শাহ সফরের দিনেই বিজেপি কর্মীর রহস্য মৃত্যু, সিআইডি তদন্তের দাবি

টালা ব্রিজ সংলগ্ন কাশীপুর রেল কলোনির ঘটনা। ঘটনায় এলাকা জুড়ে ছড়িয়েছে চাঞ্চল্য। ঘটনাস্থলে স্থানীয় পুলিশ ও জিআরপি এসেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে ২ দিনের সফরে অমিত শাহ। শুক্রবার তাঁর সফর দ্বিতীয় দিনের। আর এদিন সকালেই উদ্ধার হল এক বিজেপি (BJP) কর্মীর  ঝুলন্ত দেহ। রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। টালা ব্রিজ সংলগ্ন কাশীপুর রেল কলোনির ঘটনা। ঘটনায় এলাকা জুড়ে ছড়িয়েছে চাঞ্চল্য। ঘটনাস্থলে স্থানীয় পুলিশ (Police) ও জিআরপি (GRP) এসেছে। জানানো হয়েছে, তদন্ত চলছে। স্থানীয়দের দাবি সিআইডি (CID) তদন্তের।

মৃত যুবকের নাম অর্জুন চৌরাশিয়া। শুক্রবার সকালেই এলাকার একটি পরিত্যক্ত রেল (Rail) কোয়ার্টার থেকে উদ্ধার করা হয় ঝুলন্ত দেহ। স্থানীয়রা তা দেখতে পায়। এরপরেই ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। খবর দেওয়া হয় স্থানীয় থানায়। চিৎপুর থানার পুলিশ ঘটনাস্থলে আসে। এলাকাবাসীরা ততক্ষ্ণণে দেহ ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেছে। রহস্যজনক ভাবে, সিলিং থেকে ফাঁস লাগানো হলেও মৃত যুবকের পা ছুঁয়ে ছিল মাটিতে। মাটিতে পা লেগে থাকলে মৃত্যু সম্ভব নয়। এলাকাবাসীদের দাবি, এটা আত্মহত্যা না, খুন। খবর লেখা পর্যন্ত জানা গিয়েছে, মৃতদেহ (Dead Body) উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে পুলিশ। পরিবারের অভিযোগ, খুন করা হয়েছে অর্জুনকে। 

পুলিশ সূত্রে জানানো হয়েছে, মৃতের পকেট থেকে মোবাইল ও ৫১০ টাকা পাওয়া গিয়েছে। কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি। এদিকে ঘটনার তদন্তে চিৎপুর থানার পুলিশ। পাশাপাশি তদন্তে নেমেছে জিআরপি। স্থানীয়দের দাবি, সিআইডি তদন্তের। পুলিশ জানিয়েছে, খুন না আত্মহত্যা তা খতিয়ে দেখা হচ্ছে। খুন হলে এই ঘটনায় কে বা কারা জড়িত আর কেন খুন তাও খতিয়ে দেখা হবে। আপাতত রহস্য মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। নেমে এসেছে শোকের ছায়া।

‘পড়ুয়ারা সাহসিকতা দেখিয়েছে’, আরশোলাদের আন্দোলনকে সমর্থন সলমান খানের

পড়ুয়াদের আন্দোলনকে সমর্থন সলমান খানের

পড়ুয়াদের নিশানায় থাকা ধর্মেন্দ্র প্রধান ৩০ বছর আগে প্রশ্ন ফাঁসের প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন

সুস্থ থাকতে ও ওজন নিয়ন্ত্রণে রাখতে কোন স্যুপ খাওয়া উপকারী?

শোওয়ার আগে এক চামচ পিনাট বাটার! সারারাত নিশ্চিন্তে ঘুমোতে সাহায্য করবে

৭ লক্ষ টিকিট বিক্রি, মুক্তির আগেই ২৩ কোটি টাকা আয় করে ফেলল বিজয়ের ‘Jana Nayagan’

‘৫ বছরে তিনবার নিট প্রশ্ন ফাঁস, জবাবদিহিতা নেই’, এবার সুর চড়ালেন বিজেপিত্যাগী আন্নামালাই

WBSEDCL-গ্রাহকদের সুখবর, এবার থেকে প্রতি মাসে দিতে হবে বিদ্যুতের বিল

‘প্রতিবাদ ও ভিন্নমত গণতন্ত্রের অপরিহার্য অংশ’, যন্তরমন্তরে ধর্নাকে সমর্থন নিটের শীর্ষস্থানাধিকারীর

রাজ্য সরকারি কর্মচারীদের সুখবর, সপ্তম পে কমিশন গঠন করল শুভেন্দু সরকার

৫৭ বছরের ছোট তরুণীকে বিয়ে, সাতক্ষীরার সাংসদকে বহিষ্কার করল জামায়াতে ইসলামী

অঙ্গনওয়াড়িতে ডিম কিনতে বরাদ্দ বৃদ্ধি রাজ্যের, বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

‘আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না করলে অনশন ভাঙব,’ কেন্দ্রকে বার্তা ওয়াংচুকের

‘১০ বছরে ১৫২ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে’, মোদি সরকারকে নিশানা রাহুলের