নিউ টাউনের ইকো পার্কের সামনে ফের ভয়াবহ দুর্ঘটনা, মৃত্যু স্কুটি চালক তরুণীর

Share:

নিজস্ব প্রতিনিধি : স্কুটি দুর্ঘটনায় প্রাণ গেল চালক তরুণীর। নিউ টাউন ইকোপার্কে দিক থেকে প্যাচার মোড়ের দিকে যাওয়ার সময় ভয়ঙ্কর এই দুর্ঘটনাটি ঘটে। মৃতার নাম সুচিত্রা দেবনাথ, বয়স ৩৩ বছর। ওই তরুণী পাটুলির বাসিন্দা। ওই স্কুটির গতিবেগ কত ছিল, মহিলার মাথায় হেলমেট ছিল কি না তাও খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনায় মৃতার পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

পুলিশ জানিয়েছে, সোমবার(২৭ জানুয়ারি)সকালে ওই মহিলা ইলেকট্রিক স্কুটি চালিয়ে বিশ্ব বাংলা গেট থেকে চিনার পার্কের দিকে যাচ্ছিলেন। সেই সময়ে ইকো পার্ক দু’নম্বর গেটের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে তিনি ডিভাইডারে ধাক্কা মারেন। গুরুতর জখন হন ওই মহিলা।সঙ্গে সঙ্গে উদ্ধার করতে ছুটে আসে স্থানীয়রা। তাঁকে উদ্ধার করে প্রথমে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয় নি। হাসপাতালে পৌঁছোলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

সম্প্রতি বেড়ে চলেছে পথ দুর্ঘটনা। সেই অনুযায়ী ট্রাফিক ব্যবস্থাও নেওয়া হচ্ছে। কিন্তু তবুও সতর্ক করা হলেও গত কয়েক দিনে নিউ টাউন এলাকায় একাধিক দুর্ঘটনা ঘটেছে। এর আগে সাপুরজি এলাকায় তথ্যপ্রযুক্তি কর্মী এক তরুণীর বাইক থেকে ছিটকে পড়ে মৃত্যু হয়। অন্য এক পথ দুর্ঘটনায় নিউ টাউনের গৌরাঙ্গনগরে বাইকের ধাক্কায় মৃত্যু হয় এক ওষুধ ডেলিভারি কর্মীর।

অর্থ উপার্জনের নতুন পথ খুলবে, মন ভাল রাখতে সঙ্গীর সঙ্গে ডিনার ডেটে যেতে পারেন…

আফগানদের দুরমুশ করে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুলেন শ্রেয়সরা

৪ ডিসেম্বর লখনউয়ে সপা সাংসদের সঙ্গে মালা বদল করবেন রিঙ্কু সিংহ

ছাদে গাছ বসাতে ভালবাসেন? এই ৫ ভুলে বাড়িতে লাগতে পারে বাস্তুদোষ

অল্প বয়সেই স্ট্রোক? শরীর এই ৫টি সঙ্কেত দিলেই সাবধান হোন

ফের ব্যাটিং বিপর্যয় আফগানদের, সিরিজ জিততে শ্রেয়সদের চাই মাত্র ১৬০ রান

সকালের জলখাবারে নতুন কিছু ট্রাই করতে চান? বানান চিজ-গার্লিক মাঙ্কি ব্রেড

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

UPI-তে দু’হাজার টাকার বেশি লেনদেনে দিতে হবে মাশুল, কারা দেবেন? জানিয়ে দিল কেন্দ্র

সন্ধ্যার পর শহরের রাস্তা থেকে উধাও বেসরকারি বাস, ভোগান্তিতে নিত্যযাত্রীরা

বারুইপুর এনকাউন্টার কাণ্ডে তিন সপ্তাহের মধ্যে তদন্ত শেষের নির্দেশ হাইকোর্টের

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ

৩০ বছর বাদে ফের বার্সেলোনার মাঠে বসছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল

অগ্নিনির্বাপণ ব্যবস্থা বেহাল, নিউ মার্কেটের শপিং মল পরিদর্শনে গিয়ে ক্ষুব্ধ দমকল আধিকারিকরা