‘একতরফা সিদ্ধান্ত নেবেন না’, নন্দিনীদের অপসারণ নিয়ে জ্ঞানেশকে চিঠি মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি: ভোট নির্ঘন্ট ঘোষণার পরে রাতের অন্ধকারে রাজ্যের মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী ও স্বরাষ্ট্রসচিব জগদীশপ্রসাদ মীনাকে সরিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। সোমবার সকালে সরানো হয়েছে রাজ্য পুলিশের ডিজি পীযূষ পাণ্ডে, কলকাতার পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার, এডিজি (আইনশৃঙ্খলা) বিনীত গোয়েলকে। রাজ্য সরকারের সঙ্গে আলোচনা ছাড়া একতরফাভাবে পাঁচ শীর্ষ আধিকারিক ও পুলিশ কর্তাকে সরিয়ে দেওয়া নিয়ে ক্ষোভপ্রকাশ করে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চিঠিতে নন্দিনী চক্রবর্তীদের সরিয়ে দেওয়ার সিদ্ধান্তকে ‘একতরফা’ ও ‘বেনজির’ বলে অভিযোগ করে ভবিষ্যতে এই ধরনের একতরফা সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকতেও অনুরোধ জানিয়েছেন মুখ্যমন্ত্রী। 

জ্ঞানেশকে পাঠানো দু’পাতার চিঠিতে মমতা লিখেছেন, ‘গত ১৫ ও ১৬ মার্চ নির্বাচন কমিশনের জারি করা নির্দেশে রাজ্যের একাধিক শীর্ষ আমলাকে বদলি বা অন্যত্র পোস্টিং করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে মুখ্যসচিব, স্বরাষ্ট্র দফতরের সচিব (হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স), রাজ্য পুলিশের ডিজি এবং আইজি-সহ প্রশাসনের একাধিক গুরুত্বপূর্ণ অফিসার রয়েছেন। কোনও যুক্তিসঙ্গত কারণ ছাড়াই  বদলি করা হয়েছে। অপসারিত আধিকারিকদের বিরুদ্ধে নির্বাচনী প্রক্রিয়া পরিচালনায় কোনও অনিয়ম, অসদাচরণ বা গাফিলতির অভিযোগও তোলা হয়নি। তাহলে কিসের ভিত্তিতে বদলি?’ 

চিঠিতে সংবিধানের ৩২৪ অনুচ্ছেদ এবং জনপ্রতিনিধিত্ব আইনের বিভিন্ন ধারার প্রসঙ্গ তুলে ধরে মমতা লিখেছেন, ‘নির্বাচনী দায়িত্বে থাকা সরকারি কর্মীরা ভোটের সময়ে নির্বাচন কমিশনের অধীনস্থ বলে ধরা হয় এবং কমিশনের তাদের বদলি বা পোস্টিং করার ক্ষমতা রয়েছে। তবে অতীতে এই ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে নির্বাচন কমিশন সাধারণত রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিত। আগে প্রচলিত রীতি অনুযায়ী কমিশন রাজ্য সরকারের কাছে তিনজন আধিকারিকের একটি প্যানেল চাইত। সেই তালিকা থেকে কমিশন একজনকে বেছে নিয়ে শূন্যপদ পূরণ করত। কিন্তু এবার সেই প্রচলিত প্রশাসনিক রীতি অনুসরণ করা হয়নি।’ নির্বাচন কমিশনের উদ্দেশে মমতার স্পষ্ট বার্তা ‘ভবিষ্যতে এ ধরনের একতরফা পদক্ষেপ থেকে যেন তারা বিরত থাকে’। মুখ্যমন্ত্রী কার্যত সতর্ক করে দিয়ে বলেছেন, ‘এই ধরনের সিদ্ধান্ত নির্বাচন কমিশনের দীর্ঘদিনের বিশ্বাসযোগ্যতা ও প্রাতিষ্ঠানিক মর্যাদাকেও ক্ষুণ্ণ করতে পারে।’ 

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

চালে নয়, কাঁচা আলু-সুজিতেই তৈরি হবে মুচমুচে দোসা, জানুন সহজ রেসিপি

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

ব্রিকস সম্মেলনের মাঝেই দিল্লির পাঁচতারা হোটেল থেকে উদ্ধার এয়ার ইন্ডিয়ার পাইলটের দেহ

‘হাতে হাত ধরি ধরি,’ দ্বিপাক্ষিক বৈঠকে মোদিকে বার্তা জিনপিং-য়ের

৬ বছরের ভাইঝিকে ধর্ষণ করে খুনের পর যৌনাঙ্গে ঢালা হয়েছিল রাসায়নিক, পাষণ্ড কাকাকে ফাঁসির সাজা আদালতের

তারাতলাকাণ্ডে গ্রেফতার কলকাতা পুরসভার সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আমিনুর শেখ

তেণ্ডুলকরকে ছাড়িয়ে গেলেন জো রুট, নয়া ইতিহাস গড়লেন ইংল্যান্ড অধিনায়ক

লজ্জা! লজ্জা! লজ্জা! ইংল্যান্ডের কাছে চুনকাম হলেন বাবর আজমরা

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের

 ২ বছর আগে চাকরি থেকে ছাঁটাই, পত্রিকা অফিস থেকে উদ্ধার হিন্দু সাংবাদিকের ঝুলন্ত দেহ