ভোট আবহেই স্কুলশিক্ষকদের বকেয়া মেটানোর নির্দেশ রাজ্যের

পঞ্চায়েত নির্বাচনের মুখে রাজ্যের স্কুল শিক্ষকদের সব বকেয়া মিটিয়ে দেওয়ার নির্দেশ দিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। জারি হয়েছে বিজ্ঞপ্তি।

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী ৮ জুলাই রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন(Panchayat Election)। ঠিক তার আগেই রাজ্যের স্কুল শিক্ষকদের(School Teachers) জন্য সুখবর দিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) সরকার। রাজ্যের স্কুল শিক্ষা দফতর(School Education Department) থেকে সব জেলার DI-দের নির্দেশ দেওয়া হয়েছে যাতে অবিলম্বে তাঁরা স্কুল শিক্ষকদের যাবতীয় বকেয়া(Dues) যেন মিটিয়ে দেন। বৃহস্পতিবারই বিকাশ ভবনের তরফে এই নির্দেশ দেওয়া হয়েছে। এমনকী, বকেয়া নিয়ে কোনও মামলা থাকলে দ্রুত তার নিষ্পত্তি করতেও বলেছে দফতর। মনে করা হচ্ছে, শিক্ষকদের সঙ্গে বকেয়া ইস্যুতে আর মামলা চালাতে চায় না তাঁরা। আর এই সিদ্ধান্তের জেরে সব মিলিয়ে রাজ্যের প্রায় ৭০ হাজার শিক্ষক উপকৃত হতে পারেন বলে মনে করা। গড়ে প্রায় ১০-১৫ হাজার টাকা হলেও মোট আর্থিক দায়ভার দাঁড়াচ্ছে ৭০ কোটি টাকা থেকে ১০৫ কোটি টাকায়। ভোটের মুখে এই দায়ভার নিজের কাঁধেই তুলে নিল মমতার সরকার।

আরও পড়ুন ‘বেশি স্মার্ট হতে যেও না’, কাকে বললেন মমতা

রাজ্যের স্কুল শিক্ষা দফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৩ বছরের কম সময়ের বকেয়া অর্থ সরাসরি DI-রা দিয়ে দিতে পারবেন। তবে, তার থেকে পুরনো বকেয়াগুলি তাঁরা বিকাশ ভবনে পাঠাবেন। সেখান থেকে টাকা মেটানো হবে। নবান্ন সূত্রে জানা গিয়েছে, অনেক সময়ই শিক্ষকরা নিয়োগ পাওয়ার পরও তাঁদের চাকরির Approval পেতে দেরি হয়। আর Approval না পাওয়া পর্যন্ত তাঁরা Salary পান না। সেই প্রক্রিয়া মিটে যাওয়ার পর তাঁরা Salary পেতে শুরু করেন। তবে, অধিকাংশ ক্ষেত্রেই শুরুর দিকে যে ক’মাসের Salary তাঁরা পেলেন না, তা এরিয়ার বা বকেয়া হয়ে থেকে যায়। একে সরকারি পরিভাষায় Late Approval Arear বলা হয়। বিভিন্ন বাধার কারণে সেটা হাতে পেতেই বছরের পর বছর পেরিয়ে যায়। বকেয়া অবশ্য আরও বেশ কিছু ক্ষেত্রে হতে পারে। চাকরিতে যোগদানের পর B.ED Degree করলে একটি Increment পেতেন শিক্ষকরা। সেটাও অনেকে ঠিক সময়ে পাননি।

আরও পড়ুন রাজীবের পাশে প্রকাশ্যেই মমতা, জবাব দিলেন রাজ্যপালকে

আবার ১৮ বছর সন্তোষজনক চাকরির শেষে একটি Increment দেওয়া হয়। চালু কথায় তা 18 Years Benefit নামে শিক্ষক মহলে পরিচিত। আবার Post Graduate Teacher বা প্রধান শিক্ষক হওয়ার পরেও একটি বাড়তি Increment প্রাপ্য হয়। সেসব পেতেও অনেক সময়ই দেরি হয়। বেশ কিছু ক্ষেত্রে শিক্ষকরা মামলাও করেন। বছরের পর বছর ধরে সেই মামলা চলে। কারও কারও তো বকেয়া ৮০ হাজার টাকার কাছাকাছি গিয়ে পৌঁছায়। এবার কিন্তু সেই বকেয়া টাকা এক থোকেই পেতে চলেছেন তাঁরা। তবে ঠিক পঞ্চায়েত ভোটের মুখে এই ঘোষণাকে নির্বাচনী কৌশল বলে মনে করছে বিরোধীদের একাংশ। কেউ কেউ প্রশ্ন তুলছেন, আদর্শ আচরণবিধি চলাকালীন এই ঘোষণা করা যায় কি না। তবে আধিকারিকরা বলছেন, যে ট্রেজারি বিধির উল্লেখ করে এই নির্দেশিকা, তা বহুদিন ধরেই রয়েছে। এতে কোনও নিয়ম লঙ্ঘন হয়নি।

কোচিং ক্লাসে ১৩ বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ২১ বছরের শিক্ষক

একমাসে ২ পর্যটকের মৃত্যু, এবার সান্দাকফু-ফালুট ভ্রমণে পর্যটকদের স্বাস্থ্যপরীক্ষা বাধ্যতামূলক

আত্মঘাতী তিনবারের প্যারা এশিয়ান গেমসের সোনাজয়ী নীরজ, কী এমন ঘটেছিল ?

‘ঠান্ডা নয়, গরম জল খেয়ো!’ নিউজিল্যান্ডে বৈভবকে মায়ের মতো স্নেহের পরামর্শ, ভাইরাল মিষ্টি মুহূর্ত

চিনে শিশুদের তুলনায় বয়স্কদের সংখ্যা বেশি, আর্থিক চাপে পরিবার ও রাষ্ট্র

ধানক্ষেত থেকে মহিলার পচাগলা দেহ উদ্ধার, বাঁকুড়ায় চাঞ্চল্য

নভেম্বরের শুরুতেই বন্ধ নৈহাটির বড়মার মন্দির, কত দিন মিলবে না দর্শন?

দেড় মাসের খুদের হার্টে ফুটো, চিকিৎসার জন্য সারা জীবনের সঞ্চয় তুলে দিলেন বিজেপি নেতা

সুদানে বাজারের মধ্যে আচমকা ড্রোন হামলায় মৃত শতাধিক, বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা

অন্ধ্রে আছড়ে পড়ল অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কখন শুরু বৃষ্টি?

পাকিস্তানে অপহৃত বালোচ রাজপুত্র, তুলে নিয়ে যাওয়া হল তিন সশস্ত্র নিরাপত্তারক্ষীকেও

প্রেসিডেন্ট নির্বাচনে হারতেই পাসপোর্ট বাতিল করল ব্রাজিল, দেশ ছাড়লেন ফ্লাভিও বোলসোনারো

রাত ১১টার পর ট্রেনে দেওয়া যাবে না মোবাইল চার্জ, যাত্রীদের জন্য কড়া নির্দেশ ভারতীয় রেলের

প্রাণের ঝুঁকি নিয়ে ১৭৪ যাত্রীকে রক্ষা করেছিলেন, ভারতীয় পাইলট স্মিত মচ্ছরকে রাষ্ট্রীয় সম্মান UAE-র