‘নির্মল ঘোষ যে কমিটিতেই থাকুন, গ্রেফতার হবেন’, স্পষ্ট বার্তা অর্জুন সিংয়ের

Share:

নিজস্ব প্রতিনিধি: কালীঘাট তৃণমূল ছেড়ে নাকি ঋতব্রত শিবিরে নাম লিখিয়েছেন পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ। তোলাবাজি মামলায় দীর্ঘদিন ধরে বেপাত্তা ছিলেন তিনি। হঠাৎ করেই তাঁর এই উদয় নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। যদিও ঋতব্রত, আখরুজ্জামানরা জানিয়েছেন, উনি আচমকা তাঁদের বৈঠকের মাঝে ঢুকে পড়েছেন। এই বিতর্কের মধ্যেই নির্মল ঘোষকে নিয়ে এবার কড়া মন্তব্য করলেন রাজ্যের পরিবহন মন্ত্রী অর্জুন সিং। স্পষ্ট বার্তা দিয়ে বলেছেন, ‘পুলিশ পুলিশের কাজ ঠিক করবে। উনি যার সঙ্গেই খাকুন, যে কমিটিতেই থাকুন না কেন উনি গ্রেফতার হবেন।’

রাজ্যে সরকার বদল হতেই দুর্নীতির বিরুদ্ধে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই বার্তার পর থেকেই রাজ্যে অ্যাকশন মোডে রয়েছে পুলিশ। একের পর এক প্রাক্তন তৃণমূল বিধায়ককে গ্রেফতার করা হচ্ছে দুর্নীতি, তোলাবাজির অভিযোগে। বাদ যাচ্ছেন না রাজ্যের প্রাক্তন মন্ত্রীরাও। নির্মল ঘোষের নাম সামনে এসেছে আর জি করের ঘটনার পর থেকেই। এমনকি পানিহাটির তৎকালীন তৃণমূল বিধায়কের ভূমিকা তদন্তকারীদের স্ক্যানারে রয়েছে। তার মধ্যেই অর্জুন সিংয়ের মন্তব্যে বঙ্গ রাজনীতিতে ঝড় উঠেছে। গুঞ্জন শুরু হয়েছে এবার কি তাহলে গ্রেফতার হবেন র্মল ঘোষ। 

আরও পড়ুন: স্বামীর গুলিতে প্রাণ হারালেন ভারতীয় বংশোদ্ভূত গুগল কর্মী, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ছেলে

অন্যদিকে শনিবার (১১ জুলাই) ঋতব্রত-তৃণমূলের বৈঠক শেষ হওয়ার পর নির্মল ঘোষ বলেন, ‘বৈঠকে আমন্ত্রণ করেছিল। আমি এসেছি। কথা হয়েছে। কী সিদ্ধান্ত হয়েছে পরে সময় মতো  জানানো হবে।’ নির্মল ঘোষ  এটাও জানান যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর কথা হয়েছে। আগামীতে কি হয় সেই দিকে নজর থাকছে রাজনৈতিক মহলের। 

হাইকোর্টের তিরস্কারের পরেই গণেশ চতুর্থী উপলক্ষে ১০ দিন মদ বিক্রি বন্ধের নির্দেশ প্রত্যাহার

এবার পুজোয় পাহাড়-সমুদ্র নয়, ঘুরে আসুন ‘বাংলার আমাজন’

রানে ফিরলেন বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ইতিহাস গড়লেন

ওষুধ খেয়েও লাগামহীন রক্তচাপ? এই ৫ ভুলেই হতে পারে হার্ট অ্যাটাক

পুজোর আগে ‘গ্লাস স্কিন’ চান? বাড়িতে বানান চাল-লবঙ্গের এই ঘরোয়া জেল

প্রকাশ্যে মুম্বইয়ের ‘লালবাগচা রাজা’র প্রথম ঝলক, দেখে নিন

বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃণমূলের সমর্থনে ফের পঞ্চায়েতের দখল নিল বিজেপি

চন্দননগর স্ট্র্যান্ডে ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে জমিয়ে ফুচকা খেলেন পর্যটনমন্ত্রী ও বিধায়ক

চট্টগ্রামে ডেরা বেঁধে সাইবার প্রতারণা, পাকিস্তান-চিনের ২৬ নাগরিক পাকড়াও

জোর ধাক্কা সৌদি-আমেরিকার, বাব আল-মান্দেব প্রণালি দখলে নিল হুতিরা

ফুটবলের জন্য রাজ সিংহাসন ফিরিয়ে দিলেন উগান্ডার ফুটবলার, চেনেন তাঁকে?

রাজ্যের রাস্তা-সেতুর নামকরণের জন্য কার্তিক মহারাজকে মাথায় রেখে কমিটি গড়ল নবান্ন

রাজি নন কেউ, নন্দীগ্রাম ও রেজিনগরে প্রার্থী খুঁজতে কালঘাম ছুটছে ঋতব্রত শিবিরের

জিনপিং ভারতে পা রাখার পূর্বেই দিল্লিতে দলাই লামার আত্মজীবনী প্রকাশ