কলকাতায় ঢুকতে পারে মাঙ্কি পক্স, জ্বর- মাথা যন্ত্রণা হলে আইসোলেশনের পরামর্শ

জানানো হয়েছে, আক্রান্ত ব্যক্তির মুখের ১- ২ ইঞ্চির কাছে না এলে সংক্রমিত হওয়ার আশঙ্কা নেই। এই ভাইরাসের বাহক কাঠবেড়ালি।

Share:

নিজস্ব প্রতিনিধি: করোনা (Corona) অতিমারির প্রভাব কমেছে অনেকটাই। এর মাঝেই ছড়িয়ে পড়েছে মাঙ্কি পক্স।  বিদেশ হয়ে কলকাতায় (Kolkata) থাবা বসাতে পারে মাঙ্কি পক্স (Monkey Pox)। তাই আগাম সতর্কতা নেওয়া হচ্ছে। বার্তা দিয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ। লন্ডন- অস্ট্রেলিয়া- কানাডা- পর্তুগাল সহ একাধিক দেশ জুড়ে এখন মাঙ্কি পক্সের প্রকোপ। অনেকেই কর্মসূত্রে থাকেন দেশের বাইরে। তাঁরা বাহক হয়ে কলকাতায় আসছেন না তো?

ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল অ্যান্ড রিসার্চের (Indian Council of Medical and Research) পক্ষ থেকে জানানো হয়েছে, এই রোগের প্রাথমিক উপসর্গ জ্বর- মাথা ব্যথা- গায়ে ব্যথা। তাই বিদেশ বা বিন রাজ্য থেকে দেশে ফিরলে এই সব উপসর্গ দেখা দিলে বলা হয়েছে আইসোলেশনে থাকতে। তবে এই রোগ কোভিড ১৯ (Covid 19)- এর মত ছোঁয়াচে নয়।

জানা গিয়েছে, জল বসন্তের মতোই কিছুটা এই মাঙ্কি পক্স। তার প্রকোপে ফুলে যায় শরীরের লাসিকা গ্রন্থি। আর এই গ্রন্থিতেই থাকে আন্টিবডি, শ্বেত রক্তকণিকা। এই ভাইরাস দেহে প্রবেশ করলে তারা বাধা দেয়, ফলে স্ফীত হয় গ্রন্থি।

প্রাথমিক পর্যায় মাঙ্কি পক্সের উপসর্গ দেখে মনে হয় তা চিকেন পক্স বা হাম। তাই চিহ্ণিত করতে দেরি হয়ে যায়। উল্লেখ্য, এই ভাইরাসের বাহক কাঠবেড়ালি। অন্যান্য ভাইরাসের মতোই ভৌগলিক ক্ষেত্রে তার চরিত্র বদল হয়। প্রসঙ্গত, ১৯৫৮ সালে বাঁদরদের মধ্যে প্রথম এই রোগ দেখা গিয়েছিল। এই ভাইরাস নতুন নয় অবশ্য। তবে নতুন করে আবার বসিয়েছে থাবা। ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল অ্যান্ড রিসার্চের পক্ষ থেকে জানানো হয়েছে, আক্রান্ত ব্যক্তির মুখের ১- ২ ইঞ্চির কাছে না এলে সংক্রমিত হওয়ার আশঙ্কা নেই। আপাতত, ভাইরাস প্রকোপ এড়াতেই জ্বর, মাথা যন্ত্রণা বা পিঠে- গায়ে ব্যথা হলে আইসোলেশনের পরামর্শ দেওয়া হয়েছে। বলা হয়েছে, হাম বা পক্সের মতো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের দ্বারস্থ হতে।

আজ ধনতেরাসের সন্ধ্যায় এই ৫ জায়গায় জ্বালান প্রদীপ, মা লক্ষ্মীর কৃপায় আসবে সুখ-সমৃদ্ধি!

‘মা-বোনেদের দিকে আঙুল তুললে ভেঙে দেবে সরকার,’ বললেন মুখ্যমন্ত্রী

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন

দীপাবলির আগে মোদির সঙ্গে সাক্ষাৎ সূর্যকুমারের পরিবারের, খুদের ভজন শুনে মুগ্ধ প্রধানমন্ত্রী

সন্দেশখালিতে ছেলের সামনেই মায়ের শ্লীলতাহানি, পুলিশের জালে শাহজাহানের শাগরেদ

রিলস স্ক্রল করা বন্ধ করতে পারছেন না? জেনে নিন এই সহজ কৌশল

আঘাতের পর ফের ওয়ার্কআউট! জানুন হাঁটু সুরক্ষিত রাখার সহজ উপায়

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি ও বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

দীপাবলির আগে অমিতাভের ‘জলসা’য় বোমা হামলার হুমকি!

শান্তিনিকেতনের পৌষমেলায় এবারও অনলাইনে স্টল বুকিং, থাকছে বিশেষ শর্ত

সর্ষে অতীত, এবার ভাত পাতে রাখুন পোস্ত পাবদা, রইল রেসিপি

অল্প তেলেই বানিয়ে ফেলুন ফুলকপি পাতুরি, ভাত বা পরোটার সঙ্গে জমে যাবে