আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

প্যান কার্ড নিয়ে বড় সিদ্ধান্ত মোদি সরকারের

নিজস্ব প্রতিনিধি: নতুন অর্থবর্ষ থেকেই দেশজুড়ে কদর ও গুরুত্ব বাড়তে চলেছে প্যান কার্ডের(Pan Card)। ব্যবসাক্ষেত্রের যাবতীয় কাজকর্মে এবার শুধুমাত্র প্যান কার্ডকেই মান্যতা দিতে চলেছে কেন্দ্রে ক্ষমতাসীন মোদি সরকার(Modi Government)। আসন্ন বাজেট অধিবেশনেই এই সংক্রান্ত ঘোষণার সম্ভাবনা রয়েছে বলে দিল্লির সাউথ ব্লক(New Delhi South Block) সূত্রে জানা গিয়েছে। কেন্দ্রের সেই সিদ্ধান্ত মোতাবেক এবার থেকে ব্যবসা সংক্রান্ত যে কোনও অনুমোদন, লাইসেন্স, রেজিস্ট্রেশন, আবেদনপত্র জমা দেওয়া, ব্যাঙ্ক ঋণ ইত্যাদি সব কাজেই প্রমাণপত্র হিসেবে একমাত্র প্যান কার্ড ব্যবহার করা হবে। কার্যত এবার থেকে ব্যাপক হারে গুরুত্ব বাড়তে চলেছে এই পরিচয়পত্রটির। সেই তুলনায় কিছুটা হলেও কদর কমতে চলেছে আধার কার্ডের(Aadhar Card)।

আরও পড়ুন মাধ্যমিকের প্রস্তুতি নিয়ে প্রশাসনের সঙ্গে বৈঠকে পর্ষদ সভাপতি

বর্তমানে ব্যবসা বাণিজ্যের জন্য ১৩টি পরিচয়পত্র রয়েছে যাচাই প্রক্রিয়ার জন্য। এই ১৩টি পরিচয়পত্রের মধ্যে রয়েছে আধার কার্ড, সচিত্র ভোটার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট, ইপিএফও, ইএসআইসি, জিএসটিএন, টিআইএন ও টিএএন। এগুলিকেই এখন বাণিজ্যিক পরিচয়পত্র হিসেবে বিবেচনা করা হয়। গত বছরই বাণিজ্য মন্ত্রক ইঙ্গিত দিয়েছিল ব্যবসা, শিল্প শুরু করার ক্ষেত্রে কিংবা নতুন কোনও ট্রেড লাইসেন্স পেতে একটিমাত্র নথি যাচাইয়ের ব্যবস্থা নিয়ে আসা হবে। সেই যাচাই প্রক্রিয়ার জটিলতা কমানোর লক্ষ্যেই এই উদ্যোগ। চালু হবে ন্যাশনাল সিঙ্গল উইন্ডো সিস্টেম(NSWS) বা এনএসডব্লুএস। এই ব্যবস্থায় ছোট-বড় সব শিল্প ও ব্যবসার তথ্যাবলি নথিভুক্ত হয়ে যাবে। কেন্দ্রীয় ও রাজ্য সরকারের যৌথ নেটওয়ার্ক স্থাপন করা হবে তাতে। ব্যবসা ও শিল্পের জন্য সিঙ্গল উইন্ডো ক্লিয়ারেন্স এবং সিঙ্গল আইডেন্টিফিকেশন কার্ড ব্যবস্থা চালু হচ্ছে। যাঁরা জেলা স্তরে ক্ষুদ্র ও মাঝারি শিল্প স্থাপন করতে চাইছেন, এই ব্যবস্থা প্রযোজ্য হবে তাঁদের ক্ষেত্রেও। ফলে যে কোনও রাজ্যের উৎপাদিত পণ্য কেন্দ্র ও রাজ্য উভয় সরকারই রফতানির যোগ্য হিসেবে চিহ্নিত করতে পারবে। অথবা জানা যাবে, কোথায় রয়েছে বিক্রয়যোগ্য বাজার। আর গোটা প্রক্রিয়ায় যাচাই করা হবে একটিমাত্র নথি, তা হল প্যান কার্ড। আসন্ন বাজেটে এই সিদ্ধান্ত ঘোষণা করা হতে পারে বলে জল্পনা চলছে সরকারের অন্দরে।

আরও পড়ুন প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলিতে ১৮৪ চিকিৎসক নিয়োগ করল রাজ্য

২০১৪ সালে দেশের ক্ষমতায় আসার পর থেকেই মোদি সরকার আমজনতার জীবনযাপনের প্রতিটি ক্ষেত্রে আধার কার্ডকে প্রায় বাধ্যতামূলক হিসেবে প্রতিষ্ঠা দিতে রীতিমত তৎপর হয়ে উঠেছিল মোদি সরকার। মূলত সেই লক্ষ্যে ভোটার-প্যান সব পরিচয়পত্রের পাশাপাশি ফোন নম্বরের সঙ্গেও সংযুক্তি করানো হয় আধারের। কিন্তু দেখা যাচ্ছে, জাল আধার কার্ড আর ভোটার কার্ডে দেশ ছেয়ে গিয়েছে। তুলনামূলক ভাবে প্যান কার্ডের জালিয়াতির ঘটনা নেই বললেই চলে। সেই কারণেই এবার আধার কার্ডকে আর বেশি গুরুত্ব না দিয়ে কেন্দ্রের নজরে চলে এসেছে প্যান কার্ড। এবার থেকে যে কোনও ব্যবসা স্থাপন, নতুন লগ্নি, ব্যবসা সম্প্রসারণ, অথবা শিল্প স্থাপনে প্যান কার্ডই হতে চলেছে সবথেকে গুরুত্বপূর্ণ ও একমাত্র পরিচয়পত্র। আর এই কারণেই প্যান কার্ডকে আপডেট করা হবে। এই প্রক্রিয়া চলবে আগামী এক থেকে দেড় বছর ধরে।  

Published by:

Share Link:

More Releted News:

সোমবার গণনার দিন কলকাতা সহ গোটা বঙ্গে ধেয়ে আসছে প্রবল দুর্যোগ

প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি চালানো ইডি অফিসারকে বিশেষ পুরস্কার সংস্থার

সাখাওয়াত মেমোরিয়াল স্কুলের স্ট্রং রুমে কি করছিলেন মমতা? দিল্লিতে রিপোর্ট পাঠালেন ডিইও

কালীঘাটে বৈঠকে মমতা–অভিষেক, পোলিং এজেন্টদের সঙ্গে বসার আগে কোন রণকৌশল?‌

‘রং দে তু মোহে গেরুয়া’, ভোটের ফলের আগেই বড়বাজারে গেরুয়া আবিরের চাহিদা তুঙ্গে

স্ট্রং রুমের সামনে মমতা ৪ ঘন্টা পাহারা দেওয়ার পরে সতর্ক শুভেন্দু ,দলীয় কর্মীদের নিয়ে ডাকলেন জরুরি বৈঠক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ