ভয়ঙ্কর তথ্য প্রকাশ্যে, সন্তানদের ছাড়াই নিঃসঙ্গ জীবন কাটান কলকাতার ৭০ শতাংশ সম্পন্ন পরিবারের মা-বাবা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বর্তমান সময়ে দাঁড়িয়ে চাকরির জন্য রাজ্যের বেশির ভাগ ছেলে-মেয়েদের বাইরে চলে যেতে হয়। আর তাতেই কার্যত একা হয়ে পড়েন বাবা – মায়েরা। নিঃসঙ্গ জীবন তাদের কাটাতে হয় ।  আর তা নিয়ে কিছুদিন আগে একটি তথ্য সামনে এনেছে জেরিয়াট্রিক সোসাইটি অব ইন্ডিয়া (রাজ্য শাখা) এবং বয়স্কদের চিকিৎসায় যুক্ত এক সংগঠনের তৈরি একটি  যৌথ সমীক্ষা।

সেখানে দেখা গিয়েছে, বর্তমানে ৭০ শতাংশ সম্পন্ন ঘরের বৃদ্ধ- বৃদ্ধারাই একা থাকেন। এর মধ্যে ৫৪ শতাংশের ছেলেমেয়েরা থাকেন বাইরে। হয় রাজ্যের বাইরে, নয়ত দেশের। আর ৯ শতাংশের ছেলেমেয়েরা শহরে থাকলেও বাবা- মায়ের সঙ্গে কোন  যোগাযোগ রাখেন না। তাই তাদের একাই কাটাতে হয় জীবন। অন্যদিকে বর্তমানে ছেলেমেয়ে বা পরিবারের সঙ্গে থাকছেন কলকাতার মাত্র ৩০ শতাংশ বৃদ্ধ-বৃদ্ধা। একথায় বলা যায়, এই সমীক্ষা থেকে বেরিয়ে এসেছে  চোখে জল এনে দেওয়ার মত সত্যি ঘটনা।

এখান থেকে স্পষ্ট যে , টাকাই যে সব কিছু নয়, স্বজনের সঙ্গ, স্নেহ, ভালবাসা জীবনে খুবই দরকার । শহরের ক্ষমতা সম্পন্ন ঘরের বাড়ির বৃদ্ধ – বৃদ্ধাদের থাকতে হচ্ছে আয়া বা কোন স্বেচ্ছা সেবক সংস্থার কাছে । তাই হঠাৎ কেউ অসুস্থ হয়ে পড়লে  মেডিক্যাল হেল্পের দরকার হলে লোকজন ডাকা—কে করবে তাঁদের জন্য তা নিয়ে উঠছে প্রশ্ন। কীভাবে এই নিঃসঙ্গ জীবন থেকে মুক্তি পাবেন শহরের প্রবীণেরা তা নিয়ে জিএসআই-এর রাজ্য শাখার এক সম্মেলন আয়োজন করেছে।

মমতার দেশবিরোধী মন্তব্য, এবার লালবাজারে অভিযোগ দায়ের হিন্দু মহাসভার

তারেক রহমানের ‘লাল টেলিফোনের’ তার চুরি, পাকড়াও দুই সাগরেদ

ফিরহাদের দুয়ারে এবার সিআইডি, সই জাল কাণ্ডের তদন্তে জেরা

স্বস্তির বৃষ্টিতে মুহুর্মুহু বাজ পড়ে তিন জেলায় প্রাণ হারালেন সাত জন

রাজ্যসভার ১১ আসনের প্রার্থীর নাম ঘোষণা বিজেপির, কারা টিকিট পেলেন?

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা? ব্যাখ্যা দিলেন বিধানসভার অধ্যক্ষ

কটাক্ষের শিকার, ইনস্টা লাইভ চলাকালীন বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা নেটপ্রভাবীর

‘রেজিনগর থেকে উপনির্বাচনে লড়ুন’, নিঃসঙ্গ মমতাকে প্রস্তাব হুমায়ুন কবীরের

রাহুলের ‘গদ্দারি’তে ক্ষুব্ধ স্ট্যালিন, ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক বয়কটের সিদ্ধান্ত ডিএমকে’র

অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া মহার্ঘ ত্রাণ দেওয়ার কাজ শুরু রাজ্য সরকারের

১৬ দিনে শুনানি শেষ, সাত বছরের রামিসার ধর্ষণ-হত্যার মামলার রায় রবিবার

ঋতব্রতদের শিবিরে ভাঙন! মমতাকেই দলনেত্রী মানছেন বিদ্রোহী বিধায়কদের একাংশ

২৪ ঘণ্টায় বিএসএফ-এর দশটি পুশব্যাক রুখে দেওয়ার দাবি বিজিবি’র

‘এবার থেকে ভয়মুক্ত পরিবেশে কাজ করবেন’, প্রযোজকদের আশ্বাস পাপিয়া অধিকারীর