৪১,৮৮৯টি পুজো কমিটির মধ্যে অনুদান ফিরিয়েছে মাত্র ৫৯টি, ধাক্কা বাম-বিজেপির

কলকাতা বাদে সারা রাজ্যজুড়ে ৪১,৮৮৯টি পুজো কমিটি সরকারি অনুদানের জন্য আবেদন করেছিল। এদের মধ্যে মাত্র ৫৯টি পুজো কমিটি অনুদান ফিরিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ষড়যন্ত্র হয়েছিল অনুদান(Durga Puja Grant) ফিরিয়ে রাজ্য সরকার ও শাসক দলকে অস্বস্তিতে ফেলে দেওয়া। শুরুতে সাফল্যও মিলছিল। সংবাদমাধ্যমে বহুল প্রচার পেয়েছিল। কিন্তু তৃতীয়ার দিন সরকারি হিসাবে দেখা যাচ্ছে, কলকাতা বাদে সারা রাজ্যজুড়ে ৪১,৮৮৯টি পুজো কমিটি সরকারি অনুদানের জন্য আবেদন করেছিল। এদের মধ্যে মাত্র ৫৯টি পুজো কমিটি অনুদান ফিরিয়েছে। যা কার্যত কোনও শতাংশের হিসাবেও আসে না। আর এই ছবিটাই এখন অস্বস্তিতে ফেলে দিয়েছে বাম(Left)-বিজেপিকে(BJP)। কেননা এই অনুদান বয়কটের ষড়যন্ত্র তাঁদেরই মস্তিষ্কপ্রসূত। যদিও সেই ষড়যন্ত্রে সেভাবে কেউই সাড়া দিল না। উৎসবের আবহে কোনও প্রভাবও ফেললো না। রাজ্যে এমন অনেক পুলিশ জেলা রয়েছে যেখানে একটিও পুজো কমিটি অনুদান ফেরায়নি। আর যারা অনুদান ফিরিয়েছে সেই ৫৯টি পুজো কমিটিই হয় বাম না হয় বিজেপি প্রভাবিত। এটাই এখন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের(TMC) সব থেকে বড় স্বস্তির জায়গা।

আরও পড়ুন, ৯ বছরের শিশুকন্যা খুনের ঘটনায় উত্তপ্ত জয়নগর, লাঠি হাতে রাস্তায় নামলো জনতা

রাজ্য পুলিশের(West Bengal State Police) পরিসংখ্যান থেকে জানা যাচ্ছে, বিধাননগর পুলিশ জেলা এলাকায় অনুদান ফেরানোর ঘটনা সব থেকে বেশি হয়েছে। গোটা রাজ্যে যে ৫৯টি পুজো কমিটি সরকারি অনুদান ফিরিয়ে দিয়েছে তার মধ্যে ২৫টিই বিধাননগর পুলিশ জেলা এলাকায়। পর্যবেক্ষকদের অনেকের মতে, বিধাননগর এলাকায় বহু পুজো কমিটির মাথায় রয়েছেন অবাঙালিরা। বিজেপির প্রভাব ও প্রতিষ্ঠান বিরোধিতা এখানে তুলনামূলক ভাবে বেশি। এবার লোকসভা ভোটেও বিধাননগরে তৃণমূলের সঙ্গে প্রায় সমান ভোট পেয়েছে বিজেপি। অথচ ঘটনা হল, বিধাননগর এলাকার এই প্রতিবাদের কোনও প্রভাব নেই পাশের পুলিশ জেলা ব্যারাকপুরে। সেখানে মাত্র ২টি পুজো কমিটি সরকারি অনুদান প্রত্যাখ্যান করেছে। আবেদনের সংখ্যা মোট ২৪৬৫। বিধাননগরের পরই রয়েছে চন্দননগর পুলিশ জেলা। সেখানে ৯টি পুজো কমিটি সরকারের অনুদান নিতে চায়নি। আরও চমকে দেওয়ার মতো তথ্য হল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জেলায় প্রায় ১৩০০ পুজো কমিটি অনুদান পেয়েছে, সরকারি চাঁদা ফিরিয়ে দিয়েছে মাত্র ৪টি পুজো কমিটি। পুজোর অনুদানের জন্য সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছিল পূর্ব বর্ধমান জেলায়। মোট ৩৯৩৬। তারা সবাই অনুদান পেয়েও গিয়েছে।

আরও পড়ুন, ১৫০ কোটি টাকায় বারাসত মহকুমার জন্য হচ্ছে ৫টি নতুন বিদ্যুতের সাবস্টেশন

রাজ্যের বহু পুলিশ জেলায় একটিও পুজো কমিটি সরকারি অনুদানে ‘না’ বলেনি। সেই সব পুলিশ জেলার মধ্যে রয়েছে – বনগাঁ, বসিরহাট, ডায়মন্ড হারবার, মুর্শিদাবাদ, হাওড়া গ্রামীণ, জঙ্গিপুর, পূর্ব বর্ধমান, হুগলি গ্রামীণ, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, দক্ষিণ দিনাজপুর, রায়গঞ্জ, ইসলামপুর, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার। বীরভূম জেলাতেও সবকটি পুজো কমিটি সরকারের অনুদানের জন্য আবেদন করেছে। পেয়েও গিয়েছে। এই পরিসংখ্যান শাসক তৃণমূলের কাছে বেশ স্বস্তিজনক। কেননা খটকা ছিল আর জি কর কাণ্ডের অভিঘাত কলকাতার বাইরে কতটা পড়েছে। দেখা যাচ্ছে, প্রভাব পড়েছে বলে কোথাও মনেই হচ্ছে না। তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের দাবি, ‘আর জি করের ঘটনা নিয়ে প্রতিবাদ ছিল স্বাভাবিক ও স্বতঃস্ফূর্ত। ওই জঘন্য ঘটনার নিন্দা তৃণমূলও করেছে। কিন্তু বাম-বিজেপি এই ঘটনাকে সামনে রেখে পুজোর অনুদান ও লক্ষ্ণীর ভাণ্ডার বয়কটের ডাক দিয়ে যে রাজনৈতিক ষড়যন্ত্র করেছিল, তা ভেস্তে দিয়েছে বাংলার মানুষ। পরিসংখ্যানেই তা পরিষ্কার।’

বাসি পাউরুটি দিয়েই বানান স্প্যানিশ স্টাইল ফ্রেঞ্চ টোস্ট টরিজাস, রইল সহজ রেসিপি

তিন বড় পরিবর্তন, টি-টোয়েন্টি সিরিজের জন্য ভারতের বিরুদ্ধে দল ঘোষণা জিম্বাবোয়ের

যন্তর মন্তরে ধর্নায় বসা বিক্ষোভকারীদের জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনলাইনে পাঠানো হচ্ছে খাবার

দুপুরের খাবারে বদল চান? শিখে নিন জিভে জল আনা ডালিয়ার খিচুড়ি বানানোর পদ্ধতি

শাড়ি এনে না দেওয়ায় স্বামীর সঙ্গে যা করলেন স্ত্রী…শুনলে শিউরে উঠবেন আপনিও

রক্তাক্ত সংসদ অভিযান: গোয়েন্দাদের নজরে বিক্ষোভকারীদের চ্যাট, ‘গোপন’ অ্যাপ

‘দিদি দল তৈরি করেছে, দিদিই শেষ করবে’,মমতার হাত ছাড়ার আগে বেনজির আক্রমণ কল্যাণের

ভাঙল ঘুম, ‘আরশোলাদের’ আন্দোলনকে সমর্থন রাজকুমার রাওয়ের

এনডিএ-তে সামিল হচ্ছেন শরদ পওয়ার, কন্যা সুপ্রিয়াকে নিয়ে মোদির সঙ্গে বৈঠক

দিল্লি পুলিশের মারে রক্তাক্ত ‘আরশোলা’রা, জরুরি শুনানিতে নারাজ প্রধান বিচারপতি

তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় দলের কোষাধ্যক্ষ শুভাশিস চক্রবর্তীকে তলব ইডির

নিটের প্রশ্নপত্র ফাঁস নিয়ে সংসদে আলোচনা করতে প্রস্তুত কেন্দ্র

বিশ্বকাপ শেষ হতেই ২২ বছরের ফুটবল কেরিয়ারে ইতি টানলেন জনপ্রিয় গোলরক্ষক

NEET মানে Newspaper, বিজেপি সাংসদ রবি কিশনের জ্ঞানের বহরে স্তম্ভিত নেটা নাগরিকরা