হঠাৎ নবান্নে নওশাদ, সাক্ষাৎ করতে চান মুখ্যমন্ত্রীর সঙ্গে

বুধবার দুপুর ৩টে ১০ মিনিট নাগাদ এসেছেন নওশাদ।

Share:

নিজস্ব প্রতিনিধি: দু’দিন ধরে উত্তপ্ত ভাঙড়। তার মাঝেই বুধবার হঠাৎ করে নবান্নে (NABANNA) এলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। সূত্রের খবর, তিনি দেখা করতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। 

নবান্ন সূত্রে খবর, বুধবার দুপুর ৩টে ১০ মিনিট নাগাদ এসেছেন নওশাদ। নবান্নের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ আধিকারিকদের জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান তিনি। আপাতত, অপেক্ষা করছেন আইএসএফ বিধায়ক। তবে কেন তিনি নবান্নে? জানা যায়নি এর উত্তর। 

উল্লেখ্য, গত ২ দিন ধরে উত্তপ্ত ভাঙড়। বোমাবাজি, গুলি, ইট-পাথর- কাচের বোতল বৃষ্টি বা লাঠি- বাঁশ নিয়ে মারধর, পথ অবরোধ বাদ থাকেনি কিছুই। তৃণমূলের অভিযোগ, তাণ্ডব চালাচ্ছে আইএসএফ। অন্যদিকে ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্টের পাল্টা অভিযোগ, তাণ্ডব চালাচ্ছে সবুজ শিবির।

গতকাল ভাঙড়ে নবজোয়ার কর্মসূচি করেছিলেন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার জানা গিয়েছে, অশান্ত ভাঙড়ের খবর নিয়েছেন তিনি। এলাকায় শান্তি বজায় রাখার বার্তা দিয়েছেন, তাঁর বক্তব্য, মনোনয়ন থেকে নির্বাচনে সকলে অংশগ্রহণ করুক শান্তিপূর্ণ ভাবে। 

প্রসঙ্গত, আজও উত্তপ্ত ভাঙড়। গতকাল রণক্ষেত্র হয়েছিল ভাঙড়- ১। আজ উত্তপ্ত ভাঙড়- ২। চলেছে গাছের গুঁড়ি ফেলে হাইওয়ে অবরোধ। বর্তমানে পুলিশ ও র‍্যাফের তৎপরতায় পরিস্থিতি কিছুটা স্বাভাবিক। উত্তেজনা নিয়ন্ত্রণে আনতে গতকালের মতো আজও কাঁদানে গ্যাস ছোঁড়ে পুলিশ। 

পিৎজা খেতে ভালোবাসেন? ময়দা ছাড়াই তৈরি করুন হাই-প্রোটিন স্পেশাল রেসিপি

অফিস পার্টিতে গিয়ে রহস্যজনক মৃত্যু ২৭ বছর বয়সী ইঞ্জিনিয়ারের, তদন্তে পুলিশ

‘ইরানের সঙ্গে শান্তি চুক্তি প্রায় ভেস্তে দিয়েছিলেন’, বন্ধু নেতানিয়াহুকে নিয়ে চাঞ্চল্য মন্তব্য ট্রাম্পের

ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ বিমান হামলা, নিহত ৯

প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলা: সমনে সাড়া দিয়ে ইডির দফতরে অভিষেক

৩ বছরের শিশুকে প্রলোভন দেখিয়ে অপহরণ করে ধর্ষণ, গ্রেফতার ১

৫-১ গোলে তিউনিসিয়াকে হারিয়ে বিশ্বকাপে যাত্রা শুরু সুইডেনের

যুদ্ধ শেষ হচ্ছে ঘোষণা হতেই ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করল চার দেশ

বন্ধ হচ্ছে ইরান-আমেরিকার যুদ্ধ, জানুন কোথায়-কখন স্বাক্ষরিত হবে ‘শান্তি চুক্তি’

‘দলবদলু’দের নিশানা করা দলেই ‘ঠাঁই’ নিচ্ছেন কাকলি-শতাব্দী-দেবরা

দিল্লিতে তারেক রহমানের তথ্য উপদেষ্টাকে ঢুকতে বাধা, আড়াই ঘন্টা বসিয়ে রাখা হল বিমানবন্দরে

পাকিস্তানের বিরুদ্ধে ইতিহাস গড়ে বিশেষ একজনের আশীর্বাদকে কৃতিত্ব দিলেন দীপ্তি শর্মা

ফ্লিপকার্টে স্যামসাং Samsung Galaxy S25 Edge-এ বাম্পার অফার, জেনে নিন নতুন দাম

দাম কমতেই চর্চায় Google Pixel 10 , অফার শুনলে অবাক হবেন