধা, যে মানুষ তৈরি করে। সেই মেধাই আসল মেধা যে বিশ্বকে তৈরি করে। জেলার স্কুলগুলোর পারফর্মেন্স খুব ভাল। ১২ বিদ্যালয়কে সেরার শিরোপা দেওয়া হচ্ছে। শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষারত্ন পুরস্কার দেওয়া হয়। এদিন দশম ও একাদশে কৃতী তোমাদের সংবর্ধনা দেওয়া হয়। ক্ষমতায় আসার সময় ১২ টি বিশ্ববিদ্যালয় ছিল। এখন বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ৪৭। আরও পাঁচটি বিশ্ব বিদ্যালয় তৈরি করা হবে। এদিন তাঁর কথায় উঠে এসেছে কন্যাশ্রী, মেধাশ্রী, শিক্ষাশ্রী, সবুজসাথীর প্রসঙ্গ। বাল্য বিবাহ রোধ করতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কথাও এদিন বলেছেন মুখ্যমন্ত্রী।

ভাড়া বাড়িতে অশান্তি পিছু ছাড়ছে না? বাস্তুদোষ কাটাতে মেনে চলুন এই নিয়মগুলি

আজকের রাশিফল: আবেগের বশে বড় সিদ্ধান্ত নিলে ফল ভয়ঙ্কর হতে পারে……

ছাত্রীকে চুমু খেতে গিয়ে হাতেনাতে পাকড়াও শিক্ষক, তার পর ঘটল ভয়ঙ্কর ঘটনা

কৌশিকী অমাবস্যায় কালীঘাট মন্দিরে পুজো শুভেন্দুর, মাটিতে বসে খেলেন মায়ের ভোগ

শুক্রবারে তৈরি হচ্ছে ‘বিষ যোগ’, ৩ রাশির জাতকরা এখনই সতর্ক হয়ে যান

কলকাতা ফুটবল লিগে কোল ইন্ডিয়াকে গোলের মালা পরাল সবুজ মেরুন ব্রিগেড

বঙ্গোপসাগরে নিম্নচাপ! শুক্রে কলকাতা-সহ ৫ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা মমতার, শুক্রবার মাহেশে তৃণমূল নেত্রীর সভা হচ্ছে না

BRICS Delhi 2026: পুতিন-শি’দের খাওয়ানো হবে ঘোল থেকে হায়দরাবাদি বিরিয়ানি

গলতে পারবে না মাছি-ও! ব্রিকস সম্মেলনের নিরাপত্তায় মোতায়েন ৩০ হাজার পুলিশ-আধা সেনা

অবৈধ মদের ঠেকে অভিযান চালাতে গিয়ে সুরা মাফিয়াদের হাতে আক্রান্ত, জখম ৫ পুলিশকর্মী

বিশ্বকাপে খেলবেন রোহিত? অবসর জল্পনা নিয়ে মুখ খুললেন ‘হিটম্যান’

শিক্ষিকার হাতে মার খেয়ে অসুস্থ দ্বিতীয় শ্রেণির ছাত্র, নিমতা থানায় বিক্ষোভ অভিভাবকদের