‘কোনও বৈধ ভোটারের নাম বাদ যাবে না’, আশ্বাস জ্ঞানেশের

Share:

নিজস্ব প্রতিনিধি : শান্তিপূর্ণ ভোট করতে বদ্ধপরিকর কমিশন। তাই বাংলাতে ভোট প্রস্তুতি খতিয়ে দেখা হচ্ছে, সাংবাদিক বৈঠকে জানালেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। তিনি আরও বলেছেন, এটা গণতন্ত্রের উৎসব। বাংলার সকল ভোটাররা নিজেদের ভোটদান করবেন। কোনও বৈধ ভোটারের নাম বাদ যাবে না। নজরদারি চালাবেন কমিশনের আধিকারিকরা। নির্বাচনের কাজে নিযুক্ত আধিকারিকদের কাজে গাফিলতি ধরা পড়লে কড়া পদক্ষেপ করা হবে।

তিনি আরও বলেছেন, বাংলার মানুষ সংবিধানে বিশ্বাসী। বাংলার ভোটের হার সব সময় বেশি থাকে। ৮০ হাজারের বেশি পোলিং স্টেশন থাকছে। প্রতিটি পোলিং স্টেশনে ওয়েব কাস্টিংয়ের ব্যবস্থা থাকবে। কোনও বুথেই ১২০০-র বেশি ভোটার থাকবে না।  ইভিএম-এ থাকবে প্রার্থীর রঙিন ছবি। প্রতিটি বুথে পানীয় জলের ব্যবস্থা রাখা হবে। ভোটে যুবদের অংশগ্রহণ বাড়াতে কলেজে প্রচার চালাতে হবে। প্রতিটি বুথে ভোটার সহায়তা কেন্দ্র থাকবে।

তিনি আরও বলেছেন, বুথের বাইরে মোবাইল রাখার জায়গা থাকবে। অর্থাৎ বুথের ভেতর কেউ মোবাইল নিয়ে যেতে পারবে না। ভোট দিয়ে বেরিয়ে তবেই ফোন নিতে পারবেন ভোটাররা। বাড়ি বাড়ি গিয়ে ভোটার ইনফরমেশন স্লিপ দেওয়া হবে। ভোটার সংক্রান্ত সমস্ত তথ্য ইসিআইনেট অ্যাপে পাওয়া যাবে। প্রত্যেক দু’ঘণ্টা অন্তর পোলিং অফিসাররা ভোটের হার জানাবেন। গণনার ৭ দিনের মধ্যে কোনও প্রার্থী যদি ইভিএম পরীক্ষা করাতে চান তাহলে করতে পারবেন। প্রবীণ ও বিশেষভাবে সক্ষমদের সুবিধায় হুইল চেয়ারের ব্যবস্থা থাকবে। হুইলচেয়ার চালানোর জন্য ভলেন্টিয়ার থাকবে।

রবিবার রাজ্যে এসেছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। সোমবার ৭টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেছেন তাঁরা। সকল রাজনৈতিক দলের কথা শুনেছেন। মঙ্গলবারও একাধিক বৈঠক করেছেন তাঁরা। SIR-র একমাত্র লক্ষ্য স্বচ্ছ ভোটার তালিকা। পশ্চিমবঙ্গে কয় দফায় ভোট হবে তা নির্ভর করবে আইন শৃঙ্খলার ওপরে।

দিঘায় ঢোকার মুখে দাঁড়িয়ে পড়ল তাম্রলিপ্ত এক্সপ্রেস, কী কারণে বিপত্তি?

সংস্কার শেষে মা ফিরেছেন গর্ভগৃহে! এবার তারাপীঠের ঐতিহ্য সংরক্ষণে নয়া উদ্যোগ

উ‍ৎসবের মরশুমে অতিথিদের চমকে দিতে বানিয়ে ফেলুন বিটের জিলিপি

তদন্তে গাফিলতির অভিযোগে অপসারিত হলেন কোচির পুলিশ কমিশনার

চিকিৎসায় গাফিলতিতে রোগীমৃত্যুর অভিযোগ, নার্সিংহোমে বন্ধের দাবিতে বিক্ষোভ পরিজনদের

ঘূর্ণিঝড় অর্ণবের ঝাপটায় অন্ধ্রপ্রদেশে নিহত ২, চলছে তাণ্ডব

অন্যরকমের মিষ্টি খেতে মন চাইছে? তৈরি করে নিন কাঁচা পেঁপের হালুয়া

‘আর ভোটে না দাঁড়ানোই ভাল’ বয়স মনে করিয়ে মমতাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ শুভেন্দুর

আত্মঘাতী তিনবারের প্যারা এশিয়ান গেমসের সোনাজয়ী নীরজ, কী এমন ঘটেছিল?

সুদানে বাজারের মধ্যে আচমকা ড্রোন হামলায় মৃত শতাধিক, বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা

অন্ধ্রে আছড়ে পড়ল অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কখন শুরু বৃষ্টি?

কোচিং ক্লাসে ১৩ বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ২১ বছরের শিক্ষক

‘ঠান্ডা নয়, গরম জল খেয়ো!’ নিউজিল্যান্ডে বৈভবকে মায়ের মতো স্নেহের পরামর্শ, ভাইরাল মিষ্টি মুহূর্ত

নভেম্বরের শুরুতেই বন্ধ নৈহাটির বড়মার মন্দির, কত দিন মিলবে না দর্শন?