মনমরা পার্থ, অংশগ্রহণ করলেন না প্রেসিডেন্সি জেলের পতাকা উত্তোলনে

কারাগার কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, পতাকা উত্তোলনের সময় তাঁকে ডাকা হয়েছিল। তবে তিনি অংশগ্রহণ করতে চাননি। সারাদিন একাই কাটিয়েছেন সেলে।

Share:

নিজস্ব প্রতিনিধি: তিনি পার্থ চট্টোপাধ্যায় (PARTHA CHATTERJEE)। একসময়ের মন্ত্রী। তাঁকে ঘিরে থাকত কতজন। সারাদিন ছিল কত ব্যস্ততা। স্বাধীনতা দিবসে লেগে থাকত কত কর্মসূচি। সেই তিনিই এখন নিঃসঙ্গ। তাঁর মন ভাল নেই। তাই অংশগ্রহণ করলেন না ৭৬ তম স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা (NATIONAL FLAG) উত্তোলনে। প্রেসিডেন্সি সংশোধনাগারে বন্দি তিনি। এদিন কারাগারে পতাকা উত্তোলনের সময় তাঁকে ডাকা হলেও গেলেন না তিনি।

কারাগার কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, পতাকা উত্তোলনের সময় তাঁকে ডাকা হয়েছিল। তবে তিনি অংশগ্রহণ করতে চাননি। সারাদিন একাই কাটিয়েছেন সেলে। তাঁর পরে গ্রেফতার হয়েছেন অনুব্রত মণ্ডল। তিনি নিয়োগ দুর্নীতি কাণ্ডে জেলে। আর অনুব্রত গরু পাচার কাণ্ডে। পার্থের গিয়েছে মন্ত্রিত্ব, দলীয় পদ। তাঁর সমর্থনে কথা বলেননি তৃণমূল সুপ্রিমো। অন্যদিকে, অনুব্রত গ্রেফতার হওয়ার পরেই কেন্দ্র, বিজেপি এবং কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে সরব হয়েছেন তৃণমূল সুপ্রিমো। ‘কেষ্ট’র পাশে থাকার বার্তা দিয়েছেন তিনি। তাতে আপ্লুত কেষ্টও। আর এতেই কি আরও ভেঙে পড়েছেন পার্থ? সূত্রের খবর, আইনজীবী মারফৎ জানতে চেয়েছিলেন, কেউ কি তাঁর খোঁজ নিয়েছেলেন? আইনজীবী জানিয়েছিলেন, কোনও নেতা তাঁর খোঁজ নেননি। খোঁজ নিয়েছিলেন বেহালার নিচুতলার কয়েকজন কর্মী। 

গত শুক্রবার ঋষি অরবিন্দর সেলের সামনে গিয়েছিলেন তিনি। করেছিলেন প্রণাম। ওই সেলে সময় কাটানোর ইচ্ছে প্রকাশ করলে কারাবিভাগ থেকে জানানো হয়েছিল, স্বাধীনতা দিবসের সময় তাঁকে এখানে নিয়ে আসা হবে। তবে সোমবার তিনি নিজেই বের হলেন না, নিজের সেল থেকে। উল্লেখ্য, আগামী ১৮ অগাস্ট তাঁকে ও অর্পিতাকে হাজির করানো হবে আদালতে।

ফের রবিবার ৮ ঘণ্টা বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, জেনে নিন বিকল্প পথ

রেশন কার্ড বন্ধক রেখে সরকারি খাদ্যসামগ্রী আত্মসাৎ, পুলিশের হস্তক্ষেপে চক্রের হদিশ

বিজেপিতে সামিলের মরিয়া চেষ্টা রচনার, পাত্তাই পেলেন না মন্ত্রীর কাছে

মুম্বইয়ে ৮.৯ কোটি টাকায় চারটি ফ্ল্যাট বিক্রি করে বিপুল লাভ করলেন কৃতি শ্যানন

রাষ্ট্রদূতের দায়িত্ব নিতে ঢাকায় দীনেশ ত্রিবেদী, ‘পুশ ব্যাক’ নিয়ে মন্তব্য এড়ালেন

মুখ্যমন্ত্রী শুভেন্দুর ঢালাও প্রশংসা সিপিএম বিধায়ক মোস্তাফিজুরের, দলবদলের জল্পনা!

হাতির পিঠে সস্ত্রীক জঙ্গল সাফারি, গরুমারার বন্যপ্রাণী দেখে মুগ্ধ পঞ্চায়েত মন্ত্রী

ঘনিয়ে আসছে বিপদ, ফের অভিষেকের দুয়ারে সিআইডি

চাঙা শেয়ারবাজার, একদিনেই লগ্নিকারীদের ‘লক্ষ্মীলাভ’ ১০ লক্ষ কোটি টাকা

বিপদ বাড়ল মমতার, ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে এফআইআর দায়ের

‘টাটাকে বাংলায় ফিরিয়ে আনব’, দৃপ্ত কণ্ঠে ঘোষণা শুভেন্দুর

যুগের অবসান, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর কেন উইলিয়ামসনের

গায়ের জোরে অন্যের বাড়ি দখল করে বসবাস! গায়ক শিলাজিতের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

দরিদ্র বৃদ্ধা মহিলার সরকারি ভাতার টাকা ঢুকছে অন্য ব্যক্তির অ্যাকাউন্টে