খুলছে মুখোশ! মুখ্যমন্ত্রীকেই কুৎসিত আক্রমণ জুনিয়র চিকি‍ৎসকদের

Share:

নিজস্ব প্রতিনিধি: ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করতে গত ১৩ দিন ধরে কলকাতার ধর্মতলায় মেট্রো চ্যানেলের সামনে অনশনে বসেছেন জুনিয়র ডাক্তারেরা। আমরণ অনশনের দাবি নিয়েই অভিযান শুরু করেছিলেন তাঁরা। কিন্তু কার্যক্ষেত্রে তা অক্ষরে অক্ষরে পালিত হয়নি। স্বাভাবিক শারীরবৃত্তীয় প্রক্রিয়ার কারণে আন্দোলন শুরুর কয়েকদিনের মধ্যেই অসুস্থ হয়ে পড়েন একাধিক জুনিয়র ডাক্তার। অসুস্থতার কারণে অনেককেই হাসপাতালে ভর্তি করতে হয়েছে, অনেকে অসুস্থতার কারণে আন্দোলনের ময়দান ত্যাগ করেছেন। ফলে না খেয়ে আন্দোলন করার এই প্রক্রিয়া আর কতদিন চলবে তা বোঝা মুশকিল।

এপ্রসঙ্গে কুণাল ঘোষ জুনিয়র ডাক্তারদের প্রতি সমাবেদনা জানিয়ে বলেন, ‘আমরা কাউকে না খেয়ে থাকতে বলিনি। জুনিয়র ডাক্তারেরা নিজেরাই আমাদের সঙ্গে শান্তিপূর্ণ আলোচনায় রাজি নয়। ওদের আসল দাবি ঠিক কী সেটাই স্পষ্ট নয়‌। মমতা বন্দ্যোপাধ্যায়কে গদিচ্যুত করাই এদের আসল উদ্দেশ্য। যদিও তা কখনও পূরণ হওয়ার নয়।’

এদিকে, এখনও পর্যন্ত অনশন চালিয়ে যাচ্ছেন সায়ন্তনী ঘোষ হাজরা, স্নিগ্ধা হাজরা এবং অর্ণব মুখোপাধ্যায়রা। এদিন এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রীকে কুৎসিত আক্রমণ করতেও পিছপা হলেন না। মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘নিষ্ঠুর’ তকমা দিয়ে নাটকীয় ভঙ্গিতে সায়ন্তনী বলেন, ‘আমরা গত ১৩ দিন ধরে শুধু জল খেয়ে আছি। ওআরএস বা গ্লুকোজ়ও খাচ্ছি না। শুধু জল। কথা বলতেও আমাদের কষ্ট হচ্ছে। মুখ্যমন্ত্রী কি একবারের জন্যেও আমাদের কথা ভাবছেন না? আমরা দেখলাম, তিনি দুর্গাপুজোয় মেতে আছেন। কোথায় গেল ওঁর মাতৃসত্তা? আমাদের এখানে তো উনি একবারের জন্যেও এলেন না! আমাদের ১০ দফা দাবিতে স্বাক্ষর করে দিতে ১০ মিনিট লাগে। কেন উনি এত নিষ্ঠুর?’

যদিও সরকারের তরফে অনেক আগেই জুনিয়র চিকি‍ৎসকদের আমরণ অনশন কর্মসূচি প্রত্যাহারের  অনুরোধ জানানো হয়েছে। এক নয়, একাধিকবার অনুরোধ জানানো হয়েছে।  কিন্তু নিজেদের শক্তি প্রদর্শন করতে এবং সরকারের ভাবমূর্তি কলুষিত করতে সেই অনুরোধে সাড়া দেননি জুনিয়র চিকি‍ৎসকরা। উল্টে কিঞ্জল নন্দ-দেবাশিস হালদাররা রাজ্য সরকারকে প্রতি মুহুর্তে হুমকি দিয়ে গিয়েছেন।    

রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, জুনিয়র চিকি‍ৎসকদের কথাবার্তা এবং আন্দোলনের ধরন থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে এই আন্দোলন সম্পূর্ণভাবে তৃণমূল ও রাজ্য সরকারের বিরুদ্ধে। অরাজনৈতিক বলে নিজেদের দাবি করলেও জুনিয়র চিকি‍ৎসকদের বাম এবং অতি বাম মনস্ক মতাদর্শের প্রতি গভীর বিশ্বাসের মুখোশ বেরিয়ে পড়েছে।   রাজ্য সররকারকে ‘ব্ল্যাকমেল’ করতে গিয়ে নিজেরাই ফাঁপড়ে পড়ে গিয়েছে। তাই রাজ্যের প্রশাসনিক প্রধানকেই ‘অসম্মান’ করে চলেছেন। 

যাত্রী পরিষেবা উন্নত করতে ৫০টি নতুন এসি বাসের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

‘জানি আমাকে আবারও দেশদ্রোহী বলা হবে’, দিল্লিতে ককরোচদের আন্দোলনকে সমর্থন দিলজিতের

ট্রাম্পের নিশানায় এবার কানাডা, ৫০ শতাংশ শুল্ক আরোপ

প্রয়াত ইংল্যান্ডের কিংবদন্তি ফুটবলার কেভিন কিগান

রথ টানতেই লাগে ঝটকা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিক পরিণতি দুই ছাত্রের

২০ জুলাই পার হলেও অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা পাননি? এই নম্বরে ফোন করলেই অগাস্টে মিলবে টাকা

২১শে-র সকালে ফের কলকাতাসহ ৮ জায়গায় ইডির তল্লাশি অভিযান

রাস্তার মধ্যেই দাউদাউ করে জ্বলছে যাত্রীবাহী বাস, পুড়ে মৃত ৭

২১ জুলাই কলকাতায় যান চলাচলে একাধিক বিধিনিষেধ! কোথায় কোন রাস্তা এড়িয়ে চলবেন?

সিকিমে নির্মীয়মাণ টানেল ভয়াবহ ভূমিধস! গ্যাস লিক করে মৃত ৮, এখনও আটকে বহু

একুশের কর্মসূচির মাঝেই আবহাওয়ার ভোলবদল, কলকাতা সহ বাংলার একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

একুশে জুলাইয়ে তৃণমূল কর্মীদের জন্য জল-বিস্কুট নিয়ে স্টেশনে হাজির বিজেপি কর্মীরা

হড়পা বানে আফগানিস্তানে ভয়াবহ পরিস্থিতি! মৃত ২০, নিখোঁজ বহু

দু মাস পরেই ছিল বিয়ে! ওডেসার উপকূলে রুশ হামলায় প্রাণ গেল কেরলমের তরুণ নাবিকের