‘ক্ষুদ্র ও মাঝারি শিল্পে দেশের সেরা বাংলা’, মোদি সরকারের রিপোর্টে উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি:  বছর ঘুরলে রাজ্যে বিধানসভা নির্বাচন। পাখির চোখ মহিলা ভোট। যা নিশ্চিত করতে চায় সবদল। তৃণমূল সরকারের ‘লক্ষ্মীর ভান্ডার’ চলছে রমরম করে। তার মাঝে নারী ক্ষমতায়নে পশ্চিমবঙ্গের এগিয়ে থাকার কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার (১০ মার্চ)  সমাজ মাধ্যম ‘এক্স’ হ্যান্ডলে মোদি সরকারের রিপোর্ট উল্লেখ করে লিখেছেন, “জাতীয় সমীক্ষার বার্ষিক রিপোর্ট অনুযায়ী, অসংগঠিত ক্ষেত্রে ক্ষুদ্র ও মাঝারি শিল্পে পশ্চিমবঙ্গ শীর্ষ স্থান দখল করেছে। শুধু তাই নয়, এক্ষেত্রে আমাদের রাজ্যের মহিলাদের অবদানও অসামান্য।”

ক্ষুদ্র ও মাঝারি শিল্পে রাজ্যের মহিলাদের সাফল্যের পরিসংখ্যান গত বছরও জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। ২০২৪ সালের ১ অক্টোবর তিনি দাবি করেছিলেন, মহিলা পরিচালিত ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্পের সংখ্যার নিরিখে দেশের মধ্যে প্রথম স্থানে এই রাজ্য। উল্লেখ্য, মহিলাদের স্বনির্ভর করতে রাজ্য সরকার একাধিক প্রকল্প চালু করেছে। শহর ও গ্রামের মহিলারা ক্ষুদ্র ও মাঝারি শিল্পের আওতাধীন একাধিক প্রকল্পে কাজ করে স্বাবলম্বী হয়েছেন। সেই সাফল্য ধরা পড়েছে কেন্দ্রীয় রিপোর্টে। ‘ন্যাশনাল স্ট্যাটিসটিক্স’-এর রিপোর্টে বলা হয়েছে, অসংগঠিত ক্ষেত্রে (আন ইন কর্পোরেটেড সেক্টর এন্টারপ্রাইজ) গোটা দেশের মধ্যে শীর্ষে পশ্চিমবঙ্গ (১২.৭৩ শতাংশ)। মহিলা নেতৃত্বাধীন প্রতিষ্ঠানের সংখ্যার নিরিখে শীর্ষে এ রাজ্য (৩৬.৪ শতাংশ)।

মহিলা ভোটারদের প্রতি বার্তার পাশাপাশি সামগ্রিক কর্মসংস্থানেও রাজ্যের সাফল্যের কথা উল্লেখ করেছেন মমতা। এ দিনের পোস্টে তিনি উল্লেখ করেছেন, উৎপাদনশিল্পে জড়িত কর্মীদের সংখ্যার নিরিখে দেশের শীর্ষে পশ্চিমবঙ্গ (১৩.৮১ শতাংশ)। উৎপাদন শিল্পের সংখ্যা নিরিখেও এগিয়ে এ রাজ্য (১৬.০২ শতাংশ)।

বাম হোক বা বিজেপি, উভয়েই নীতিগতভাবে জোর দেয় নারীরা ক্ষমতায়নে। এই মুহূর্তে দেশের একমাত্র রাজ্য পশ্চিমবঙ্গ, যেখানে প্রশাসনের সর্বোচ্চ পদে রয়েছেন একজন নারী। কেন্দ্রশাসিত দিল্লীর মুখ্যমন্ত্রী পদে এক মহিলাকে বসিয়ে চমক দিয়েছে বিজেপি। আন্তর্জাতিক নারী দিবসের দু’দিন পরে রাজ্যের ‘নারী-দি-বস’-দের কথা ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

 

নৈহাটি স্টেশনে ৪ ঘন্টার ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ লোকাল ট্রেন, দুর্ভোগে পড়বেন যাত্রীরা

ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে নামার আগেই ভারতের তরুণ পেসারকে শাস্তি দিল আইসিসি

‘সনাতনের উত্থানেই বদ্ধপরিকর সরকার’, মায়াপুর থেকে বড় বার্তা দিলীপের

শুভেন্দুকে ‘দক্ষ প্রশাসক’ আখ্যা দিয়ে মমতার সঙ্গ ছাড়লেন ২১ জুলাইয়ের ‘কলঙ্কিত নায়ক’ মণীশ

৬.৩ মাত্রার ভূমিকম্প আঘাত হানতেই নিউজিল্যান্ডে জারি সুনামি সতর্কতা

হোটেলে সারারাত ধর্ষণ, চলে নির্যাতনও! যুবকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ যুবতীর

‘জয় জগন্নাথ’ বলে গুপ্তিপাড়ায় রথের রশিতে টান ভক্তদের

জাল নথিতে অনুপ্রবেশের খোঁজে পশ্চিমবঙ্গ-সহ ১৩ জায়গায় ইডি অভিযান

৪৫ বছর বাদে আটক জিয়াউর রহমান হত্যা মামলায় ফাঁসির সাজা পাওয়া প্রাক্তন সেনা কর্তা

রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা, মমতার হাত ছেড়ে এবার পদ্ম শিবিরে কোয়েল!

হরমুজগামী জাহাজে নিয়োগ করা যাবে না ভারতীয় নাবিকদের, নির্দেশিকা জারি নয়াদিল্লির

এক ধাক্কায় কমল সোনা-রুপোর দাম, স্বস্তির নিঃশ্বাস ফেলছেন ক্রেতারা

আমেরিকায় গ্রিন কার্ড পেতে লাগবে ১ লাখ ডলার! বড়সড় পরিকল্পনার পথে ট্রাম্প প্রশাসন

বর্ষায় রোগজীবাণু দূরে রাখতে ডায়েটে যোগ করুন বুস্টিং স্যালাড