মেয়র ইস্যুতে দিলীপের ‘ঝুমঝুমি’র পাল্টা বাবুলের ‘কাঁকড়া’

তৃণমূলের তরফে 'এক পদ এক নেতা'র নীতি লাগুর জেরে কলকাতার মেয়র থাকছেন না ফিরহাদ হাকিম

Share:

নিজস্ব প্রতিনিধি: তৃণমূলের তরফে ‘এক পদ এক নেতা’র নীতি লাগুর জেরে কলকাতার মেয়র থাকছেন না ফিরহাদ হাকিম। সেই জায়গায় একাধিক নাম শোনা গেলেও হালফিলে সেই আসনে নতুন নামে চমক দেখছে রাজ্য রাজনীতি। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের তরফে জানা গিয়েছে, কলকাতা পুরসভার পরবর্তী মেয়রের দায়িত্বে দেখা যেতে পারে বাবুলকে। আর সেই খবরের জেরে বাবুলকে ফের কটাক্ষ করেছেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। যার পাল্টা দিতে ছাড়েনি বাবুলও।

আসানসোলের সাংসদ পদ ও বিজেপি দুই ছেড়েছেন বাবুল। স্বপ্ন রয়েছে তৃণমূলের একাদশের দলে ঢোকার। রিজার্ভ বেঞ্চে নয়, সেরা একাদশে থেকে মাঠে নেমে খেলতে চাইছেন বাবুল। তাই রাজ্যসভার সাংসদ হিসেবে না থেকে বাবুলের নাম ঘোরাফেরা করছে কলকাতার মেয়র পদে। যা নিয়ে দিলীপ ঘোষ মঙ্গল সকালেই কটাক্ষ করে বলেছিলেন, ‘তৃণমূল বাবুলকে কিছুই দেবে না। এখন ঝুমঝুমি দিচ্ছে। কলকাতায় কবে কাজ করেছেন বাবুল? তিনি তো কলকাতার ভোটারও নন।’ যার পাল্টা দিয়ে বাবুল বলেছেন, ‘ভোটের সময় ‘দাদার কীর্তি’-র কথা নিচুতলার কর্মীরা জানেন। তাই বিজেপি-র বৈঠকে দলের কর্মীরাই ওঁকে ‘গো-ব্যাক’ বলেছেন, মারামারি করেছেন। উনি বাঙালি কাঁকড়ার উৎকৃষ্টতম উদাহরণ। প্রায় সম্পূর্ণ ইস্ট-ওয়েস্ট মেট্রো বা তাতে আমার সামান্য অবদান কী, তা ওঁর জানার কথা নয়। পুরো রুটটা চালু হলে ফ্রি-তে একটা ‘ডে টিকিট’ দেব ওঁকে। ঘুরে দেখে আসবেন।’

জানা গিয়েছে, ফিরহাদ হাকিম মেয়র থাকছেন না বলে সেই জায়গায় অভিষেকের প্রথম পছন্দ বাবুল। কলকাতার মেয়র হওয়ার দৌড়ে রয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী।

দীপাবলির আগেই ২,২৮৮ টাকা বাড়ল রুপোর দাম, সোনার দর কত? জানুন

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

ভারতীয় বোলারদের দাপটে বিপাকে নিউজিল্যান্ড, শুভমনদের ১৩৫ রানের টার্গেট দিল কিউয়িরা

মাগুর মাছের ঝোলেই তুষ্ট হন দেবী, ১২০০ বছরের এই কালীপুজোয় রয়েছে অলৌকিক কাহিনী

অভিষেককে কেন রক্ষাকবচ? হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

হোয়াইট হাউসে প্রদীপ জ্বালিয়ে দীপাবলি উদযাপন ট্রাম্পের, উপহার পেলেন হনুমান চালিশা

ভারতের হোটেলে আমেরিকান পর্যটকের মৃত্যু, খুন নাকি আত্মহত্যা?

অভিনব ইন্টার্নশিপ! ৬০ দিন ঘুমিয়ে প্রায় ১০ লক্ষ টাকা জিতলেন তরুণী

ফের বৃষ্টির ভ্রুকুটি বঙ্গজুড়ে, শনি-রবিতে কতটা কমবে তাপমাত্রা?

ট্রাম্পকে খুনের ছক! হোয়াইট হাউসের কাছে একাধিক আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার ভেনেজুয়েলার যুবক

নিউটাউনে তিরুপতি মন্দির বানাবেন শিল্পপতি মুকেশ আম্বানি, ঘোষণা শুভেন্দুর

নবম শ্রেণির হাফ ইয়ারলিতে ভাল রেজাল্ট, ছেলেকে BMW উপহার দিলেন বাবা

অভিষেকের জন্মদিনকে কেন্দ্র করে রণক্ষেত্র কালীঘাট, তৃণমূল-বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষ

আজকের রাশিফল: ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন, শনির কৃপায় লাভবান হবেন কারা?