রবি দুপুরে উত্তপ্ত মেডিক্যাল কলেজ চত্বর, ইটবৃষ্টি ও গাড়ি ভাঙচুরে গ্রেফতার চার

যার রেশ আজকে অনেকটাই ছড়িয়ে পড়ে। পাঁচ নম্বর গেটের কাছে দাঁড়িয়ে থাকা বেশ কিছু গাড়িও ভাঙচুর করে দুষ্কৃতিরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: ছুটির দিন রবিবারের ভরদুপুরে অশান্তি মেডিক্যাল চত্বরে। ইটবৃষ্টি, গুলি চালানো ও দুষ্কৃতি তাণ্ডবে উত্তপ্ত হয় মেডিক্যাল কলেজের পাঁচ নম্বর গেটের এলাকা। ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন বলে খবর। আচমকা দুষ্কৃতি তাণ্ডবে আহত হয়েছেন হাসপাতালের স্থায়ী, অস্থায়ী ও চুক্তিভিত্তিক কর্মীদের একাংশ। অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হয়েছেন চারজন। ঘটনার তদন্তে চালাচ্ছে পুলিশ।

জানা গিয়েছে, এদিন দুপুর তিনটে নাগাদ আচমকাই কলকাতা মেডিক্যাল কলেজের স্থায়ী ও অস্থায়ী কর্মচারীদের আবাসনে চড়াও হয় ১০-১২ জন দুষ্কৃতী। তারা এসে ইট, কাচের বোতল ছুড়তে শুরু করে। সেই ঘটনায় আহত হন ওই আবাসনের ১০-১২ জন আবাসিক। তারপরেই পুলিশ ঘটনাস্থলে এলে পালিয়ে যায় কিছু দুষ্কৃতি। আহত আবাসিকদের মেডিক্যাল কলেজেই চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। প্রত্যেককেই প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় বলে জানা গিয়েছে। সূত্র মারফত জানা গিয়েছে, মেডিক্যাল কলেজে অস্থায়ী কর্মী নিয়োগের বরাত কোন গোষ্ঠীর হাতে থাকবে তাই নিয়েই এই অশান্তির সৃষ্টি।

এই বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরেই অশান্তি চলছিল। যার রেশ আজকে অনেকটাই ছড়িয়ে পড়ে। পাঁচ নম্বর গেটের কাছে দাঁড়িয়ে থাকা বেশ কিছু গাড়িও ভাঙচুর করে দুষ্কৃতিরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে দ্রুত হাজির হয় বিশাল পুলিশ বাহিনী। স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেন আবাসনের বাসিন্দারা। সেই অভিযোগের ভিত্তিতে এখনও পর্যন্ত চার জনকে আটক করা হয়েছে।

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ, মহম্মদ শামির ভাইয়ের বিরুদ্ধে এফআইআর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্য়াগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

দেড় বছর আগে নাবালিকাকে বিয়ে, মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই বনগাঁয় গ্রেফতার স্বামী-শ্বশুর-শাশুড়ি

বাঁদরের মতো চোখের পলকে গাছের মগডালে, দস্যি মেয়ের কাণ্ডে চোখ কপালে নেটিজেনদের

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সংগ্রহশালায় রাখা জিন্নার ছবি কুচিকুচি করে ছিঁড়লেন পড়ুয়া

তারাতলা কাণ্ডে ধৃত সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, পুরসভায় বিক্ষোভ সহকর্মীদের

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ দুর্ঘটনা, দুই মিনিবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২১

জয়েশ প্রধান মাসুদ আজহারের মাথার দাম ৭০ লক্ষ ঘোষণা করল পাকিস্তান

জোর ধাক্কা বাবরদের, মোটা জরিমানার পাশাপাশি ১১ পয়েন্ট কেটে নিল জয় শাহের আইসিসি

রাজস্থানে পুর ভোটে বসুন্ধরা রাজের খাসতালুকে ধুয়েমুছে সাফ বিজেপি

মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে পঞ্চম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ! চাঞ্চল্য বসিরহাটে

মদের আসরে বচসা, হাতুড়ি দিয়ে বন্ধুকে পিটিয়ে খুন করল যুবক!

লন্ডনের বুকে গঙ্গা আরতি! ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকল ব্রিটেনবাসী