বাড়ছে পেঁয়াজের দাম, ছ্যাঁকা সাধারণ মানুষের পকেটে

সাধারণ মানুষের পকেটে ছ্যাঁকা দিচ্ছে নিত্যপ্রয়োজনীয় পেঁয়াজও (Onion)। আর তার জেরে উদ্বেগ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ডিমের দাম আগেই বেড়েছে। পাল্লা দিয়ে বাড়ছে মুরগির মাংসের দাম। এবার সাধারণ মানুষের পকেটে ছ্যাঁকা দিচ্ছে নিত্যপ্রয়োজনীয় পেঁয়াজও। আর তার জেরে উদ্বেগ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে।

গত প্রায় এক মাস ধরে কলকাতা এবং শহরতলি এলাকার বিভিন্ন বাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছিল ৪০ টাকা কেজি দরে। এবার কেজি প্রতি পেঁয়াজের দাম বেড়ে হয়েছে ৪৫ থেকে ৫০ টাকায়। গড়িয়া, মানিকতলা-সহ কলকাতার বিভিন্ন বাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫০ টাকা প্রতি কেজিতে। কেন এইভাবে দাম বাড়ছে পেঁয়াজের? পেঁয়াজ বিক্রেতাদের মতে, ভিন রাজ্য থেকে রাজ্যে পেঁয়াজের আমদানি কমে গিয়েছে। যার ফলে দাম বাড়ছে পেঁয়াজের। পাশাপাশি মাঝে কয়েক দিন বৃষ্টির কারণেও পেঁয়াজের দাম বেড়েছে৷ অন্যদিকে মুরগির মাংসের দামও চড়েছে কলকাতায়। কাটা মুরগির মাংস বিকোচ্ছে কেজি প্রতি অন্তত ২২০ টাকায়। কোথাও সেই দাম ছুঁয়েছে ২৩০ টাকা৷ সম্প্রতি ডিমের দাম বেড়েছে খুচরো বাজারে এক ঝটকায় এক টাকা। বর্তমানে প্রতি ডিম বিকোচ্ছে ৬.৫০ টাকা।

যদিও নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম কমাতে তৎপর রাজ্য সরকার। কেন দাম বাড়ছে নিত্যপ্রয়োজনীয় জিনিসের, তার কারণ খুঁজতে এবং মূল্যবৃদ্ধি ঠেকাতে বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রীম মতা বন্দ্যোপাধ্যায়। আগামী ১৪ নভেম্বর বিকেল ৪টের সময় নবান্নে বৈঠক করবেন রাজ্যের প্রশাসনিক প্রধান। সেই বৈঠকে উপস্থিত থাকার কথা রয়েছে রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, উদ্যানপালন মন্ত্রী সুব্রত সাহা, কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না, মৎস্য মন্ত্রী অখিল গিরি, প্রাণিসম্পদ বিকাশ মন্ত্রী স্বপন দেবনাথেরও।

মাংস ছাড়াই এত সুস্বাদু বিরিয়ানি! একবার বাড়িতেই বানিয়ে ফেলুন

‘পেড্ডি’র সাফল্য কামনায় খালি পায়ে ৩,৫৫০ সিঁড়ি বেয়ে তিরুপতি মন্দিরে জাহ্নবী

বাংলাদেশের রংপুরে বিষ মদ পানে প্রাণ গেল ৫ জনের

প্রয়াত প্রাক্তন সেন্সর বোর্ড প্রধান ও প্রযোজক পহলাজ নিহালানি, শোকে স্তব্ধ বলিউড

সোনা পাপ্পুর মামলায় ইডির দফতরে হাজিরা দিলেন শ্রেয়া পাণ্ডে ঘনিষ্ঠ কল্যাণ শুক্লা

সিলিন্ডারের আগুনে খাটের নিচেই পুড়ে মৃত্যু ৪ বছরের একটি শিশুর

খাবারে বিষ, প্রতি বছর মৃত্যুর কোলে ১৫ লক্ষ মানুষ, অধিকাংশই শিশু

আজব শখ, জেল দেখার ইচ্ছে পূরণে নিজের স্ত্রীর সঙ্গে ভয়ঙ্কর কাণ্ড ঘটালেন যুবক

গ্রেফতার হবেন মমতা? দেশবিরোধী মন্তব্যের অভিযোগে ফের দায়ের এফআইআর

সাতসকালে শওকতের বাড়িতে NIA হানা, আটক প্রাক্তন বিধায়কের ছেলে

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেইনির সঙ্গে বৈঠকে বসতে চান ডোনাল্ড ট্রাম্প

পাটক্ষেতে উদ্ধার নাবালিকার দেহ, গলায় লেগিংস জড়িয়ে খুনের অভিযোগ দিনহাটায়

ক্লাসরুমে ঢুকতে না পেরে রাস্তায় বসে বিক্ষোভ প্রাথমিকের পড়ুয়াদের

অসুস্থতার কারণ দেখিয়ে মেসি কাণ্ডে হাজিরা এড়ালেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস