সেক্টর ফাইভে অফিস পাড়ায় বন্ধ ১২০০-র বেশি দোকান

বৃহস্পতিবার জোর করে তাঁদের দোকান বন্ধ রাখতে বলা হয় বলে অভিযোগ। বেশ কয়েকজন দোকানদারকে সংগঠনের লোকজন মারধর করেছে বলেও অভিযোগ উঠেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: জোর করে ১২০০ এর বেশি দোকান বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠল সল্টলেক সেক্টর ফাইভে। সেক্টর ফাইভ হকার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন নামে এক সংগঠনের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। সপ্তাহের মাঝে কাজের দিনে বহু সংখ্যক দোকান বন্ধ থাকায় সমস্যায় পড়েন অফিসকর্মীরা। বৃহস্পতিবার জোর করে তাঁদের দোকান বন্ধ রাখতে বলা হয় বলে অভিযোগ। বেশ কয়েকজন দোকানদারকে সংগঠনের লোকজন মারধর করেছে বলেও অভিযোগ উঠেছে। ইতিমধ্যে ইলেক্ট্রনিক্স কমপ্লেক্স থানায় আক্রান্ত দোকানদাররা অভিযোগ দায়ের করেছেন।

দোকানদের অভিযোগ, সম্প্রতি সেক্টর ফাইভ হকার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন নামে এক সংগঠন গড়ে তুলেছে কয়েকজন ব্যক্তি। আর সেই সংগঠনের তরফে জোর করে তলা আদায় করা হচ্ছে। বুধবার দোকানদারদের কাছ থেকে চিরকুটের বিনিময়ে ১০০ থেকে ১৫০ টাকা করে তোলা হয় বলে অভিযোগ। বৃহস্পতিবার ওই সংগঠনের মিটিং থাকায় সেক্টর ফাইভে ১২০০ এর বেশি দোকান বন্ধ রাখার নিদান ওই সংগঠন। এই হুমকির বিরোধিতা করেন দোকানদাররা। বেশ কয়েকজন দোকান খুলতে গেলে তাঁদের ওপর ওই সংগঠনের লোকজন চড়াও হয় বলে অভিযোগ। অশ্রাব্য ভাষায় গালাগালি করা ও হুমকি দেওয়ার সঙ্গে আরও অভিযোগ, দোকান খুলতে গেলে দোকাদারদের মারধর করা হয়। এদিন সেক্টর ফাইভের ৩০ জনের বেশি দোকানদার ইলেক্ট্রনিক্স কমপ্লেক্স থানায় অভিযোগ দায়ের করেন। আক্রান্ত হকারদের অভিযোগ, বাবুসোনা মণ্ডল এবং ভবতোষ সরকারের নেতৃত্বে এই জোর জুলুম করা হচ্ছে। দোকান বন্ধ রাখা হকারদের একজন জানান, তারা স্বেচ্ছায় দোকান বন্ধ রাখেননি। তাঁদের গালাগালি দিয়ে, হুমকি দিয়ে দোকান বন্ধ রাখতে বলেছে ওই সংগঠন। খুলতে গেলে মারধর করা হয় বলে অভিযোগ তাঁর।

খালি পকেটেই দামি উপহারের শখ! প্রেমিকাকে খুশি করতে গিয়ে শ্রীঘরে কিশোর

দিল্লি অগ্নিকাণ্ড: জীবন বাঁচাতে দোতলা থেকে ঝাঁপ দুই মহিলার, ভাইরাল ভিডিও

৬১-তে তৃতীয় বিয়ে, আগামী মাসেই প্রেমিকা গৌরীর সঙ্গে সাতপাকে বাঁধা পড়বেন আমির

পুলিশের চোখে ধুলো দিয়ে চলন্ত প্রিজন ভ্যান থেকে চম্পট দাগি আসামি, চাঞ্চল্য মুর্শিদাবাদে

সামান্য পারিবারিক কলহের জেরে স্ত্রীকে গলা কেটে খুন পাষণ্ড স্বামীর

শ্লীলতাহানি ও ফ্ল্যাট দখলের অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার

আইপিএলের পর দ্বিগুণ বৈভবের ব্র্যান্ড ভ্যালু, বিজ্ঞাপনের জন্য কত নিচ্ছেন জানেন?

‘টাকা দিয়ে অযোগ্যরা কাজ পেয়েছেন’, টলিউডে শুরু হচ্ছে SIR, বড় ঘোষণা পাপিয়ার

তৃণমূলে ফাটল আরও চওড়া, শুভেন্দুর প্রশাসনিক বৈঠকে হাজির ফিরহাদ-কুণাল

চালু হল ‘অন্নপূর্ণা যোজনা’র অনলাইন পোর্টাল, জেনে নিন আবেদন পদ্ধতি

দিল্লিতে রেস্তোরাঁয় বিধ্বংসী অগ্নিকাণ্ড, ঝলসে মৃত্যু ২১ জনের

‘আসি যাই, মাইনে পাই’ দিন‌ শেষ, কর্মীদের হাজিরা নিয়ে কড়া বার্তা অর্থ দফতরের

বুধেই ২৮ লক্ষের বেশি অ্যাকাউন্টে ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা, জানালেন মুখ্যমন্ত্রী

দলের সব কমিটি-সংগঠন ভেঙে বড় বার্তা দিল তৃণমূল কংগ্রেস