ইস্ট-ওয়েস্ট মেট্রোয় সব স্টেশনেই কাগজের টিকিট

Share:

নিজস্ব প্রতিনিধি : ইস্ট ওয়েস্ট মেট্রোর সব স্টেশনেই চালু হল কিউআর কোড যুক্ত কাগজের টিকিট। যাত্রীরা এই টিকিট নিয়ে ইস্ট ওয়েস্ট করিডরের সব স্টেশনেই ভ্রমণ করতে পারবেন। মেট্রো রেলের তরফে জানানো হয়েছে, আগামীদিনে সব মেট্রোর রুটেই এই কাগজের টিকিট চালু হয়ে যাবে।

গত বছর কিউ আর কোড যুক্ত কাগজের টিকিট প্রথম চালু হয়েছিল শিয়ালদহ মেট্রো স্টেশনে। গত ২ জানুয়ারি সেক্টর ফাইভ মেট্রো স্টেশনে কিউ আর কোড যুক্ত কাগজের টিকিট চালু হয়। টোকেন নিয়ে যাত্রীদের মধ্যে ভোগান্তি দূর করতেই মেট্রো এই নয়া উদ্যোগ নিয়েছিল । মেট্রোর এই নতুন ব্যবস্থা চালুর পর যাত্রীদের মধ্যে সাড়া পড়ে গিয়েছিল। এবার যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে ইস্ট ওয়েস্ট মেট্রোর সব স্টেশনেই শুরু হল কিউ আর কোড যুক্ত কাগজের টিকিট। নতুন এই পদ্ধতিটি তৈরি করেছে সেন্টার ফর রেলওয়ে ইনফরমেশন সিস্টেমস। নতুন এই টিকিট ব্যবস্থা সফল করতে গ্রিন লাইনের বিভিন্ন স্টেশনের সমস্ত এএফসি-পিসি গেট আপগ্রেড করা হয়েছে।

এই প্রসঙ্গে মেট্রোর জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানান, এই টিকিট অনেকটা সময় বাঁচাবে ও যাত্রীদের ঝক্কিও কমবে। জানা গিয়েছে, ইস্ট ওয়েস্ট মেট্রোর বাকি অংশে মেট্রো পরিষেবা শুরু হয়ে গেলে সেখানেও কিউ আর কোড যুক্ত কাগজের টিকিট চালু হয়ে যাবে। ইস্ট ওয়েস্ট মেট্রো সম্প্রসারণের পাশাপাশি জোকা-তারাতলা ও নিউ গড়িয়া-বিমানবন্দরের মধ্যে মেট্রোর কাজ চলছে। সেখানেও আগামীদিনে এই নতুন কাগজের টিকিট চালু হয়ে যাবে।

নিয়মভঙ্গের দায়ে Arsanal, Karims, Nijam’s-সহ ৪০টি রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড

ব্যালন ডি’অর: সেরা গোলরক্ষকের মনোনয়ন পেলেন বিশ্বকাপ মাতানো ভোজিনহা

মাঝ রাস্তায় প্রস্রাবে আপত্তি জানানোয় দোকানদারকে ইট দিয়ে থেঁতলে খুন মদ্যপদের

নন্দীগ্রামে উপ নির্বাচনে বিজেপির প্রার্থী কে? পদ্ম শিবিরে জোর জল্পনা

মোদির সভায় বন্দুক হাতে ঢুকে পড়ল দুই যুবক, তার পর যা ঘটল শুনলে চমকে যাবেন…

একসময় ছিল তৃণমূলের দখলে, এবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় কৃষ্ণগঞ্জ পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি

‘জিনা হারাম হো জায়েগা’, মমতা অনুগামী তৃণমূল নেতার বাড়িতে গিয়ে হুমকি পুলিশের

অভিষেকের অফিস উচ্ছেদের আর্জি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ বাড়ির মালিক

শেখ হাসিনাকে আত্মসমর্পণের সুযোগ নয়, দিল্লি থেকে ধরে নিয়ে যেতে চায় তারেক সরকার

মুমূর্ষু রোগী এলেই রেফার নয়, হাসপাতালগুলির জন্য একগুচ্ছ নির্দেশিকা জারি স্বাস্থ্য দফতরের

দুর্গাপুজোয় চা শ্রমিকদের ২০ শতাংশ বোনাস, বন্ধ বাগান খোলার আশ্বাস মুখ্যমন্ত্রীর

ছাত্রীদের মেসবাড়িতে গোপনে সিসি ক্যামেরা, আবাসিকদের পোশাকের উপরে নজর মালিকের

‘মোদি চোর’ মন্তব্য প্রসঙ্গে বম্বে হাইকোর্টে জোর ধাক্কা খেলেন রাহুল গান্ধি

রিলের নেশায় ৩০ ফুট উঁচু বাঁধ থেকে ঝাঁপ যুবকের, পরিণতি হল ভয়াবহ