বউবাজারে ভাঙা পড়তে পারে আরও ১৪টি বাড়ি

বউবাজার এলাকার দুর্গা পিতুরি লেনে নতুন করে আরও ১৪টি বাড়ি ভাঙা পড়তে পারে বলে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের সমীক্ষায় উঠে এসেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ইস্ট ওয়েস্ট মেট্রোর(East West Metro) সড়ঙ্গ নির্মাণের কাজে কার্যত বিপর্যয় নেমে এসেছে মধ্য কলকাতার(Kolkata) বউবাজার(Bowbazaar) এলাকার দুর্গা পিতুরি লেনে(Durga Pituri Lane)। আর তাও এক বার নয়, দুই বার। চলতি বছরে যে বিপর্যয় ধেয়ে এসেছে তাতে নতুন করে আরও ১৪টি বাড়ি ভাঙা পড়তে পারে বলে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের সমীক্ষায় উঠে এসেছে। যদিও প্রথমে তাঁরা জানিয়েছিলেন মাত্র ৯টি বাড়ি ভাঙতে হবে। এখন কিন্তু তাঁরা জানিয়েছেন ওই ৯টি বাড়ি ছাড়াও আরও ১৪টি বাড়ি ভাঙতে হবে। আর এই খবর ছড়িয়ে পড়তেই তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে বউবাজার এলাকায়। 

কলকাতা পুরনিগমের মেয়র তথা রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতর, আবাসন এবং পরিবহণ দফতরের মন্ত্রী ফিরহাদ হাকিম(Firhad Hakim) আগেই জানিয়েছিলেন, দুর্গা পিতুরি লেনে নতুন করে ক্ষতিগ্রস্থ বাড়িগুলির অবস্থা খতিয়ে দেখতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের দিয়ে সমীক্ষা করানো হবে। সেই মতো যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমীক্ষকেরা এলাকায় গিয়ে মোট ৩০টি বাড়ি খতিয়ে দেখেন। তারপরেই প্রাথমিক ভাবে তাঁরা জানিয়েছিলেন ৯টি বাড়ি ভাঙতে হবে। কিন্তু পরে পূর্ণাঙ্গ রিপোর্টে তাঁরা জানান ও ৯টি বাড়ি ছাড়াও আরও ১৪টি বাড়ি ভাঙতে হবে। যদিও বিশেষজ্ঞরা আরও দুই সপ্তাহ বাদে চূড়ান্ত একটি রিপোর্ট দেবেন বলে মেয়রকে জানিয়েছেন। তাই এখনই কোনও বাড়ি ভাঙার কাজে হাত দেওয়া হচ্ছে না বলেই কলকাতা পুরনিগম সূত্রে জানা গিয়েছে। তবে পুরনিগম থেকে এটাও জানানো হয়েছে যে,

 যাদবপুরের বিশেষজ্ঞরা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন, দুর্গা পিতুরি লেনে যে ১৪টি বাড়িকে নতুন করে ভাঙার জন্য চিহ্নিত করা হয়েছে সেই সব বাড়িতে আগেই ফাটল ধরেছিল। কিন্তু এখন দিন কে দিন সেই ফাটল আরও বাড়ছে। তাই বেশি দেরি করলে বিপদ আরও বাড়বে বলেই তাঁরা জানিয়েছেন। তবে কলকাতা পুরনিগমের তরফে মেয়র ফিরহাদ হাকিম ইস্ট ওয়েস্ট মেট্রো রেলের আধিকারিকদের জানিয়ে দিয়েছেন যে ১০টি বাড়ি এখনও পর্যন্ত ভাঙা পড়েছে, সেই সব বাড়ির জমিতে নতুন বাড়ি যাতে দ্রুত গড়ে তোলা যায় তার জন্য আগে থেকেই নকশা বানিয়ে রাখতে হবে। ভবিষ্যতে মাটির ‘আলগা ভাব’ চলে গিয়ে মাটি ‘শক্তপোক্ত’ হওয়ার পর সেখানে বাড়ি বানানোর অনুমতি দেওয়া হবে। তখন যাতে দ্রুত কাজ হয় তার জন্য এখন থেকেই বাড়ির নকশা তৈরি করে রাখতে হবে। তবে মেট্রো কর্তৃপক্ষের তরফে ফিরহাদকে অনুরোধ করা হয়েছে, যে সব বাড়ি নতুন করে আবার তৈরি করতে হবে তার ব্যায়ভার বহণ করার পাশাপাশি মেট্রো থেকে নকশা করেও দেওয়া হবে। কিন্তু সেই বাড়ি নির্মাণের দায়িত্ব যেন কলকাতা পুরনিগম নেয়। 

‘রাবণ খারাপ ছিলেন না’, বেফাঁস মন্তব্য করে বিপাকে পর্দার ‘সীতা’ সাই পল্লবী

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের

ক্ষেপে ড্রোনে লাথি কষালেন সঞ্চালক, ছিটকে গিয়ে লাগল তরুণী মডেলের ঠোঁটে, রক্তারক্তি কাণ্ড

‘৬, ৭ ও ৮ নম্বর ফর্মে পরিবর্তন করতে পারে না কমিশন’, জ্ঞানেশদের এক্তিয়ার বাঁধল সুপ্রিম কোর্ট

দিওয়ালি উপহার মোদি সরকারের, কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ বাড়ল ৩ শতাংশ

‘ভাবা’র লোভনীয় চাকরি ছেড়ে ‘বাবাজির’ জীবনকেই বেছে নিলেন M.Tech পাস যুবক

স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষে নিহত ৪৬, বন্ধ করা হল রেল পরিষেবা

মদ্যপ অবস্থায় উল্টোদিক ধরে গাড়ি নিয়ে ছুটছেন মহিলা কনস্টেবল, ভিডিয়ো ভাইরাল হতেই শোরগোল

মন্ত্রিত্ব বেঁচে গেল হরদীপ পুরীর, মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার উপনির্বাচনে লড়ছেন

‘আর ভোটে না দাঁড়ানোই ভাল’ বয়স মনে করিয়ে মমতাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ শুভেন্দুর

আত্মঘাতী তিনবারের প্যারা এশিয়ান গেমসের সোনাজয়ী নীরজ, কী এমন ঘটেছিল?

ঈশানকে পিছনে ফেলে ICC-এর ক্রমতালিকায় শীর্ষ স্থান দখল করলেন অভিষেক

দিঘায় ঢোকার মুখে দাঁড়িয়ে পড়ল তাম্রলিপ্ত এক্সপ্রেস, কী কারণে বিপত্তি?

তদন্তে গাফিলতির অভিযোগে অপসারিত হলেন কোচির পুলিশ কমিশনার