রাজ্যে কার্যকর হচ্ছে জাতীয় শিক্ষানীতি, স্নাতক কোর্স এখন ৪ বছরের

রাজ্যের বামপন্থী ছাত্র সংগঠনগুলি এই নীতির বিরোধিতা করে আসছিল শুরু থেকেই। তাঁদের দাবি, এর ফলে শিক্ষার বেসরকারিকরণ করা হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি বছরেই রাজ্যে কার্যকর হচ্ছে জাতীয় শিক্ষানীতি। এই বছর থেকে স্নাতক কোর্স হবে ৪ বছরের। বুধবার রাজ্য শিক্ষা দফতরের তরফে একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে এ কথা জানানো হয়েছে।

শিক্ষা দফতরের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৩-২৪ শিক্ষাবর্ষ থেকেই রাজ্যের সরকারি, সরকার পোষিত এবং সরকারি সাহায্যপ্রাপ্ত উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিতে চার বছরের স্নাতক পাঠক্রম চালু হয়ে যাবে। তবে একই পোর্টালের মাধ্যমে কলেজে ভর্তির যে প্রক্রিয়া চালু করার পরিকল্পনা ছিল, তা এখনই কার্যকর হচ্ছে না। অর্থাৎ কলেজে ভর্তির জন্য পড়ুয়াদের সংশ্লিষ্ট কলেজের ওয়েবসাইটে আবেদন করতে হবে।

উল্লেখ্য গত শুক্রবার রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেছিলেন, ‘চার বছরের স্নাতকোত্তর পাঠক্রম এবং কেন্দ্রীয় অভিন্ন পোর্টালের মাধ্যমে ভর্তির পরিকাঠামো খতিয়ে দেখা হচ্ছে। মুখ্যমন্ত্রীর সঙ্গে শেষ ধাপের আলোচনা বাকি। সবুজ সঙ্কেত পেলেই জানাব।’ অবশেষে বুধবার রাজ্য শিক্ষা দফতর নিজেদের অবস্থান জানিয়ে দিল। জাতীয় শিক্ষানীতি মেনে রাজ্যে চার বছরের স্নাতক পাঠক্রমে ছাড়পত্র দিল শিক্ষা দফতর। প্রসঙ্গত ইতিমধ্যে জাতীয় শিক্ষানীতি মেনে চার বছরের স্নাতক পাঠক্রম চালু করেছে রাজ্যের সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয় এবং সিস্টার নিবেদিতা বিশ্ববিদ্যালয়। তবে রাজ্যের বামপন্থী ছাত্র সংগঠনগুলি এই নীতির বিরোধিতা করে আসছিল শুরু থেকেই। তাঁদের দাবি, এর ফলে শিক্ষার বেসরকারিকরণ করা হবে।

গাড়ির শব্দে অতিষ্ঠ হয়ে ভয়ংকর কাণ্ড, আইনজীবীর গাড়ি জ্বালিয়ে নিজেই ভিডিও করলেন যুবক

দুবাই নাকি তুরষ্ক? কোথায় আছেন ‘পাথর সম্রাট টুলু মণ্ডল? সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র

বড়সড় ভাঙন, সুর বদলে মমতার প্রশংসা ঋত শিবিরে থাকা একাধিক বিধায়কের

বাস্তব জীবনে কেমন স্বামী চান? খুল্লামখুল্লা জানিয়ে দিলেন ‘রামায়ণ’-এর সীতা

জগদ্ধাত্রী পুজোয় চন্দননগরে এবার নতুন চমক,পর্যটকদের জন্য একগুচ্ছ পরিকল্পনা রাজ্য সরকারের

‘এক্সপ্রেসওয়েতে ঘন্টায় ১২০ কিমি গতি পর্যন্ত চলাচলকারী গাড়িকে জরিমানা নয়’, নির্দেশ গড়কড়ির

শ্রীরামপুরে সঙ্গী যুবতীর পেটে কাঁচি ঢুকিয়ে দিল যুবক , গ্রেফতার অভিযুক্ত

বাবা-মার চোখের আড়াল হতেই বিপত্তি! বাড়ির পাশের জলাশয়ে ডুবে মৃত্যু দেড় বছরের শিশুর

‘বাংলাদেশ থেকে পালিয়ে আসা হিন্দুদের নাগরিকত্ব দেব’, রায়গঞ্জে ঘোষণা শুভেন্দুর

ইউক্রেনের রেল স্টেশনের প্ল্যাটফর্মে আছড়ে পড়ল রুশ ড্রোন, নিহত কমপক্ষে ১৩

হাইকোর্টে বড় স্বস্তি রাজ্য সরকারের, কলকাতার পুরভোট নিয়ে অন্তর্বর্তী আদেশের আর্জি খারিজ

বোনের আত্মহত্যার শোকে তিন সন্তানকে নিয়ে কুয়োয় ঝাঁপ দিদির

দরজা খুলতেই ভয়াবহ দৃশ্য! একই ফ্ল্যাটে তিন ভাই-বোনকে যেভাবে দেখল পুলিশ…

স্বামী নয় অভিষেক শর্মার মঙ্গল কামনায় করবা চৌথ পালন করলেন তরুণী, ভাইরাল ভিডিও