সন্দেশখালি নিয়ে বিভ্রান্তিকর প্রচার হচ্ছে, দাবি তৃণমূল প্রার্থীর

Share:

নিজস্ব প্রতিনিধি : রাজ্য রাজনীতিতে এখন আলোচনার বিষয় সন্দেশখালির ঘটনা। এবার সন্দেশখালির ঘটনা নিয়ে মুখ খুললেন তৃণমূলের রাজ্যসভার প্রার্থী তথা সাংবাদিক সাগরিকা ঘোষ। সন্দেশখালির ঘটনা নিয়ে বিভ্রান্তিকর প্রচার করা হচ্ছে বলে শুক্রবার বিজেপির বিরুদ্ধে সরব হন তৃণমূলের এই রাজ্যসভার প্রার্থী। সেই সঙ্গে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারির প্রস্তাব উড়িয়ে দিয়েছেন তিনি।

এদিন এক্স হ্যান্ডেলে তৃণমূলের রাজ্যসভার প্রার্থী লেখেন, ‘সন্দেশখালির ঘটনায় রাজনীতিকরণ করে বিজেপি যেভাবে তৃণমূল সরকারকে নিশানা বানাচ্ছে, তা খুবই দুর্ভাগ্যজনক। এটা মুখ্যমন্ত্রীর ওপর সুপরিকল্পিত আক্রমণ ছাড়া আর কিছুই নয়। মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই জানিয়েছেন, মহিলাদের ওপর অপরাধকে রেয়াত করা হবে না। এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হবে।‘ এখানেই থেমে থাকেননি সাগরিকা ঘোষ। তৃণমূলের পাশে দাঁড়িয়ে সাগরিকা জানান, তৃণমূল সরকার যা করেছে, এর আগে কোনও সরকার মহিলাদের জন্য এত কিছু করেননি। কন্যাশ্রী প্রকল্পে ৮৩ লক্ষ মহিলা উপকৃত হচ্ছেন। একইসঙ্গে বিজেপিকে নিশানা করে সাগরিকা জানান, মহিলা কুস্তিগীররা যখন দিল্লিতে প্রতিবাদ জানাচ্ছিল, তখন বিজেপি চুপ থেকেছে। উত্তরপ্রদেশে বিজেপির আমলে একাধিক নিগ্রহের ঘটনা ঘটেছে। আসলে বিজেপির উদ্দেশ্য একটাই জনপ্রিয় সরকারকে ক্ষমতাচ্যুত করা।

উল্লেখ্য, সন্দেশখালির ঘটনায় তৃণমূল নেতা শেখ শাহজাহানের নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনার পর একাধিক ঘটনা সামনে এসেছে। শেখ শাহজাহানের সঙ্গে সঙ্গে শিবু হাজরা ও উত্তর সর্দারের নামও উঠেছে। এদের বিরুদ্ধে মহিলাদের ওপর অত্যাচার চালানোর একাধিক অভিযোগ সামনে এসেছে। স্থানীয় মহিলারাই প্রকাশ্যে এসে মহিলাদের ওপর অত্যাচার চালানোর ঘটনা নিয়ে সরব হয়েছেন। এই সব ঘটনা সামনে আসার পর শিবু হাজরারও কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। এই পরিস্থিতিতে রাজ্যের তৃণমূল সরকারের পাশে দাঁড়ালেন দলেরই মহিলা রাজ্যসভার প্রার্থী।

রাজ্য সরকার চাষীদের বিরুদ্ধে কোন প্রতিবন্ধকতা করবে না, প্রতিশ্রুতি কৃষিমন্ত্রীর

নবদ্বীপে জামাইষষ্ঠী খেয়ে ফেরার পথে ভয়াবহ বাইক দুর্ঘটনায় মৃত ২, আহত ২

জটিলতা কাটিয়ে পেট্রাপোল সীমান্তে নতুন ভবনে স্থানান্তরিত থানা

লেবাননে ইজরায়েলের হামলার প্রতিবাদে ফের হরমুজ বন্ধ করল ইরান

হাকিমপাড়ায় গণ জামাইষষ্ঠী ,বৃদ্ধাশ্রমের প্রবীণ মায়েদের হাতেই বরণ

আফগানদের চুনকাম করে একদিনের সিরিজ জিতলেন শুভমনরা

সাবধান! বিনা টিকিটে ট্রেনে উঠলে এ বার পকেট থেকে খসবে দ্বিগুণ টাকা

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভিটে কিনবে রাজ্য, জানালেন শুভেন্দু

সিপিএম-তৃণমূলের খুঁড়ে যাওয়া গর্ত ঠিক করে সুপারফাস্ট স্পিডে কাজ শুরু হয়েছে: মোদি

মহারাষ্ট্রে মন্দিরের ছাদ ভেঙে মৃত্যু ৪ জনের, ধ্বংসস্তুপের নিচ থেকে উদ্ধার ২৩ জনকে

প্রসিদ্ধ কৃষ্ণের ৫ উইকেট, ২১৮ রানে গুটিয়ে গেল আফগানিস্তান

তারকেশ্বরে দাঁড়িয়ে বাবা তারকনাথকে স্মরণ করে বক্তব্য শুরু করেন মোদি

সুখবর, মা হতে চলেছেন অভিনেত্রী সামান্থা প্রভু

হাড়োয়া পিজি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে দেড় কোটি টাকা আর্থিক তছরুপের অভিযোগ