Skip to content
  • কলকাতা
  • রাজ্য
    • আলিপুরদুয়ার
    • উত্তর চব্বিশ পরগনা
    • উত্তর দিনাজপুর
    • কালিম্পং
    • কোচবিহার
    • জলপাইগুড়ি
    • ঝাড়গ্রাম
    • দক্ষিণ চব্বিশ পরগনা
    • দক্ষিণ দিনাজপুর
    • দার্জিলিং
    • নদিয়া
    • পশ্চিম বর্ধমান
    • পশ্চিম মেদিনীপুর
    • পুরুলিয়া
    • পূর্ব বর্ধমান
    • পূর্ব মেদিনীপুর
    • বাঁকুড়া
    • বীরভূম
    • মালদহ
    • মুর্শিদাবাদ
    • হাওড়া
    • হুগলি
  • দেশ
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • বিনোদন
    • টলিউড
    • বলিউড
    • ধারাবাহিক
  • বিবিধ
    • লাইফস্টাইল
    • প্রযুক্তি-বাণিজ্য
    • রান্নাবান্না
    • রাশিফল
    • আনন্দময়ী
      • আজকের দশভূজা
      • গ্রামবাংলার পুজো
      • তারাদের পুজো
      • তাহাদের কথা
      • পুজো বাজার
      • পুজো ভ্রমণ
      • বনেদিবাড়ির পুজো
      • মহালয়া
    • ফোটো স্টোরি
  • কলকাতা
  • রাজ্য
    • আলিপুরদুয়ার
    • উত্তর চব্বিশ পরগনা
    • উত্তর দিনাজপুর
    • কালিম্পং
    • কোচবিহার
    • জলপাইগুড়ি
    • ঝাড়গ্রাম
    • দক্ষিণ চব্বিশ পরগনা
    • দক্ষিণ দিনাজপুর
    • দার্জিলিং
    • নদিয়া
    • পশ্চিম বর্ধমান
    • পশ্চিম মেদিনীপুর
    • পুরুলিয়া
    • পূর্ব বর্ধমান
    • পূর্ব মেদিনীপুর
    • বাঁকুড়া
    • বীরভূম
    • মালদহ
    • মুর্শিদাবাদ
    • হাওড়া
    • হুগলি
  • দেশ
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • খেলা
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য
  • বিনোদন
    • টলিউড
    • বলিউড
    • ধারাবাহিক
  • বিবিধ
    • লাইফস্টাইল
    • প্রযুক্তি-বাণিজ্য
    • রান্নাবান্না
    • রাশিফল
    • আনন্দময়ী
      • আজকের দশভূজা
      • গ্রামবাংলার পুজো
      • তারাদের পুজো
      • তাহাদের কথা
      • পুজো বাজার
      • পুজো ভ্রমণ
      • বনেদিবাড়ির পুজো
      • মহালয়া
    • ফোটো স্টোরি
  • Trending
পশ্চিমবঙ্গ বিধানসভা
আইপিএল
ফিফা ২০২৬

বেলাগাম আত্মপ্রচার, Logo না লাগালেই বন্ধ হবে টাকা, এল ‘ফতোয়া’

শহরে প্রধানমন্ত্রী আবাস যোজনার কাজ হলে যে বাড়ি নির্মাণ হবে সেখানে লাগাতেই হবে Pradhan Mantri Awas Yojana-Urban’র Logo। না মানলে আসবে না টাকা।

By - Ei Muhurte

  • January 7, 2024
  • 11:15 am

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রায় ১০ বছরের রাজত্বপাট। কিন্তু কী পেল ভারত? কীই বা পেল বাংলা(Bengal)? একুশের ভোটে ঘাড় ধাক্কা খেয়ে এখন হাতিয়ার হয়েছে বাংলার মানুষের পেটে লাথি মারা। একের পর এক কেন্দ্রীয় প্রকল্পের টাকা আটকে রাখা। কিন্তু তাতেও কী ২৪’র ভোটে জয়ের মুখ দেখা যাবে? বাংলার ৬০ শতাংশ বুথেই তো নেই বিজেপির কোনও সংগঠন। একুশের ভোটের পরে আর কোনও নির্বাচনে আসেনি জয়। দল ছাড়ছেন সাংসদ থেকে বিধায়ক। বসে গিয়েছেন দলের আদি নেতা থেকে কর্মীরা। একের পর এক সভায় নেই ভিড়। তবুও চলছে বেলাগাম আত্মপ্রচার। সেই প্রচারে আবার সামিল না হলে নেমে আসছে ‘ফতোয়া’। দেশের প্রধানমন্ত্রীর আত্মপ্রচারের প্রবণতাকে হাতিয়ার করেই ফের মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) সরকারকে প্যাঁচে ফেলার চক্রান্ত করছে কেন্দ্রের সরকার। তাই নেমে এসেছে নয়া নির্দেশ। শহরের বুকে প্রধানমন্ত্রী আবাস যোজনার কাজ হলে যে বাড়ি নির্মাণ হবে সেখানে লাগাতেই হবে Pradhan Mantri Awas Yojana-Urban’র Logo। না মানলে আসবে না টাকা। কার্যত এই নির্দেশকে ‘ফতোয়া’ হিসাবেই দেখছে নবান্ন।

শহুরে আবাস যোজনায় গরিব মানুষের বাড়ি তৈরি করে দেওয়ার প্রকল্পে রাজ্য সরকারেরই বেশি টাকা খরচ হয়। অথচ, কেন্দ্রের ‘ফতোয়া’, এই প্রকল্পে তৈরি হওয়া প্রত্যেকটি বাড়িতে Pradhan Mantri Awas Yojana-Urban’র Logo লাগাতে হবে। শর্ত না মানলে বন্ধ হবে কেন্দ্রের বরাদ্দ। গ্রামীণ এলাকায় আবাস যোজনা প্রকল্পে ১১ লক্ষ বাড়ি তৈরির অনুমোদন দিলেও এখনও টাকা ছাড়েনি নরেন্দ্র মোদির(Narendra Modi) সরকার। তার মধ্যেই রাজ্যের পুরসভা এলাকার আবাস প্রকল্প নিয়ে নয়া শর্ত জারি করেছে মোদি সরকার। অনেকেই মনে করছেন, ২৪’র ভোটের আগে সর্বত্র মোদির প্রচার নিশ্চিত করতেই এমন শর্ত আরোপ করা হয়েছে। তবে নবান্ন সূত্রে খবর, রাজ্য সরকার এক্ষেত্রে পিছু হটছে না। শহর এলাকায় গরিবের বাড়ি তৈরির ক্ষেত্রে তারা যে কেন্দ্রের তুলনায় বেশি টাকা খরচ করছে, তা পাল্টা তুলে ধরার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  

নবান্নের আধিকারিকদের দাবি, Pradhan Mantri Awas Yojana-Urban’র এক একটি বাড়ি তৈরির জন্য কেন্দ্র দেয় দেড় লক্ষ টাকা। রাজ্য দেয় ১ লক্ষ ৯৩ হাজার টাকা। উপভোক্তাকে দিতে হয় ২৫ হাজার টাকা। এছাড়া রাস্তা, নিকাশির মতো পরিকাঠামো গড়ে দিতে খরচ প্রায় ৩৬ হাজার ৮০০ কোটি টাকা। এই খরচের ৫০ শতাংশ দেয় রাজ্য। বাকি ৫০ শতাংশ দেয় সংশ্লিষ্ট পুরসভা। সব মিলিয়ে রাজ্যকে এক-একটি বাড়ির জন্য যা খরচ করতে হয়, তাতে শুধু প্রধানমন্ত্রীর নাম লেখা লোগো লাগানোর নিদান কার্যত যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর চূড়ান্ত পরিপন্থী। তাই রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে, এক-একটি বাড়ির জন্য কাকে কত টাকা খরচ করতে হচ্ছে, তা দেওয়া থাকবে লোগোর সঙ্গে।

এই প্রসঙ্গে রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছেন, ‘ওরা লোগো লাগানোর শর্ত দিয়েছিল। আমরা যেভাবে লোগো লাগাতে চাইছি, তা কেন্দ্রকে জানানো হয়েছে। রাজ্যের প্রস্তাব মেনে নিয়েছে তারা। তাই এই খাতের টাকা ওরা দিয়ে দেবে বলেই আমরা ধরে নিচ্ছি।’ প্রসঙ্গত, রাজ্যের পুরসভা এলাকায় ইতিমধ্যে এই প্রকল্পের অধীনে আড়াই লক্ষের বেশি বাড়ি তৈরি হয়েছে। কাজ চলছে আরও আড়াই লক্ষ বাড়ির। সূত্রের খবর, সম্প্রতি রাজ্যকে কেন্দ্র একটি ‘কমপ্লায়েন্স রিপোর্ট’ জমা দেওয়ার নির্দেশ দেয়। কেন্দ্রের দেওয়া সমস্ত শর্ত মানা হচ্ছে কি না, জানাতে বলা হয় রাজ্যকে। এই রিপোর্ট জমা পড়াতেই আগামী এক মাসের মধ্যে পরবর্তী কিস্তির টাকা পাওয়ার আশা করা হচ্ছে।

  • bengal, Logo., Mamata Banerjee, Narendra modi, Pradhan Mantri Awas Yojana-Urban
  • আরও সম্পর্কিত খবর

অস্বস্তিকর গরমের মধ্যেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস! ভিজবে কোন কোন জেলা?

জুনে আসছে একাধিক স্মার্টফোন, কোন মডেল ঘিরে বাড়ছে উত্তেজনা জানেন?

শেষ চালেই বাজিমাত! নরওয়ে দাবায় খেতাব জিতলেন ২০ বছরের প্রজ্ঞানন্দ

ইবোলা-তে সবচেয়ে বেশি ঝুঁকিতে মহিলারা, উদ্বিগ্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আজ রেলমন্ত্রীর সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

ইরানের উপকূলীয় রাডার স্থাপনায় হামলা আমেরিকার, বাড়ছে উত্তেজনা

মাইগ্রেনের সঙ্গে লুকিয়ে আছে বিপাকীয় সমস্যা, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

সুতির শাড়ি থেকে গামছা, তাপপ্রবাহে স্বস্তির ভরসা হোক ভারতীয় পোশাক

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

স্বাদে ও গন্ধে অনন্য, বিশ্বের সবচেয়ে মিষ্টি আম কোনটি জানেন?

সাবধান! এই ভুলগুলির জন্য আপনার কুলদেবতা রুষ্ট হচ্ছে না তো?

আপনার বাড়িতে কি প্রায়ই আগুন লাগে? অগ্নিকোণে ভারসাম্য বজায় রাখলেই সমস্যার সমাধান

About Us

সময় বদলাচ্ছে। প্রতি মুহুর্তে দুনিয়া বদলাচ্ছে। গতির দুনিয়ার সঙ্গে পাল্লা দিতে গিয়ে বদলেছি আমরা। আমরা থাকব আপনাদের অগ্রযাত্রার সহযাত্রী হিসাবে, আপনাদের প্রতিবাদের বলিষ্ঠ কণ্ঠস্বর হয়ে, আপনাদের সব সুখ-দুঃখের সাথী হয়ে। গঠনমূলক সমালোচক এবং তথ্যের সবচেয়ে নির্ভরযোগ্য উ‍ৎস হয়ে, সংবাদমাধ্যম হিসেবে আমাদের কাজ খবর প্রকাশ করা। শাসন করা নয়, শাসকদের জবাবদিহির আওতায় আনাই আমাদের দায়িত্ব। আপনারাও থাকুন আমাদের চলার পথে, বন্ধুর পথে বন্ধু হয়ে।

Important Links

  • Contact
  • Privacy Policy
  • Contact
  • Privacy Policy

Follow US

Facebook X-twitter Youtube Instagram Google

Contact Us

  • IA-101, Salt Lake, Sector-III, Kolkata-700097
  • info@eimuhurte.com
    eiimuhurte@gmail.com
  • +91 33 23355656/ 9674535656