আমির খানের বিরুদ্ধে নতুন মামলা হেয়ার স্ট্রিট থানায়

গত ৫ অক্টোবর অভিযোগকারী যুবক হেয়ারস্ট্রিট থানায় অভিযোগ দায়ের করেছেন। তিনি জানান, প্রতারণার শিকার তিনিও হয়েছেন অন্যান্যদের মতই

Share:

নিজস্ব প্রতিনিধি: গার্ডেন রিচের ব্যবসায়ী আমির খানের (AMIR KHAN) বিরুদ্ধে দায়ের হল নতুন মামলা। এই মামলা দায়ের করা হয়েছে হেয়ার স্ট্রিট থানায়। তাঁর বিরুদ্ধে এই অভিযোগও প্রতারণার। এর আগে পার্কস্ট্রিট থানায় দায়ের হয়েছিল মামলা। সেই মামলা দায়ের করেছিল ফেডারেল ব্যাঙ্ক। তারপরে হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ জানান এক যুবক। তিনি জানিয়েছেন, ই- নাগেটস গেমিং অ্যাপে খেলে কয়েক লক্ষ টাকা খুইয়েছেন। সেই অভিযোগের ভিত্তিতেই কলকাতা পুলিশ দায়ের করেছে নতুন মামলা।

কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের অন্তর্গত ব্যাংক জালিয়াতি দমন শাখা নতুন মামলার  তদন্তভার নিয়েছে। আর এই মামলাতে আদালতে তাঁকে পেশ করা হলে তাঁর ১৪ দিনের জেল হেফাজত হয়। মানে আগামী ২১ অক্টোবর পর্যন্ত সেই হেফাজতের মেয়াদ। তাঁকে জেরা করে তদন্তকারী আধিকারিকরা জানতে চাইবেন, এই জাল কত দূর বিস্তৃত, আরও কারা জড়িত এই চক্রে- প্রতারণার শিকার কতজন? আমির-চক্রে যারা প্রতারিত, তাঁদেরও খোঁজ চালাচ্ছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, গত ৫ অক্টোবর অভিযোগকারী যুবক হেয়ারস্ট্রিট থানায় অভিযোগ দায়ের করেছেন। তিনি জানান, প্রতারণার শিকার তিনিও হয়েছেন অন্যান্যদের মতই। অভিযোগ, তাঁর অ্যাপে গেম খেলার পারমিশন বন্ধ হয়ে যায়। তাঁর অ্যাকাউন্ট পরে ডিসেবেলও করে দেওয়া হয়। আর এই ভাবেই তাঁর খোয়া গিয়েছে লক্ষাধিক টাকা।

স্কুলে যাওয়ার নামে বেড়াতে গিয়ে ‘পাচারকারী’র খপ্পরে ৩ কিশোরী, চাঞ্চল্য বেলডাঙায়

চিকেন বিরিয়ানি খাওয়ায় তিন মাসের জেল হবে? প্রশ্ন তুললেন খোদ সুপ্রিম কোর্টের বিচারপতি

প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিকর পোস্টার প্রদর্শন, শ্রীলেখা মিত্র-র বিরুদ্ধে এফআইআর দায়ের

‘বিধবা’ ভাতা পাচ্ছেন পুরুষ! লালগোলায় মহিলার নামে প্রায় ৪০ হাজার টাকা যুবকের অ্যাকাউন্টে

গালে ভালবাসার চুমু! প্রেমিকের বাহুডোরে ধরা দিলেন হৃতিকের প্রাক্তন স্ত্রী সুজান

প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীকে নিয়ে কুরুচিকর মন্তব্যের অভিযোগ, বারুইপুরে গ্রেফতার যুবক

হাসপাতালের ঘরে স্যানিটাইজার ছড়াতেই ছটফট করে প্রাণ গেল রোগীর, চাঞ্চল্য দুর্গাপুরে

বিতর্কিত মন্তব্যের জেরে আরও চাপে হুমায়ুন কবীর, গ্রেফতার অনুগামী সেলিম শেখ

সোমে শহরের রাস্তায় গড়াবে না ওলা-উবেরের চাকা! যাত্রী ভোগান্তির আশঙ্কা

‘ধর্মতলায় পড়ুয়াদের মিছিলে ঢুকে পড়েছিল জামাত-মৌলবাদীরা,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর়

১৫ অগস্ট উপলক্ষে রাজ্য জুড়ে টানা ৯ দিন ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচি, জানুন সমস্ত গাইডলাইন

‘সাহস, দক্ষতা ও কৌশলের মাধ্যমে শত্রুপক্ষ খতম হয়েছিল,’ কার্গিল বিজয় দিবসে জানালেন প্রাক্তন জওয়ান কিংশুক

শ্রী চৈতন্যদেবের নামে হবে বিশ্ব বাংলা সরণি, সিদ্ধান্ত শুভেন্দুর সরকারের

‘রাজ্যে শ্য়ামাপ্রসাদের সরকার, বাবরের নয়’, ধর্মতলায় বিক্ষোভকাণ্ডে বামেদের তোপ শমীকের