সান্দাকফু ট্রেকে গিয়ে নিখোঁজ অশোকনগরের ২ যুবক, ঘনাচ্ছে রহস্য

গত ২৪ মে সান্দাকফু বেড়াতে গিয়েছিলেন তাঁরা। আরও জানা গিয়েছে, গত রবিবার স্ত্রীকে ফোন করেছিলেন নিখোঁজ ২ যুবকের মধ্যে একজন দীপেশ সাহা।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্য থেকে ২ যুবক গিয়েছিলেন সান্দাকফুতে (Sandakphu) ট্রেক করতে। নিখোঁজ সেই ২ যুবক। জানা গিয়েছে, ১৮ জনের পর্যটক দলের ট্যুর অপারেটর ছিলেন ওই ২ যুবক। নিখোঁজদের নাম বাবাই দে (৩৬), দীপেশ সাহা (৪৮)। কী করে নিখোঁজ, তা নিয়ে ঘনাচ্ছে রহস্য। দল থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে ওই ২ ট্যুর অপারেটর (Tour Operator) । তাঁরা উত্তর ২৪ পরগনার অশোকনগরের বাসিন্দা।

জানা গিয়েছে, গত ২৪ মে সান্দাকফু বেড়াতে গিয়েছিলেন তাঁরা। আরও জানা গিয়েছে, গত রবিবার স্ত্রীকে ফোন করেছিলেন নিখোঁজ ২ যুবকের মধ্যে একজন দীপেশ সাহা। জানিয়েছিলেন, পাহাড়ি জঙ্গলে হারিয়ে গিয়েছেন, সঙ্গে নেই জল ও খাবার। সূত্রের খবর, এই ফোন আসার পরেই অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামীর সঙ্গে যোগাযোগ করেন দীপেশের স্ত্রী। জানা গিয়েছে, বিধায়ক এই নিয়ে কথা বলেছেন জেলাশাসকের সঙ্গে। চলছে খোঁজ।

২৫ মে নিখোঁজ ২ জন পৌঁছেছিলেন সান্দাকফু। নিখোঁজ ২ জনেই ১৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। গত শনিবার কালিপোখরি জঙ্গলে যাওয়ার পরেই দল থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন এই ২ জন। রবিবার দীপেশ তাঁর স্ত্রীকে ফোন করে জানান, তাঁরা হারিয়ে গিয়েছে গভীর জঙ্গলে। একটি পাহাড় ও ঝর্ণার কাছে তাঁরা আছে। এও জানান সঙ্গে নেই প্রয়োজনীয় খাবার ও জল। স্ত্রীকে ফোন করে উদ্ধার করার জন্য চেষ্টা করতে বলেন দীপেশ। এদিকে ট্যুর অপারেটরদের হারিয়ে সমস্যায় পড়েছেন পর্যটক দল।

জালালখালি বাজারে দুঃসাহসিক চুরি, সর্বস্বান্ত দুই ব্যবসায়ী, ক্ষতি কয়েক লক্ষাধিক টাকা

বাংলাদেশ সংক্রান্ত মন্তব্য নিয়ে স্বস্তিতে মমতা, জনস্বার্থ মামলা খারিজ করল হাই কোর্ট

দিশা সালিয়ানের মৃত্যু রহস্যের তদন্তে আরজি কর খ্যাত সিবিআই অফিসার সীমা পাহুজা

নগ্ন হয়ে বিক্রি করছেন ক্রীড়া সরঞ্জাম, সিডনি সুইনির বিজ্ঞাপনে ক্ষুব্ধ অলিম্পিক চ্যাম্পিয়ন

রোগীদের লুটছে বেসরকারি হাসপাতাল! ১১ টাকার পণ্যের বিল ৩২৫ টাকা

‘শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছি’, বাদশার সঙ্গে বিয়ে ভাঙা নিয়ে মুখ খুললেন ইশা রিখি

চকোলেট খাওয়ার পরই বিপত্তি! বেড়াতে গিয়ে রহস্যজনক মৃত্যু ২৩ বছরের তরুণীর

রেস্তরাঁর স্বাদ এবার বাড়িতেই, বানিয়ে ফেলুন নরম তুলতুলে চিংড়ির মোমো

ভারতীয় নৌজাহাজে পাক যুদ্ধজাহাজের ধাক্কা, ইসলামাবাদের রাষ্ট্রদূতকে তলব নয়া দিল্লির

ছাত্র সংসদ নির্বাচন নিয়ে ৭ অক্টোবর হাইকোর্টে‌ শুনানি

ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতর নিয়ে দমকলের নোটিশ খারিজ কলকাতা হাইকোর্টের

কুকুরের বেল্ট থেকে ঝুলছে হকি খেলোয়াড়ের দেহ, ফরম্যাট করা মোবাইল ঘিরে রহস্য

‘অনেক কিছু করা এখনও বাকি’, ইনস্টাগ্রামে চোখের ছবি পোস্ট করে কী ইঙ্গিত অভিষেকের?

আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামবেন মেসি, কবে ও কোথায় হবে খেলা?