খাদ্যে বিষক্রিয়ার জেরে অসুস্থ প্রাক্তন মন্ত্রী হুমায়ুন কবীর, ভর্তি এসএসকেএমে

শনিবার রাতে নিজের বাড়িতে আচমকা অসুস্থ হয়ে পড়েন তিনি। বর্তমানে কলকাতার এসএসকেএম (SSKM) হাসপাতালে চিকিৎসাধীন

Share:

নিজস্ব প্রতিনিধি: হঠাৎই অসুস্থ রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা ডেবরার তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর (Humayun Kabir)। শনিবার (Saturday) রাতে নিজের বাড়িতে আচমকা অসুস্থ হয়ে পড়েন তিনি। বর্তমানে কলকাতার এসএসকেএম (SSKM Hospital) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী (Ex Minister)। খাদ্যে বিষক্রিয়াজনিত কারণে এই অসুস্থতা বলে হাসপাতালের তরফে জানানো হয়েছে। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল।

পশ্চিম মেদিনীপুর তৃণমূল সূত্রে খবর, শনিবার রাত ৮টা নাগাদ ডেবরায় নিজের বাড়িতে আচমকাই অসুস্থ বোধ করেন বিধায়ক হুমায়ুন কবীর। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে ডেবরার সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান তৃণমূল কর্মী-সমর্থকরা। তবে সেখানে নিয়ে গেলে তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হয়। ডেবরার হাসপাতালের চিকিৎসকরা প্রাক্তন মন্ত্রীকে কলকাতার হাসপাতালে চিকিৎসা করানোর পরামর্শ দেন। এর পর রাতেই তাঁকে অক্সিজেন দিয়ে নিয়ে আসা হয় কলকাতায়। এসএসকেএম হাসপাতালে ভর্তি করানো হয় বিধায়ককে। হাসপাতালে ভর্তি করানোর পর চিকিৎসকরা তড়িঘড়ি তাঁর চিকিৎসা শুরু করেন। পরীক্ষা নীরিক্ষার পর চিকিৎসকরা জানান, খাদ্যে বিষক্রিয়াজনিত কারণে অসুস্থ হয়ে পড়েছেন ডেবরার বিধায়ক।

উল্লেখ্য, হুমায়ুন কবীর চন্দন নগরের পুলিশ কমিশনার ছিলেন। চাকরির মেয়াদ শেষ হওয়ার আগে ইস্তফা দিয়ে রাজনীতিতে যোগ দেন। একুশের বিধানসভা নির্বাচনে পশ্চিম মেদিনীপুরের ডেবরা থেকে তৃণমূল কংগ্রেসের হয়ে প্রার্থী হন তিনি। নির্বাচনে জয়লাভও করেন হুমায়ুন কবীর। প্রাক্তন এই পুলিশ কর্তা কারিগরি শিক্ষা দফতরের প্রতিমন্ত্রীও ছিলেন। যদিও, বর্তমানে মন্ত্রীসভা থেকে তাঁকে বাদ দেওয়া হয়েছে। শনিবার রাতে আচমকা অসুস্থ হয়ে পড়ায় উদ্বেগে রয়েছেন তাঁর অনুগামীরা।

বল খেলতে গিয়ে ঝিলে তলিয়ে যাওয়া রোহনের দেহ উদ্ধার, প্রায় ১৯ ঘণ্টা পর মিলল কিশোরের মৃতদেহ

তারেক রহমানকে কটূক্তি, গ্রেফতার ইনকিলাব মঞ্চের সদস্য

মেরামতির সময়ে ফের ধস ফরাক্কায়, উত্তরবঙ্গগামী একাধিক ট্রেন বাতিল, দুর্ভোগে যাত্রীরা

বড় পর্দায় এবার রাধা-কৃষ্ণের প্রেমকাহিনী! জন্মাষ্টমীতে বিরাট ঘোষণা করণ জোহরের

শ্রীনগরে অবতরণের সময় খুঁটিতে ধাক্কা ইন্ডিগোর বিমানের, অল্পের জন্য প্রাণ রক্ষা যাত্রীদের

জীবন-যুদ্ধের লড়াই! নেপালের ভয়াবহ বন্যার ৯দিন পর সুড়ঙ্গ থেকে উদ্ধার ২

প্রথম ‘ইমেজিং স্যাটেলাইট’ ইওএস-০৫ (জিস্যাট-১এ)-এর সফল উৎক্ষেপণ করল ইসরো

তেল চুরি করতে গিয়ে মর্মান্তিক পরিণতি! নাইজেরিয়ায় বিষাক্ত ধোঁয়ায় প্রাণ গেল ৪৩ জনের

টানা বৃষ্টি-বন্যায় বিপর্যস্ত উত্তরপ্রদেশ, মৃত ৮

জন্মাষ্টমীর দিন দক্ষিণবঙ্গে স্বস্তি, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম বদলের দাবি বিজেপি বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়ের

‘পাথরসম্রাট’ টুলুর আরও এক বাড়িতে হানা! রাতভর সিউড়িতে পুলিশের তল্লাশি অভিযান

ব্যাগে মুখ ঢাকা! ভোররাতে বেঙ্গালুরু থেকে খড়দহ থানায় নিয়ে আসা হল সোমনাথকে, আজ ব্যারাকপুর আদালতে পেশ

সপ্তম পে কমিশনে নয়া আপডেট! সরকারি কর্মী-পেনশনভোগীদের জন্য খুলল বিশেষ ওয়েবসাইট