চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘নবান্ন অভিযানে’ নাশকতার ছক বিজেপির, আটক ২ নেতা

নিজস্ব প্রতিনিধিঃ আরজি কর কাণ্ডের প্রতিবাদে আগামীকাল অর্থাৎ মঙ্গলবার ২৭ অগস্ট নবান্ন অভিযানের ডাক দিয়েছে ‘পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ’ নামের একটি সংগঠন। আর  এই অভিযানের নামে অশান্তি ছক , ভিডিও প্রকাশ করে এমনটাই দাবি করেছে রাজ্যের শাসক দল। এবার তৃণমূলের প্রকাশ করা ভিডিও দেখেই পুলিশের হাতে আটক হল বিজেপির দুই নেতা।

ধৃতরা হলেন পশ্চিম মেদিনীপুরের ঘাটালের  দুই বিজেপি নেতা বাবলু গঙ্গোপাধ্যায় এবং সৌমেন চট্টোপাধ্যায়।  তবে এখন পর্যন্ত ধৃতদের খোঁজ পাওয়া যায়নি। বাবুল হলেন ঘাটাল থানার খড়ার পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের একমাত্র বিজেপি কাউন্সিলর। অন্যদিকে ধৃত  বিপ্লব মাল হলেন চন্দ্রকোনা ২ ব্লকের বিজেপির মণ্ডল সভাপতি। তবে এনারা দুজনের পলাতক। তাদেরকে খুঁজতে শুরু হয়েছে তল্লাশি।

 এই প্রসঙ্গে পুলিশ  সুপার ধৃতিমান সরকার জানিয়েছেন,’ ভিডিও সামনে আসার পরেই দুজনকে আটক করা হয়েছে। তাদেরকে খুঁজতে শুরু হয়েছে তল্লাশি।‘  অন্যদিকে সোমবার সাংবাদিক সম্মেলন করে তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, ‘বেআইনি, অবৈধ ভাবে কালকের নবান্ন অভিযান ডাকা হয়েছে। সোশাল মিডিয়ায় লোক খেপিয়ে অরাজকতা তৈরির চেষ্টা চলছে। যারা বাংলায় প্রত্যাখ্যাত হয়েছে, তারা উস্কানি দিয়ে হিংসা করাতে চাইছে। শকুনের রাজনীতি চলছে । ‘ আর এই বক্তব্যের পরেই  তাঁর বক্তব্যের সমর্থনে দু’টি গোপন ভিডিয়োও প্রকাশ করেছেন কুণাল । সেই ভিডিওতে শোনা যায় কেউ বলেছেন, ‘বডি পড়বেই। রাবার বুলেট চলবে।‘ আর এই ভিডিও সামনে আসতেই   পুলিশের হাতে আটক হল  বিজেপি নেতা।

Published by:

Share Link:

More Releted News:

শেক্সপিয়ার সরণীর গঙ্গা – যমুনা অ্যাপার্টমেন্টের বাসিন্দাদের ঘরে ঘরে প্রচারে মমতা

‘ডাল মে কুছ কালা..’, কলকাতায় গোপন বৈঠক আধা সেনার শীর্ষ কর্তাদের

বুলডোজার নীতিতে বিশ্বাসী নই, যোগী আদিত্যনাথের উল্টো সুর শমীকের গলায়

‘বাঙালি’ ওসিদে’র চাকরি খেয়ে নেওয়ার হুমকি ‘অবাঙালি’ মনোজ আগরওয়ালের

সিভিক ভলান্টিয়ার–ভিলেজ পুলিশ–গ্রিন পুলিশদের নিয়ে নয়া নির্দেশ নির্বাচন কমিশনের

২৮ এপ্রিল পর্যন্ত ইডি হেফাজতে ব্যবসায়ী জয় কামদারকে রাখার নির্দেশ আদালতের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ