গণপিটুনি রুখতে সক্রিয় হোন, এসপিদের নির্দেশ এডিজি আইন শৃঙ্খলার

Share:

নিজস্ব প্রতিনিধি : গণপিটুনি না রুখতে পারায় ফের রাজ্যের পুলিশ সুপারদের সতর্ক দিলেন এডিজি আইন শৃঙ্খলা মনোজ ভার্মা। শুক্রবার ভবানী ভবনে রাজ্য পুলিশের শীর্ষ আধিকারিকদের নিয়ে বৈঠক হয়। সেই বৈঠকে এডিজি আইন শৃঙ্খলা জানিয়ে দেন, গণপিটুনি রুখতে পুলিশের খামতি রয়েছে। অভিযোগ পেলেই ব্যবস্থা নিন।

এদিন ভবানী ভবনে পুলিশের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেন এডিজি আইন শৃঙ্খলা মনোজ ভার্মা। বৈঠকে উপস্থিত ছিলেন সব জেলার পুলিশ সুপার। এদিন এডিজি আইন শৃঙ্খলা জানান, ‘গণপিটুনি রুখতে যে ব্যবস্থা নেওয়ার দরকার ছিল, পুলিশ তা দেখায়নি। বেশ কিছু জায়গায় খামতি ছিল। কোথায় কোথায় খামতি রয়েছে, সেই জায়গাগুলিতে নজর দিতে হবে। এবার থেকে গণপিটুনির অভিযোগ পেলেই ব্যবস্থা নিতে হবে।‘ পাশাপাশি এদিন দুষ্কৃতী দৌড়াত্ম্য রুখতে গ্যাংস্টারদের গতিবিধির ওপরও নজর রাখতে বলেছেন এডিজি আইন শৃঙ্খলা। বিশেষ করে সীমান্ত এলাকায় গ্যাংস্টারদের গতিবিধির ওপর নজর রাখার নির্দেশ দিয়েছেন তিনি। একইসঙ্গে তাদের সম্পর্কে আরও তথ্য সংগ্রহ করার কথা বলা হয়েছে।

সম্প্রতি রাজ্যে বেড়ে চলা গণপিটুনির ঘটনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর নির্দেশের প্রেক্ষিতেই গত বুধবার গণপিটুনি রুখতে এক গুচ্ছ নির্দেশিকা জারি করেন এডিজি আইন শৃঙ্খলা। সেখানে প্রতিটি থানার পুলিশ, সিভিক ভলেন্টিয়ার ও ভিলেজ পুলিশ আরও বেশি সক্রিয় হওয়ার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি সোশ্যাল মিডিয়া মাধ্যমগুলিতে নজরদারি বাড়ানোর কথাও বলা হয়। সেইসঙ্গে কোনও ভুয়ো খবর বা গুজব ছড়ানো হলে দোষীদের চিহ্নিত করে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়। এক গুচ্ছ নির্দেশিকা থাকা সত্বেও গণপিটুনির নিয়ে সক্রিয় না হওয়ায় এবার জেলা পুলিশ সুপারদের নিয়ে বৈঠক করলেন রাজ্যের এডিজি আইন শৃঙ্খলা।

ফুচকা খাওয়া নিয়ে তুমুল সংঘর্ষ, পণ্ড হল বিয়ের অনুষ্ঠান

সোমে DA নিয়ে সুখবর রাজ্য সরকারি কর্মচারিদের? চার কর্মী সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

মাসের শুরুতেই একধাক্কায় প্রায় ৫৪ টাকা দাম বাড়ল রান্নার গ্যাসের

মনের কথা লহমায় বুঝে ফেলেন এই মূলাঙ্কের জাতকরা, এদের ষষ্ঠ ইন্দ্রিয় অত্যন্ত সজাগ

কারও আর্থিক বিপর্যয়, কারও কর্মোন্নতি, জানুন রাশিচক্র অনুসারে জুন মাস কেমন যাবে?

আজকের রাশিফল: নতুন কাজ পেতে বাধা, ভ্রমণের সুযোগ, শত্রুতা বাড়বে..

‘মনে করো আমি নেই’, সত্যি চলে গেলেন কিংবদন্তি গায়িকা সুমন কল্যাণপুর

ট্রফি ও ২০ কোটি আরসিবির ঘরে! টুর্নামেন্টের একাধিক পুরস্কার উঠল বৈভবের হাতে

স্বপ্নভঙ্গ শুভমনদের, কোহলির ব্যাটে টানা দ্বিতীয়বার আইপিএল জয় বেঙ্গালুরুর

ভুবনেশ্বর কুমারকে টেক্কা দিয়ে বেগুনি টুপির মালিক কাগিসো রাবাদা

সোমবার রাজ্য মন্ত্রিসভার সম্প্রসারণ , মন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন ৩৫ জন

টানা দ্বিতীয়বার আইপিএল চ্যাম্পিয়ন আরসিবি, শুভেচ্ছা জানালেন কর্নাটকের ‘হবু’ মুখ্যমন্ত্রী

বিরাটরা দ্বিতীয়বার আইপিএল জিততেই খুশিতে নেচে উঠলেন গ্যালারিতে থাকা অনুষ্কা

স্বেচ্ছাবসর নিলেন নীরব মোদি-বিজয় মাল্যদের জালিয়াতি মামলার তদন্তকারী আধিকারিক