পতাকা উত্তোলন করতে গিয়ে বিজেপি নেতৃত্ব দেখল দড়ি নেই, চরম অস্বস্তিতে পদ্মশিবির

নিউটাউন বাসস্ট্যান্ডে এদিন জাতীয় পতাকা উত্তোলন এবং ভারতমাতা পুজোর আয়োজন করা হয়েছিল। তার জন্য আনা হয়েছিল ১২৫ ফুটের পতাকাও।

Share:

নিজস্ব প্রতিনিধি: জাতীয় পতাকা (NATIONAL FLAG) উত্তোলন করতে গিয়ে বিজেপি (BJP) নেতৃত্ব দেখল পতাকা আছে, নেই দড়ি। আর এতেই চরম বিপাকে পড়েছে বিজেপি। খবর পাওয়া মাত্রই ছুটে এসেছেন বিজেপির প্রথম সারির নেতৃত্ব। যে পতাকা উত্তোলন করার কথা ছিল, তা উত্তোলন হয়নি। অবশেষে ‘লজ্জা’ ঢাকতে তোলা হয় অন্য পতাকা। বিজেপির অবশ্য অভিযোগ, ‘চক্রান্ত’।

নিউটাউন বাসস্ট্যান্ডে এদিন জাতীয় পতাকা উত্তোলন এবং ভারতমাতা পুজোর আয়োজন করা হয়েছিল। তার জন্য আনা হয়েছিল ১২৫ ফুটের পতাকাও। সবই ঠিক ছিল কিন্তু উত্তোলন করার জন্য দড়িতেই নজর ছিল না পদ্মশিবিরের। বিজেপি বিরোধীদের আক্রমণ, ‘বিজেপি মানেই লক্ষ্যের চেয়ে উপলক্ষ্য বেশি। বিজেপি মানেই ‘দেশপ্রেমের নাটক’। এদের সাধারণজ্ঞান টুকু পর্যন্ত নেই।

চরম অস্বস্তিতে পড়ে বিজেপির সাফাই, দড়ি চুরি করা হয়েছে। স্থানীয় থানায় অভিযোগও দায়ের করা হয়েছে এই অভিযোগ জানিয়ে। এদিকে ‘চরম বিপর্যয়’- এর খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে এসেছেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য ও রাহুল সিনহা। পদ্মবিরোধী শিবিরগুলির কটাক্ষ, ‘গো- বলয়ের দল গরু বাঁধতে ওই দড়ি নিয়ে গিয়েছে’।

ফের রবিবার ৮ ঘণ্টা বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, জেনে নিন বিকল্প পথ

রেশন কার্ড বন্ধক রেখে সরকারি খাদ্যসামগ্রী আত্মসাৎ, পুলিশের হস্তক্ষেপে চক্রের হদিশ

বিজেপিতে সামিলের মরিয়া চেষ্টা রচনার, পাত্তাই পেলেন না মন্ত্রীর কাছে

মুম্বইয়ে ৮.৯ কোটি টাকায় চারটি ফ্ল্যাট বিক্রি করে বিপুল লাভ করলেন কৃতি শ্যানন

রাষ্ট্রদূতের দায়িত্ব নিতে ঢাকায় দীনেশ ত্রিবেদী, ‘পুশ ব্যাক’ নিয়ে মন্তব্য এড়ালেন

মুখ্যমন্ত্রী শুভেন্দুর ঢালাও প্রশংসা সিপিএম বিধায়ক মোস্তাফিজুরের, দলবদলের জল্পনা!

হাতির পিঠে সস্ত্রীক জঙ্গল সাফারি, গরুমারার বন্যপ্রাণী দেখে মুগ্ধ পঞ্চায়েত মন্ত্রী

ঘনিয়ে আসছে বিপদ, ফের অভিষেকের দুয়ারে সিআইডি

চাঙা শেয়ারবাজার, একদিনেই লগ্নিকারীদের ‘লক্ষ্মীলাভ’ ১০ লক্ষ কোটি টাকা

বিপদ বাড়ল মমতার, ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে এফআইআর দায়ের

‘টাটাকে বাংলায় ফিরিয়ে আনব’, দৃপ্ত কণ্ঠে ঘোষণা শুভেন্দুর

যুগের অবসান, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর কেন উইলিয়ামসনের

গায়ের জোরে অন্যের বাড়ি দখল করে বসবাস! গায়ক শিলাজিতের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

দরিদ্র বৃদ্ধা মহিলার সরকারি ভাতার টাকা ঢুকছে অন্য ব্যক্তির অ্যাকাউন্টে