ভবানীপুরের বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছে ‘ঘরের মেয়ে’ মমতার শুভেচ্ছা

এবারও এলাকার মানুষজনের ভালবাসা থেকে তিনি বঞ্চিত হবেন না। সেই আশা নিয়েই এবার ভবানীপুরের বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের শুভেচ্ছাবার্তা।

Share:

নিজস্ব প্রতিনিধি: তিনি ভবানীপুরের ঘরের মেয়ে। আজ তিনি মুখ্যমন্ত্রী হতে পেরেছেন এই ভবানীপুরের জন্যই। ভবানীপুরের মানুষ তাঁকে বরাবর আশীর্বাদ ও ভালবাসা দিয়ে এসেছেন। এবার সামনেই রয়েছে উপনির্বাচন। এবার এলাকার মানুষজনের ভালবাসা থেকে তিনি বঞ্চিত হবেন না। সেই আশা নিয়েই এবার ভবানীপুরের বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের শুভেচ্ছাবার্তা। যেখানে মমতার আরজি, ‘একটিও মূল্যবান ভোটের আশীর্বাদ, ভালবাসা, শুভেচ্ছা ও দোয়া থেকে যেন বঞ্চিত না হই।’

কোভিডবিধির জন্য কোনওরকম বড় সমাবেশ ও জনসভায় নিষেধাজ্ঞা রয়েছে নির্বাচন কমিশনের। দু’একটি ছোটখাটো জনসভা করলেও এলাকার প্রত্যেক বাসিন্দার সঙ্গে অবশ্য দেখা করতে পারেননি মমতা বন্দ্যোপাধ্যায়। তা নিয়ে দুঃখপ্রকাশের পাশাপাশি বাড়ি বাড়ি জনসংযোগের জন্য অভিনব পন্থা নিলেন তিনি। নীল-সাদা শুভেচ্ছাবার্তায় তিনি লিখেছেন, ‘নির্বাচন কমিশনের নিয়ম মেনে কোনও ব়্যালি করতে পারছি না। ব্যক্তিগতভাবে সবার সঙ্গে সাক্ষাৎ করতে পারলে নিজেকে ধন্য মনে করতাম।’ তার আগে অবশ্য লিখেছেন, ‘ভবানীপুর কেন্দ্রকে ঘিরেই আমার পথচলা শুরু। আজ আমি বাংলার ভবানীপুর কেন্দ্রের জন্য। আপনাদের প্রত্যেকটি ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবরকম পরিস্থিতিতে আপনারাই আমার ভরসা।’

ভবানীপুর উপনির্বাচনে কে জিতবেন? এক মুহূর্ত না ভেবেই এলাকার মানুষজনের উত্তর, মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর জয় নিয়ে কার দ্বিমত না থাকলেও রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, বিজেপিকে পর্যদুস্ত করাই তৃণমূলের প্রধান লক্ষ্য। বিধানসভা নির্বাচনে লজ্জাজনক পরাজয়ের পর উপনির্বাচনেও বিজেপিকে গো-হারা হারাতে চাইছে জোড়াফুল শিবির। উল্লেখ্য, ২০১১ সালেও ভবানীপুর থেকে উপনির্বাচনে লড়ে মুখ্যমন্ত্রী হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বার নির্বাচনে তৃণমূল প্রার্থী সুব্রত বক্সী প্রায় ৩৭ হাজার ভোটে জয়ী হয়েছিলেন। কিন্তু উপনির্বাচনে মমতার জয়ের ব্যবধান বেড়ে হয়েছিল ৫৪ হাজার ২১৩। এবারও শোভনদেব চট্টোপাধ্যায় প্রায় ২৮ হাজার ভোটে জিতেছিলেন, ওই ব্যবধান দ্বিগুণেরও বেশি করাই এখন লক্ষ্য মমতার। কারণ ভবানীপুরে বিজেপিকে ল্যাজে-গোবরে করতে পারলে জাতীয় রাজনীতিতে মমতার গ্রহণযোগ্যতা আরও কয়েক গুণ যে বেড়ে যাবে, তা আর বলার অপেক্ষা রাখে না।

হেড কোচের থেকেও বড় দায়িত্ব! বিসিসিআইয়ের ‘ডিরেক্টর অফ ক্রিকেট’ হতে পারেন লক্ষ্মণ

বড় স্বস্তি সময় রায়নার! ‘ইন্ডিয়াস গট ল্যাটেন্ট’ বিতর্কে সমস্ত FIR বাতিল করল সুপ্রিম কোর্ট

মুকুটে নয়া পালক! লা ট্রোব বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ‘ডক্টরেট’ উপাধি পেলেন রানি

ডুরান্ডের কোয়ার্টার ফাইনালের আগে বড় স্বস্তি, জামশেদপুর এফসির মালিকানা যাচ্ছে চার্চিলের হাতে

ভিক্ষার ঝুলি খুলতেই চক্ষু চড়কগাছ পুলিশের! মিলল ৫৫ লাখ টাকা

স্বাধীনতা দিবসের প্রাক্কালে দিল্লি হাইকোর্ট-সহ রাজধানীর ৬ জায়গায় বোমা হামলার হুমকি

থানা থেকে বেরোতেই নির্মল-সঞ্জীবকে লক্ষ্য করে ছোড়া হল ডিম-কাদা, ডিজে বক্স বাজিয়ে সেলিব্রেশন মুডে খড়দহবাসী

জঙ্গলে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ‘ভুয়ো’ ভোটার কার্ড, শান্তিপুরে চাঞ্চল্য, BLO-র ভূমিকা নিয়ে প্রশ্ন

নেতাজিকে নিয়ে কুমন্তব্য ‘ক্ষমার অযোগ্য’,অনন্ত মহারাজকে কড়া বার্তা শুভেন্দুর

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বিরুদ্ধে দায়ের FIR, চাপ বাড়ল সাংসদের

১৫ অগস্ট ঘিরে তিলোত্তমায় নিশ্ছিদ্র নিরাপত্তা, রেড রোডকে দূর্গে পরিণত করছে কলকাতা পুলিশ

৪ সেকেন্ডের জন্য নিয়ন্ত্রণহীন এয়ার ইন্ডিয়ার ফুকেত-দিল্লিগামী বিমান! ব্ল্যাক বক্সে মিলল চাঞ্চল্যকর তথ্য

অভাবকে জয় করে স্বাধীনতা দিবসে লালকেল্লায় ডাক! বিধায়কের সহায়তায় অবশেষে স্বপ্নপূরণ বাসন্তীর সেলিমার