রেস্তরাঁর স্বাদ এবার বাড়িতেই, বানিয়ে ফেলুন নরম তুলতুলে চিংড়ির মোমো

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মোমো খেতে ভালবাসেন? তবে সব সময় একই ধরনের মোমো খেয়ে একঘেয়ে লাগলে এবার স্বাদে আনুন একটু বদল। বাড়িতেই খুব সহজে বানিয়ে ফেলতে পারেন চিংড়ির পুর দেওয়া সুস্বাদু মোমো। খুব বেশি উপকরণও লাগবে না। অল্প সময়েই তৈরি করে পরিবারের সকলকে চমকে দিতে পারেন।

উপকরণ

ময়দা – ২ কাপ

নুন – স্বাদমতো

 জল – প্রয়োজনমতো

 তেল – ১ চা চামচ

চিংড়ির পুরের জন্য:

পরিষ্কার করে কুচিয়ে নেওয়া চিংড়ি – ২০০ গ্রাম

 পেঁয়াজ কুচি – ১টি

 রসুন কুচি – ১ চা চামচ

 আদা কুচি – ১ চা চামচ

কাঁচালঙ্কা কুচি – ২টি

গোলমরিচ গুঁড়ো – আধ চা চামচ

 সয়া সস – ১ চা চামচ

 নুন – স্বাদমতো

 ধনেপাতা কুচি – সামান্য

তেল – ১ টেবিল চামচ

পদ্ধতি

প্রথমে একটি পাত্রে ময়দা, নুন ও সামান্য তেল দিয়ে ভাল করে মিশিয়ে নিন। প্রয়োজনমতো জল দিয়ে নরম মণ্ড তৈরি করে অন্তত ১৫-২০ মিনিট ঢেকে রাখুন। এবার কড়াইয়ে সামান্য তেল গরম করে পেঁয়াজ, আদা, রসুন ও কাঁচালঙ্কা দিয়ে হালকা ভেজে নিন। এরপর কুচিয়ে রাখা চিংড়ি দিয়ে মাঝারি আঁচে রান্না করুন। চিংড়ি সেদ্ধ হয়ে গেলে নুন, গোলমরিচ ও সয়া সস দিয়ে ভালভাবে মিশিয়ে নিন। শেষে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে ঠান্ডা করে রাখুন। মণ্ড থেকে ছোট ছোট লেচি কেটে পাতলা করে বেলে নিন। মাঝখানে এক চামচ করে চিংড়ির পুর দিয়ে পছন্দমতো মোমোর আকারে মুড়ে নিন। এবার স্টিমারে জল ফুটিয়ে মোমোগুলি সাজিয়ে ১০-১২ মিনিট ভাপে রান্না করুন। খোলস স্বচ্ছ ও নরম হয়ে এলে নামিয়ে নিন। গরম গরম চিংড়ির মোমো পরিবেশন করুন ঝাল মোমো সস বা টক-মিষ্টি চাটনির সঙ্গে।

রোগীদের লুটছে বেসরকারি হাসপাতাল! ১১ টাকার পণ্যের বিল ৩২৫ টাকা

‘শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছি’, বাদশার সঙ্গে বিয়ে ভাঙা নিয়ে মুখ খুললেন ইশা রিখি

চকোলেট খাওয়ার পরই বিপত্তি! বেড়াতে গিয়ে রহস্যজনক মৃত্যু ২৩ বছরের তরুণীর

ভারতীয় নৌজাহাজে পাক যুদ্ধজাহাজের ধাক্কা, ইসলামাবাদের রাষ্ট্রদূতকে তলব নয়া দিল্লির

ভোজনরসিকদের জন্য দারুণ চমক! বানিয়ে নিন পুঁটি মাছের কেবাং

মারধর করে বাড়ি থেকে বের করে দিল ছেলে-বউমা, প্রতিবাদে রাস্তায় ধর্নায় বসলেন বৃদ্ধ দম্পতি

ছাত্র সংসদ নির্বাচন নিয়ে ৭ অক্টোবর হাইকোর্টে‌ শুনানি

বাড়িতে দই আছে? ১০ মিনিটেই বানিয়ে ফেলুন মুচমুচে দই-মশলা পরোটা

ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতর নিয়ে দমকলের নোটিশ খারিজ কলকাতা হাইকোর্টের

রুশ তেল কিনলেই ভারতের উপর ১০০ শতাংশ শুল্ক? বড় পদক্ষেপ নিতে চলেছে ট্রাম্প প্রশাসন

বাস দুর্ঘটনার খবর সংগ্রহের সময় ভয়াবহ বিপর্যয়, হেলিকপ্টার ভেঙে মৃত ৩

কুকুরের বেল্ট থেকে ঝুলছে হকি খেলোয়াড়ের দেহ, ফরম্যাট করা মোবাইল ঘিরে রহস্য

‘অনেক কিছু করা এখনও বাকি’, ইনস্টাগ্রামে চোখের ছবি পোস্ট করে কী ইঙ্গিত অভিষেকের?

আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামবেন মেসি, কবে ও কোথায় হবে খেলা?