জাঁকিয়ে শীত পড়ার আর সম্ভাবনা নেই জানুয়ারিতে

Share:

নিজস্ব প্রতিনিধি : শীতের আমেজ থাকলেও আর জাঁকিয়ে শীত পড়ার আর সম্ভাবনা নেই রাজ্যে। আবহাওয়া দফতরের তরফে এই কথাই জানানো হয়েছে। পাশাপাশি আবহাওয়া দফতরের পূর্বাভাস, জানুয়ারি মাসের শেষের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে।

আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, শুক্রবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। গত বৃহস্পতিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৩ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার তুলনায় শুক্রবারে তাপমাত্রা আরও কিছুটা হ্রাস পেল। তবে জানুয়ারি মাসে জাঁকিয়ে শীত পড়ার কোনও সম্ভাবনা নেই। আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ২৪ ঘণ্টায় কলকাতার তাপমাত্রা ১৪ থেকে ২৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ থাকবে ৫৭ থেকে ৯৫ শতাংশ।

জানা গিয়েছে, আগামী সোমবার আবহাওয়া একইরকম থাকবে। তবে মঙ্গলবার থেকে আবহাওয়া বদল হবে। বৃহস্পতিবার ও শুক্রবার ফের আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে সামান্য বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে। তবে উত্তরবঙ্গের দার্জিলিঙয়ে উঁচু পার্বত্য এলাকায় হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে। হালকা বৃষ্টিপাত হবে দার্জিলিং ও কালিম্পংয়ের মতো পার্বত্য এলাকায়। সিকিমেও তুষারপাতের সম্ভাবনা রয়েছে।

 

 

গণেশ চতুর্থীতে সিদ্ধিদাতার মূর্তি কেনার আগে অবশ্যই মাথায় রাখুন এই ৩ বিষয়

১৪ নাকি ১৫ সেপ্টেম্বর? জেনে নিন গণেশ চতুর্থীর পুজোর সঠিক সময়

কাছের মানুষের মৃত্যুর খবর পাওয়ার সম্ভাবনা, হঠাৎ ভ্রমণের পরিকল্পনা আনন্দ দেবে

পহেলগাঁও হামলার পর প্রথমবার, পাকিস্তানের মাটিতে খেলতে যাচ্ছেন ভারতীয় ক্রীড়াবিদরা

খাবারে বিষাক্ত রং ও পচা মাংসের থাবা, বাড়ছে ক্যানসার-অ্যালার্জির ঝুঁকি!

দেশে ফিরলে ফাঁসির দড়িতে ঝুলতে হবে শেখ হাসিনাকে, জানালেন চিফ প্রসিকিউটর

বাংলার দিকে ধেয়ে আসছে বড় দুর্যোগ, আগামী ২৪ ঘন্টায় ভাসবে দক্ষিণবঙ্গ

‘Bigg Boss বাংলা’য় নজর কাড়ছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনা

‘চলতি বছর থেকে দুর্গাপুজোর কার্নিভাল বন্ধ, অনুদান ১ লক্ষ টাকা,’ ঘোষণা করলেন শুভেন্দু

দিল্লিতে বহুতল ভেঙে পড়ে মৃত সাত, ২৭ ঘন্টা বাদে শেষ উদ্ধারকার্য

‘মহিলারা অপমানিত হলে….’, প্রেমিকা তৃষাকে আক্রমণ নিয়ে হুঁশিয়ারি বিজয়ের

দিল্লিতে ভেঙে পড়া মেসবাড়ির মালিকের স্ত্রী-পুত্র গ্রেফতার

৩৪৮ কেজি পঞ্চামৃত, ৩,০০০ কেজি ঘিয়ের মোদক, জয়পুরে শুরু হয়ে গেল গণেশ উৎসব

‘অষ্টমীতে গোটা রাজ্যেই মদের দোকান ও পানশালা বন্ধ,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর